ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ঢালিউডের দাপুটে খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ


ঢালিউডের দাপুটে খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে খলনায়ক হিসেবে নিজস্ব পরিচয় গড়ে তুলেছিলেন অভিনেতা ওয়াসীমুল বারী রাজীব। তাঁর গম্ভীর কণ্ঠস্বর, শক্তিশালী উপস্থিতি এবং অভিনয়ের স্বতন্ত্র ধরন দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। আজ, ১৪ নভেম্বর, এই অভিনেতার ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।

২০০৪ সালের এই দিনে ক্যানসার রোগে আক্রান্ত হয়ে রাজীব মৃত্যুবরণ করেন। ১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালীতে তাঁর জন্ম হয়। কর্মজীবনের শুরুতে তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করলেও অভিনয়ের প্রতি আগ্রহ তাঁকে মঞ্চনাটকে যুক্ত করে। পরবর্তীতে তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনে কাজ শুরু করেন।

১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে রাজীবের অভিষেক ঘটে। প্রথমে নায়ক হিসেবে অভিনয় করলেও পরে খলনায়ক চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন। কাজী হায়াতের ‘খোকন সোনা’ সিনেমায় অভিনয়ের পর তাঁর পরিচিতি ব্যাপকভাবে বৃদ্ধি পায়।

আরও পড়ুন: কেরালা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’

দীর্ঘ অভিনয়জীবনে রাজীব চার শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘হাঙর নদী গ্রেনেড’, ‘প্রেম পিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘দেনমোহর’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘ভাত দে’, ‘ডন’, ‘বিক্ষোভ’ এবং ‘বুকের ভেতর আগুন’। অভিনয়ের জন্য তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া, বাচসাসসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকেও সম্মাননা লাভ করেন।

অভিনয়ের পাশাপাশি রাজীব চলচ্চিত্র অঙ্গনের সাংগঠনিক দায়িত্বেও জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ পদেও তাঁর অবস্থান ছিল।

মৃত্যুর দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও ঢাকাই সিনেমার দর্শকদের কাছে রাজীবের অভিনয় আজও স্মরণীয়। বিশেষ করে খলনায়ক চরিত্রে তাঁর অভিনয়ের স্বতন্ত্র ধরন বাংলা চলচ্চিত্রে তাঁকে একটি আলাদা স্থান দিয়েছে।

আরও পড়ুন: ৪২ বছরে প্রথম সন্তানের মা হলেন অ্যাভ্রিল ল্যাভিন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক: জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


বাগেরহাটে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক: জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবি

বাগেরহাট, ১৪ নভেম্বর ২০২৬ : ‘জীবাশ্ম জ্বালানিমুক্ত পৃথিবী ও ন্যায্য রূপান্তর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ পালিত হয়েছে।

আজ শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করার, কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমানোর এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির দাবি জানান।

এ সময় কর্মসূচিতে রঙিন ফেস্টুন, হাতে লেখা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। মাস্ক পরে জীবাশ্ম জ্বালানির দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তুলে ধরার জন্য একটি প্রতীকী প্রদর্শনীর আয়োজনও করা হয়।

রামপালের বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাক্টিভিস্টা জেলার আয়োজনে এবং অ্যাকশনএইড সংস্থার সহযোগিতায় এই কর্মসূচিতে আটটি যুব সংগঠনের সংহতি প্রকাশ করা হয়। এতে শতাধিক তরুণ জলবায়ু কর্মী ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা জ্বালানি খাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করে একটি সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

জলবায়ু কর্মী নিপা সাহা বলেন, "জীবাশ্ম জ্বালানির নি:সরণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। বাংলাদেশকে জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি থেকে রক্ষা করতে কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমিয়ে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে।"

কর্মসূচিতে রবিউল ইসলাম, সুমিত ভট্টাচার্য, অমিত শীল, আব্দুল্লাহ আল ইমরান, সাজ্জাদুল ইসলাম রাকিব, সুমাইয়া ইসলাম মিম, মিম ঈশিতা দেবনাথ, মেহেদী হাসান ফাহিম, অর্পিতা বিশ্বাস, সামিয়া ইসলাম রাফা, অর্ণব মিস্ত্রি, আবিদা ইসরাত জয়া, সাব্বির শেখ ও শেখ মো. রোমানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে ভাতা দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে ভাতা দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, দেশের সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনা হবে।

তিনি উল্লেখ করেছেন, ইতিমধ্যে কিছু মসজিদে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি শুরু হয়েছে। পাইলট প্রকল্পটি শেষ হলে, দেশের সব মসজিদে এ ভাতা পৌঁছে দেওয়ার জন্য তালিকা প্রস্তুত করা হবে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তায় অরণ্যপাশায় খানকায়ে হুসাইনিয়া মাদানির উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। পরে তিনি আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতা দেওয়ার কর্মসূচি চালু করেছেন। ইতিমধ্যে কিছু মসজিদে পাইলট প্রকল্পের আওতায় এ কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পটি শেষ হলে, দেশের সব মসজিদের তালিকা করে ভাতা প্রদান করা হবে।

বক্তব্যের সময় বিগত সরকারের সমালোচনা করেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, গত ১৭ বছরে ওয়াজ মাহফিল করার অনুমতি দেওয়া হয়নি, অথচ যাত্রার আয়োজন করার অনুমতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় একটি দল বেহেশতের টিকিট বিক্রির কথা বলেছে এবং নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলে প্রচার করেছে। এ ধরনের প্রচার থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

শাপলা চত্বর ও জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া উচিত নয়। তবে কেউ বড় ধরনের সমস্যা সৃষ্টি না করলে সরকারও তাদের ওপর জুলুম করতে চায় না। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা না করার আহ্বান জানান।

নান্দাইলের উন্নয়ন প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, এলাকার উন্নয়নে প্রয়োজনীয় কাজ নিয়মনীতি মেনেই করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মাহফিলে অংশ নেওয়া মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আয়োজক প্রতিষ্ঠানের পীর হযরত মাওলানা আব্দুল কুদ্দুসকে ধন্যবাদ জানান। আগামী বছর মাহফিলের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় কবি সম্মেলনের তারিখ ও লেখক চক্রের পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


বগুড়ায় কবি সম্মেলনের তারিখ ও লেখক চক্রের পুরস্কার ঘোষণা

প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কারের ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বগুড়া লেখক চক্রের সভাপতি এবং কবি সম্মেলন উদযাপন পরিষদের সদস্য সচিব কবি ইসলাম রফিক লিখিত বক্তব্যে উল্লেখ করেন, এ বছর কবি সম্মেলনে ০৮ জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করা হবে।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদক হিসেবে রহমান রাজু (‘আনর্ত’ পত্রিকার জন্য), গবেষণা সাহিত্যে মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে ড. অয়নিকা আলপনা, ফটো সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক হিসেবে রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী মোঃ বায়েজিদ শেখ অন্তর্ভুক্ত রয়েছেন। আগামী ২৭-২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্তের প্রায় তিন শতাধিক কবি সাহিত্যিক ও লিটল ম্যাগাজিনকর্মীরা অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, আমরা ক'জন শিল্পী গোষ্ঠির সভাপতি আব্দুল মোবিন জিন্নাহ, শ্রুতিনন্দনের পরিচালক মুরাদ সিদ্দিকী লিটন। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার, কবি প্রাবন্ধিক প্রফেসর খৈয়াম কাদের, সংগঠনের সহ সভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কবি আমির খসরু সেলিম, গণসংযোগ সম্পাদক কবি অনন্য রাসেল, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, নির্বাহী সদস্য কবি মাহাবুব টুটুল, কবি বিশ্বজিৎ দাশ, কবি শাকিবুল শাকিল, কবি শাহানূর শাহিন, কবি প্রতত সিদ্দিক, আব্দুল আলিম, বাণী রানী পাল, সাহানা আক্তার, পারভীন নাহার, সম্পা রাণী মোহন্ত, বখতিয়ার হোসাইন, মোমিন শাওন সহ সংগঠনের অন্যান্য কবিবৃন্দ। সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দল অন্যরকম এর অলক পাল।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক আরও বলেন, বগুড়া লেখক চক্র বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি সাহিত্য সংগঠন। ‘সংস্কৃতি জনগণের সম্পদ’ এই স্লোগানকে ধারণ করে দীর্ঘ ৩৮ বছর ধরে বগুড়া লেখক চক্র কাজ করে আসছে। প্রতি বছরের মতো, এ বছরও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আগামী ২৭-২৯ নভেম্বর, ২০২৬ তিন দিনব্যাপী কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। কবি সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের তিন শতাধিক কবি সাহিত্যিক ও লিটল ম্যাগাজিন কর্মীদের আমন্ত্রণ জানানো হবে। ২৭ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করবেন বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপি’র সভাপতি জনাব মোঃ রেজাউল করিম বাদশা।

কবি সম্মেলন উপলক্ষে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’, ২টি সেমিনার পেপার, পুরস্কারপ্রাপ্তদের জীবন ও কর্ম নিয়ে ‘পুণ্ড্রনগর’ নামে একটি স্যুভেনির এবং বেড়ে ওঠার কাগজ ‘নিওর’ প্রকাশিত হবে। কবি সম্মেলনের ২য় দিন অর্থাৎ ২৮ নভেম্বর বিকাল ৪টায় স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ৮ (আট) জন বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে। কবি সম্মেলনের দ্বিতীয় দিনে তাঁদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র এবং উত্তরীয় প্রদান করবেন প্রধান অতিথি। উল্লেখ্য, সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৯৮৯ সাল থেকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রথার প্রবর্তন করা হয়। কবি সম্মেলন সফল করতে তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, পেশাজীবী, সংস্কৃতিজন, সুধীজনসহ সকলের সহযোগিতা কামনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উখিয়ায় রোহিঙ্গাদের ভাড়া দিতে বনভূমিতে স্থায়ী ঘর নির্মাণকালে বনবিভাগ ভেঙে দিল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


উখিয়ায় রোহিঙ্গাদের ভাড়া দিতে বনভূমিতে স্থায়ী ঘর নির্মাণকালে বনবিভাগ ভেঙে দিল

কক্সবাজারের উখিয়ায় বনভূমি দখল করে রোহিঙ্গাদের ভাড়া দেওয়ার উদ্দেশ্যে স্থায়ী ঘর নির্মাণের অভিযোগ স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে উঠেছে। সেখানে দেয়াল নির্মাণের পাশাপাশি ভবনের পিলার স্থাপন করা হয়েছিল, যা একটি বিশাল এলাকা দখল করে নির্মাণ করা হচ্ছিল। তবে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বনবিভাগ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করেছে।

ঘটনাটি ঘটেছে উখিয়া সদর বিটের ফলিয়াপাড়া রোডের অদূরে বরইতলা চেকপোস্ট সংলগ্ন এলাকায়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান জানিয়েছেন, বনবিভাগের জমির একটি বিশাল এলাকা অবৈধভাবে দখল করে স্থানীয় বাদশা নামের এক ব্যক্তি সেখানে স্থায়ী ঘর নির্মাণ করছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, নির্মিত ঘরগুলো রোহিঙ্গাদের কাছে ভাড়া দেওয়ার পরিকল্পনা ছিল। খবর পেয়ে বনবিভাগের সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাটি ভেঙে দেন।

তিনি আরও জানান, বনভূমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও বন আইনে মামলা করা হয়েছিল। কিন্তু মামলা দায়েরের পরও তিনি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন। পরে বনবিভাগের পক্ষ থেকে অভিযান চালিয়ে নির্মাণাধীন স্থাপনাটি উচ্ছেদ করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রেঞ্জ স্টাফ আবদুল কাইয়ুম, মুহিত ও ইলিয়াছ অংশ নেন।

বনবিভাগের জমি দখল করে রোহিঙ্গাদের জন্য ভাড়াভিত্তিক আবাসন নির্মাণের এ ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সচেতন মহল বনভূমি রক্ষা এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%