ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

বগুড়ায় কবি সম্মেলনের তারিখ ও লেখক চক্রের পুরস্কার ঘোষণা


বগুড়ায় কবি সম্মেলনের তারিখ ও লেখক চক্রের পুরস্কার ঘোষণা

প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কারের ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বগুড়া লেখক চক্রের সভাপতি এবং কবি সম্মেলন উদযাপন পরিষদের সদস্য সচিব কবি ইসলাম রফিক লিখিত বক্তব্যে উল্লেখ করেন, এ বছর কবি সম্মেলনে ০৮ জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করা হবে।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদক হিসেবে রহমান রাজু (‘আনর্ত’ পত্রিকার জন্য), গবেষণা সাহিত্যে মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে ড. অয়নিকা আলপনা, ফটো সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক হিসেবে রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী মোঃ বায়েজিদ শেখ অন্তর্ভুক্ত রয়েছেন। আগামী ২৭-২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্তের প্রায় তিন শতাধিক কবি সাহিত্যিক ও লিটল ম্যাগাজিনকর্মীরা অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন: সিলেটে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, আমরা ক'জন শিল্পী গোষ্ঠির সভাপতি আব্দুল মোবিন জিন্নাহ, শ্রুতিনন্দনের পরিচালক মুরাদ সিদ্দিকী লিটন। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার, কবি প্রাবন্ধিক প্রফেসর খৈয়াম কাদের, সংগঠনের সহ সভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কবি আমির খসরু সেলিম, গণসংযোগ সম্পাদক কবি অনন্য রাসেল, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, নির্বাহী সদস্য কবি মাহাবুব টুটুল, কবি বিশ্বজিৎ দাশ, কবি শাকিবুল শাকিল, কবি শাহানূর শাহিন, কবি প্রতত সিদ্দিক, আব্দুল আলিম, বাণী রানী পাল, সাহানা আক্তার, পারভীন নাহার, সম্পা রাণী মোহন্ত, বখতিয়ার হোসাইন, মোমিন শাওন সহ সংগঠনের অন্যান্য কবিবৃন্দ। সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দল অন্যরকম এর অলক পাল।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক আরও বলেন, বগুড়া লেখক চক্র বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি সাহিত্য সংগঠন। ‘সংস্কৃতি জনগণের সম্পদ’ এই স্লোগানকে ধারণ করে দীর্ঘ ৩৮ বছর ধরে বগুড়া লেখক চক্র কাজ করে আসছে। প্রতি বছরের মতো, এ বছরও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আগামী ২৭-২৯ নভেম্বর, ২০২৬ তিন দিনব্যাপী কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। কবি সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের তিন শতাধিক কবি সাহিত্যিক ও লিটল ম্যাগাজিন কর্মীদের আমন্ত্রণ জানানো হবে। ২৭ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করবেন বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপি’র সভাপতি জনাব মোঃ রেজাউল করিম বাদশা।

কবি সম্মেলন উপলক্ষে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’, ২টি সেমিনার পেপার, পুরস্কারপ্রাপ্তদের জীবন ও কর্ম নিয়ে ‘পুণ্ড্রনগর’ নামে একটি স্যুভেনির এবং বেড়ে ওঠার কাগজ ‘নিওর’ প্রকাশিত হবে। কবি সম্মেলনের ২য় দিন অর্থাৎ ২৮ নভেম্বর বিকাল ৪টায় স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ৮ (আট) জন বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে। কবি সম্মেলনের দ্বিতীয় দিনে তাঁদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র এবং উত্তরীয় প্রদান করবেন প্রধান অতিথি। উল্লেখ্য, সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৯৮৯ সাল থেকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রথার প্রবর্তন করা হয়। কবি সম্মেলন সফল করতে তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, পেশাজীবী, সংস্কৃতিজন, সুধীজনসহ সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রীর ছবিসংবলিত ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উখিয়ায় রোহিঙ্গাদের ভাড়া দিতে বনভূমিতে স্থায়ী ঘর নির্মাণকালে বনবিভাগ ভেঙে দিল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


উখিয়ায় রোহিঙ্গাদের ভাড়া দিতে বনভূমিতে স্থায়ী ঘর নির্মাণকালে বনবিভাগ ভেঙে দিল

কক্সবাজারের উখিয়ায় বনভূমি দখল করে রোহিঙ্গাদের ভাড়া দেওয়ার উদ্দেশ্যে স্থায়ী ঘর নির্মাণের অভিযোগ স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে উঠেছে। সেখানে দেয়াল নির্মাণের পাশাপাশি ভবনের পিলার স্থাপন করা হয়েছিল, যা একটি বিশাল এলাকা দখল করে নির্মাণ করা হচ্ছিল। তবে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বনবিভাগ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করেছে।

ঘটনাটি ঘটেছে উখিয়া সদর বিটের ফলিয়াপাড়া রোডের অদূরে বরইতলা চেকপোস্ট সংলগ্ন এলাকায়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান জানিয়েছেন, বনবিভাগের জমির একটি বিশাল এলাকা অবৈধভাবে দখল করে স্থানীয় বাদশা নামের এক ব্যক্তি সেখানে স্থায়ী ঘর নির্মাণ করছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, নির্মিত ঘরগুলো রোহিঙ্গাদের কাছে ভাড়া দেওয়ার পরিকল্পনা ছিল। খবর পেয়ে বনবিভাগের সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাটি ভেঙে দেন।

তিনি আরও জানান, বনভূমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও বন আইনে মামলা করা হয়েছিল। কিন্তু মামলা দায়েরের পরও তিনি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন। পরে বনবিভাগের পক্ষ থেকে অভিযান চালিয়ে নির্মাণাধীন স্থাপনাটি উচ্ছেদ করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রেঞ্জ স্টাফ আবদুল কাইয়ুম, মুহিত ও ইলিয়াছ অংশ নেন।

বনবিভাগের জমি দখল করে রোহিঙ্গাদের জন্য ভাড়াভিত্তিক আবাসন নির্মাণের এ ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সচেতন মহল বনভূমি রক্ষা এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটের বড়বাড়ী হাটে সপ্তাহে কোটি টাকার কলা বেচাকেনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


লালমনিরহাটের বড়বাড়ী হাটে সপ্তাহে কোটি টাকার কলা বেচাকেনা

বিপুল ইসলাম

লালমনিরহাট, ১৪ নভেম্বর ২০২৬ : ঐতিহ্যবাহী বড়বাড়ী কলার হাট। স্থানীয় এই বাজারে সপ্তাহে দুই দিন (বুধবার ও শনিবার) অনুষ্ঠিত হাটে কোটি টাকার কলা বেচাকেনা হয়ে থাকে। সাধারণত এখানে একসঙ্গে ১০০ কাঁদি কলা বিক্রি করা হয়।

হাটবারগুলোতে ক্রয়-বিক্রয় চলে ভোর থেকে দুপুর পর্যন্ত। লালমনিরহাটের বিভিন্ন এলাকা ছাড়াও কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট এবং রংপুরের কাউনিয়া উপজেলা থেকে কৃষক ও ব্যবসায়ীরা এখানে আসেন। এখান থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কলা সরবরাহ করা হয়।

সরেজমিনে দেখা যায়, হাটজুড়ে কলার কাঁদির সারি। ক্রেতা-বিক্রেতার দর-কষাকষি, কলা বাছাই ও ট্রাকে বোঝাইয়ের ব্যস্ততা লক্ষ্য করা যায়। সাগর, মালভোগ, চিনি চম্পা, আটিয়া ও মনুয়া জাতের কলা এখানে বেচাকেনা হচ্ছে।

স্থানীয় কলা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবারের বড় হাটে প্রায় ১২ হাজার এবং শনিবারে প্রায় ৮ হাজার কলার কাঁদি বেচাকেনা হয়। সপ্তাহে দুই দিনের হাটে অন্তত ২০ হাজার কাঁদি কলা বিক্রি হয়।

স্থানীয় কলা ব্যবসায়ী জহির উদ্দিন (৫৫) এবং বড়বাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কলা ব্যবসায়ী মো. ফারুক আহমেদ (৪৮) জানান, বুধবারের হাটে প্রায় ৬০ থেকে ৬২ লাখ টাকা এবং শনিবারে ৪০ থেকে ৪৫ লাখ টাকার কলা বেচাকেনা হয়। সপ্তাহের দুই দিনের হাটে অন্তত এক কোটি টাকার কলা বিক্রি হয়। রমজান মাসের আগে এবং গরমকালে সরবরাহ ও বেচাকেনা আরও বেড়ে যায়।

বুধবারের হাটে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, জাত, মান ও আকারভেদে প্রতি কাঁদি বা পিঁড় সাগর কলা ২০০ থেকে ৪৫০ টাকা, মালভোগ ২৫০ থেকে ৮০০ টাকা, চিনি চম্পা ২০০ থেকে ৪৫০ টাকা এবং মনুয়া ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কলা চাষি আলেফ উদ্দিন (৫০) বাসস’কে বলেন, কলা চাষে প্রতি বিঘায় বছরে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। বাজার ভালো থাকলে প্রায় লাখ টাকার কলা বিক্রি করা যায়।

কুড়িগ্রামের রাজারহাটের কৃষক জলিল উদ্দিন (৪৬) বলেন, আমার আড়াই বিঘা জমিতে সাগর কলার ভালো ফলন হলেও প্রতিটি কাঁদি ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি করতে হয়েছে। অথচ হাটে প্রতি হালি কলা ১০ থেকে ১৫ টাকা হলেও খুচরা বাজারে তা ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

বড়বাড়ী ইউনিয়নের কৃষক ও কলা ব্যবসায়ী নাজমুল হোসেন (৫০) বলেন, পরিবহন খরচসহ নানা ব্যয় মিটিয়ে পাইকারদের কলা সরবরাহ করতে হয়। হাটে বাইরের পাইকারের সংখ্যা বাড়লে প্রতিযোগিতা তৈরি হবে এবং কৃষকেরা ভালো দাম পাবেন।

বড়বাড়ী হাটের ইজারাদার রহিম উদ্দিন (৭৮) বলেন, হাটে বেচাকেনা বাড়াতে জেলার বাইরের পাইকারদের আকৃষ্ট করা প্রয়োজন। এতে ক্রেতা বাড়ার পাশাপাশি কৃষকেরাও ন্যায্যমূল্য পাবেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রামাঞ্চলের অধিকাংশ বাড়িতে পারিবারিক চাহিদা মেটাতে কমবেশি কলা গাছ রয়েছে। পাশাপাশি বাণিজ্যিকভাবে কলার চাষ হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে জেলায় ১২৩ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, একটি কলা গাছে সাধারণত একটি কাঁদি বা পিঁড় ধরে। জাত ও আকারভেদে এতে একাধিক ছড়া থাকে। প্রতিটি ছড়ায় একাধিক কলা থাকে। কাঁদি বা পিঁড়ের আকার ও কলার সংখ্যা জাতভেদে ভিন্ন হয়।

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন বাসসকে বলেন, এ অঞ্চলের মাটি ও আবহাওয়া কলা চাষের উপযোগী। পরিকল্পিত চাষ, আধুনিক পরিচর্যা ও উন্নত বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে কলা এ অঞ্চলের কৃষকদের আয়ের অন্যতম উৎস হতে পারে। ন্যায্যমূল্য নিশ্চিত হলে এ চাষে কৃষকদের আগ্রহ আরও বাড়বে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুর সীমান্তে ৫ দিন ধরে মানবেতর অবস্থায় শূন্য রেখায় আছেন নারী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


জামালপুর সীমান্তে ৫ দিন ধরে মানবেতর অবস্থায় শূন্য রেখায় আছেন নারী

টানা পাঁচদিন ধরে জামালপুর সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে দেওয়া সেই নারী।

মানবেতর জীবনযাপন করছেন ওই নারী, যিনি বাংলাদেশ-ভারত সীমান্তে আটকে রয়েছেন। খাওয়া-দাওয়া ছাড়া খোলা আকাশের নিচে তিনি পাঁচদিন ধরে অবস্থান করছেন। শূন্য রেখায় অবস্থান করলেও তাকে কোনো দেশেই ঠাঁই দেওয়া হচ্ছে না।

এই ঘটনায় বিজিবি এবং বিএসএফ উভয়ই সতর্কাবস্থায় রয়েছে। তবে বিষয়টি কবে সমাধান হবে, তা এখনও অনিশ্চিত।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬ এর কাছে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার সময় ৩০ বছর বয়সি এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। জামালপুর ৩৫ বিজিবি এবং স্থানীয় এলাকাবাসীর বাধার কারণে বিএসএফ পুশইনে ব্যর্থ হয়। এরপর ওই নারী নো ম্যান্স ল্যান্ডে (শূন্য রেখায়) অবস্থান নিতে বাধ্য হন। এরপর থেকে তিনি টানা ৫ দিন ধরে খোলা আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করে অবস্থান করছেন। এক কাপড়ে খেয়ে না খেয়ে দিন পার করছেন তিনি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, ওই নারীকে নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি সীমান্তে তৎপর থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না এবং তারা নিজেদের গোষ্ঠীর লোকজন নিয়ে বিচ্ছিন্ন থাকে।

শনিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এই মন্তব্যটি করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেছেন, স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানসূচক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ তাদের বিরুদ্ধে ভয়ে কথা বলতে পারে না। তবে, অনেকের কণ্ঠস্বর রুদ্ধ করতে পারলেও, আমার মতো হাতে গোনা কয়েকজন তাদের মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর ছদ্মবেশী আবরণ থেকে বের হওয়ার পর সচেতন মানুষের কাছে জামায়াত-শিবির সম্পর্কে স্পষ্ট ধারণা হয়ে গেছে যে, তাদের আমির থেকে কর্মী সবাই মোটামুটি একই চরিত্রের অধিকারী। তারা কখনো যুক্তি বা তথ্য দিয়ে জবাব দেয় না, বরং সম্মিলিত সাইবার অ্যাটাক করে কাউকে থামানোর চেষ্টা করে।

নিজের বিরুদ্ধে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সংগঠিতভাবে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, যখন আমি একের পর এক তাদের মিথ্যা ন্যারেটিভ ভেঙে তছনছ করে দিয়েছি, তখন জামায়াত-শিবিরের শীর্ষ থেকে তল পর্যন্ত নেতাকর্মীরা আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্য শুনলেই বোঝা যায় যে, আমার দ্বারা তাদের নির্মিত মিথ্যা ন্যারেটিভের কতটা ক্ষতি হয়েছে।

জামায়াতের কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশেষ করে মিয়া গোলাম পরওয়ারের সাথে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্য প্রমাণ তুলে ধরা এবং জামায়াত এমপি গাজী নজরুলের পর জামায়াতের আরেক এমপি আমির হামজার নারীঘটিত অনৈতিক কাণ্ড প্রকাশিত হওয়ার ফলে জামায়াত নেতাদের মুখোশ এখন মাঠেঘাটে উন্মোচিত হয়ে গেছে। এই কারণে তারা এখন পাগলের মতো উন্মাদ হয়ে আমার বিরুদ্ধে নেমেছে।

জামায়াত-শিবিরের সামাজিক সম্পর্ক নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, একটু খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই। সভ্য সমাজের সচেতন মানুষ তাদের সাথে মেশে না। তারা তাদের গোষ্ঠীর লোকজন নিয়ে জঙ্গলে বসবাসকারীদের মতো বিচ্ছিন্ন থাকে। বিরোধী দল হওয়ার পর থেকে জামায়াত-শিবির যে জাহেলিয়াতি শুরু করেছে, দেখবেন, একটা সময় আসবে যখন মানুষ জামায়াত-শিবিরের ধারেকাছেও যেতে চাইবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%