০৮:৪৪ পি.এম
যুক্তরাষ্ট্র ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস থেকে সেনা প্রত্যাহারের বিনিময়ে ন্যাটো সদস্যপদ পাওয়ার প্রস্তাব দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ বন্ধে চলমান আলোচনার অংশ হিসেবে মার্কিন প্রতিনিধিরা এই প্রস্তাবটি দিয়েছেন।
সম্প্রতি মস্কো ও আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন সফর করেন মার্কিন প্রতিনিধিরা, এবং তাদের সফরের পর জেলেনস্কির এই মন্তব্য সামনে আসে।
শনিবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, “যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রশ্নটি তোলা হয়েছিল—ইউক্রেন যদি ন্যাটোর সদস্যপদ পায়, তাহলে কি দনবাস থেকে সেনা প্রত্যাহার করবে? প্রথমবারের মতো এই বিষয়টি উত্থাপন করা হলো।”
আরও পড়ুন: কেন ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী?
তিনি আরও জানান, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা, সামরিক বাহিনীর সক্ষমতার ওপর কোনো বিধিনিষেধ না থাকা এবং দেশ পুনর্গঠনের জন্য অর্থায়নের প্রস্তাব পেলে তা গণভোটে তোলার বিষয়টি বিবেচনা করবেন তিনি।
দনবাস অঞ্চল নিয়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের দীর্ঘদিনের বিরোধ বিদ্যমান। মস্কো এ অঞ্চল ছেড়ে দেয়ার দাবি জানিয়ে আসছে, কিন্তু ইউক্রেন বরাবরই বলছে, দেশের সার্বভৌম ভূখণ্ডের কোনো অংশই ছেড়ে দেয়া হবে না।
ন্যাটোর সদস্যপদকে যুদ্ধ বন্ধে রাশিয়ার আগ্রাসন ঠেকানোর জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিশ্চয়তা হিসেবে দেখছে কিয়েভ। অন্যদিকে, নিজেদের সীমান্তে ন্যাটোর আরেকটি সদস্যদেশ মেনে নিতে নারাজ মস্কো।
গত বৃহস্পতিবার মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ডাবলিনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। এর আগে তারা মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন।
আরও পড়ুন: গাজায় ‘অবিলম্বে ও বাধাহীন’ ত্রাণ সহায়তা নিশ্চিত করতে ইসরায়েলকে ইইউর আহ্বান
মস্কো ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেয়া, সামরিক বাহিনীর আকার সীমিত করা এবং দেশটির নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে। ইউক্রেন এসব শর্ত প্রত্যাখ্যান করে বলছে, এতে ভবিষ্যতে রুশ আগ্রাসন মোকাবিলার সক্ষমতা দুর্বল হয়ে পড়বে।
এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছিলেন যে, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার বিষয়টি আলোচনার টেবিলেই নেই। তবে শনিবার জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের পর মনে হয়েছে, ন্যাটোর সদস্যপদের বিষয়টি আবারও আলোচনায় ফিরেছে। যদিও পুতিনের বক্তব্য বিবেচনায় নিয়ে এ আলোচনা অত্যন্ত কঠিন হবে বলে তিনি সতর্ক করেন।
সূত্র: বিবিসি
আরও পড়ুন: হরমুজে ইরান আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন