ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

‘দ্য রিম্যারিড এমপ্রেস’ ডিজনি প্লাসে ইতিহাস গড়ল


‘দ্য রিম্যারিড এমপ্রেস’ ডিজনি প্লাসে ইতিহাস গড়ল

কোরিয়ান সিরিজের জনপ্রিয়তা নতুন কিছু নয়। তবে এবার দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে রাজকীয় প্রেম, বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার লড়াইয়ের কাহিনী নিয়ে নির্মিত ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। মুক্তির পর আন্তর্জাতিক পর্যায়ে সিরিজটি যেভাবে সাড়া ফেলেছে, তা কোরিয়ান বিনোদনজগতে নতুন আলোচনা শুরু করেছে।

ডিজনি প্লাসে মুক্তির তিন দিনের মধ্যেই দর্শকসংখ্যার দিক থেকে নতুন রেকর্ড গড়েছে সিরিজটি। এটি প্ল্যাটফর্মটির ইতিহাসে সবচেয়ে বেশি দেখা স্থানীয় মৌলিক সিরিজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও ফ্রান্সসহ ৫০টির বেশি দেশে কোরিয়ান সিরিজের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। বৈশ্বিক তালিকাতেও এর অবস্থান শক্তিশালী। মার্ভেলের ‘ভিশন কোয়েস্ট’-এর পর সিরিজটি দ্বিতীয় স্থানে রয়েছে।

তবে মুক্তির আগে সিরিজটি নিয়ে দর্শকদের মধ্যে পুরোপুরি ইতিবাচক মনোভাব ছিল না। টিজার প্রকাশের পর এর পোশাক, দৃশ্যায়ন এবং উপস্থাপনার ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়েছিল। কিন্তু প্রচারের পর নির্মাতারা সেই সংশয় অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। দর্শকদের আগ্রহ যে কেবল কোরিয়ায় সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক সাফল্যই তার প্রমাণ।

আরও পড়ুন: কেরালা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’

সিরিজটির কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছেন পূর্ব সাম্রাজ্যের সম্রাজ্ঞী নাভিয়ে। যখন স্বামী সম্রাট সোভিয়েশু অন্য এক নারীর প্রতি আকৃষ্ট হয়ে বিচ্ছেদের প্রস্তাব দেন, তখন গল্পের নাটকীয় মোড় শুরু হয়। অপমানের কাছে নতি স্বীকার না করে নাভিয়ে বরং পশ্চিম সাম্রাজ্যের যুবরাজ হেইনরিকে বিয়ে করার অনুমতি চান। ব্যক্তিগত সম্পর্কের এই টানাপোড়েন একসময় দুই সাম্রাজ্যের ক্ষমতার দ্বন্দ্বে রূপ নেয়।

নেভার ওয়েবটুনের জনপ্রিয় গল্প অবলম্বনে নির্মিত সিরিজটি পরিচালনা করেছেন চো সু-ওন। এতে অভিনয় করেছেন শিন মিন-আহ, জু জি-হুন, লি সে-ইয়ং এবং লি জং-সুক। মুক্তির আগেই সিরিজটি ঘিরে দর্শকদের আগ্রহের প্রমাণ পাওয়া গিয়েছিল বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে বিশেষ প্রদর্শনীর সব টিকিট বিক্রি হয়ে যায়। অন্যদিকে ট্রেলার প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে সেটি দেখা হয় ১ কোটি ৩০ লাখবার। যে ওয়েবটুন থেকে সিরিজটির গল্প নেওয়া হয়েছে, সেটির পাঠসংখ্যাও প্রায় ৩০০ কোটি।

সিরিজটির জনপ্রিয়তাকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ায় বাড়তি উন্মাদনা সৃষ্টি হয়েছে। সিউলের সিওংসু-দং এলাকায় চালু হয়েছে এটি নিয়ে বিশেষ পপ-আপ স্টোর। সেখানে দর্শনার্থীদের রাজকীয় আবহে ‘লেডি’ এবং ‘লর্ড’ উপাধিতে পরিচিত করে দেওয়া হচ্ছে বিশেষ পরিচয়পত্র। পর্দার গল্প থেকে বাস্তবের আয়োজন, দুই জায়গাতেই দর্শকদের আগ্রহ তৈরি করতে পেরেছে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’।

আরও পড়ুন: ৪২ বছরে প্রথম সন্তানের মা হলেন অ্যাভ্রিল ল্যাভিন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মো. ওমর ছানি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মো. ওমর ছানি গ্রেপ্তার

রাজধানীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ সাবেক সহ-সভাপতি মো. ওমর ছানি‌কে (২৭) গ্রেপ্তার করেছে। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ছিলেন।

উত্তরা পশ্চিম থানার সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উত্তরা ৭ নং সেক্টরের উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালানোর সময় ওমর ছানিকে আটক করা হয়।

থানা পুলিশের উদ্ধৃতি দিয়ে ডিএমপির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হোসেন জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া যুবক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গসংগঠনের রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপ-৩১ সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


কপ-৩১ সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরল বাংলাদেশ

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বর্জ্য হ্রাস এবং স্বল্প খরচে অভিযোজনের কার্যকর উপায় হিসেবে পাট ও প্রাকৃতিক তন্তুর ব্যবহার বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ, যা তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে, সেখানে ‘প্রাকৃতিক তন্তু, শূন্য বর্জ্য ও স্বল্প ব্যয়ে অভিযোজন: কপ-৩১ কর্মপরিকল্পনায় বাংলাদেশের পাটের ভূমিকা’ শীর্ষক একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) সম্মেলনের ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে যাত্রী কিশোরী হলেই ‘ছক কষা’ শুরু করতেন সাবেক বাসচালক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


যুক্তরাজ্যে যাত্রী কিশোরী হলেই ‘ছক কষা’ শুরু করতেন সাবেক বাসচালক

যুক্তরাজ্যের গার্নসিতে এক সাবেক বাসচালককে ১৫ বছর ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত। তিনি কিশোরীদের সঙ্গে পরিচয় গড়ে তুলে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে দণ্ডিত হয়েছেন।

দণ্ডিত জেমস রবার্ট এডওয়ার্ড গিলবার্টের বয়স ২৬ বছর। তিনি ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ এবং ১৫ বছর বয়সী দুই কিশোরীকে যৌন নিপীড়নের দায় স্বীকার করেছেন। এছাড়া, কর্মস্থলে এক নারীকে যৌন হয়রানির অভিযোগও তিনি স্বীকার করেন।

আদালতে জানানো হয়, ২০২৫ সালের এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে এসব অপরাধ সংঘটিত হয়। গিলবার্ট বাসচালক হিসেবে দায়িত্ব পালনকালে নিজের রুটে চলাচলকারী কিশোরীদের সঙ্গে পরিচিত হন। এরপর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ বাড়ান। একপর্যায়ে, ১৬ বছর বয়সী এক কিশোরীর বিশ্বাস অর্জন করে তাকে নিজের বাড়িতে নিয়ে তিন দফায় ধর্ষণ করেন গিলবার্ট। অন্যদিকে, ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাস থেকে নামিয়ে জারবুর্গ এলাকায় নিয়ে যৌন নিপীড়ন করেন। তৃতীয় কিশোরীকে বাস থেকে নামানোর পর জোর করে আলিঙ্গন করতে বাধ্য করেন এবং যৌন নিপীড়ন চালান।

এছাড়া, কর্মস্থলে এক নারীর নিতম্বে চড় মারার অভিযোগও তিনি স্বীকার করেন।

রায় ঘোষণার সময় বিচারক ক্যাথরিন ফুকস মন্তব্য করেন, গিলবার্ট বাসচালক হিসেবে নিজের অবস্থান ও যাত্রীদের আস্থার অপব্যবহার করে কিশোরীদের লক্ষ্যবস্তু বানিয়েছিলেন। তার অপরাধের ফলে ভুক্তভোগীরা ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ধর্ষণের দায়ে ১৫ বছর ৬ মাসের কারাদণ্ডের পাশাপাশি গিলবার্টকে ১০ বছরের বর্ধিত সাজা দিয়েছেন আদালত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামপালে চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগে বিএনপি নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


রামপালে চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগে বিএনপি নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ

স্থানীয় হাজার মানুষ বাগেরহাটের রামপালের ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আল-আমিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ভোজপাতিয়ার বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আল-আমিন ও তার অনুসারীরা এলাকায় চাঁদাবাজি, ঘের দখল, লুটপাট, মারধর এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে চলেছেন। এসব কর্মকাণ্ডের ফলে অনেক মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এমনকি স্থানীয় হিন্দু নারীদেরও তাঁর নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাদের দাবি, এলাকায় মাছের ঘের পরিচালনা কিংবা দখল নিতে হলে আল-আমিনকে চাঁদা দিতে হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় নির্যাতন ও হয়রানি। এই অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, দখল করা ঘের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে আল-আমিনের পদত্যাগ দাবি করেন তারা।

বিক্ষোভকারীরা এ বিষয়ে স্থানীয় প্রতিমন্ত্রী লায়ন ড. ফরিদুল ইসলামের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যদিকে, স্থানীয় বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, আল-আমিনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কেউ বিএনপির নেতৃত্বে থাকতে পারেন না বলেও মন্তব্য করেন তারা। আল-আমিনের পদত্যাগ দাবি করে তারা জানান, তাঁর একটি অনুসারী বাহিনী রয়েছে, যারা এলাকায় চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীরা জানান, এনামুল হক প্রিন্স, ফরিদ সরদার, আল আমিন ফকির, খোকন শেখ, মতি সরদার, সাইফুল শেখসহ যাদের বিরুদ্ধে ঘের দখল ও মাছ লুটের অভিযোগ করেছেন আল আমিন, তা আদৌ সত্য নয়। বরং আল আমিন তার বিগত দিনের অপকর্ম ঢাকতে সাংবাদিকদের নিকট উল্টো অভিযোগ করেছেন। বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। অভিযোগের বিষয়ে আল আমিনের সাথে কথা বলার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%