০৫:৫২ পি.এম
বাগেরহাট, ১৪ নভেম্বর ২০২৬ : ‘জীবাশ্ম জ্বালানিমুক্ত পৃথিবী ও ন্যায্য রূপান্তর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ পালিত হয়েছে।
আজ শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করার, কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমানোর এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির দাবি জানান।
এ সময় কর্মসূচিতে রঙিন ফেস্টুন, হাতে লেখা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। মাস্ক পরে জীবাশ্ম জ্বালানির দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তুলে ধরার জন্য একটি প্রতীকী প্রদর্শনীর আয়োজনও করা হয়।
আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ
রামপালের বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাক্টিভিস্টা জেলার আয়োজনে এবং অ্যাকশনএইড সংস্থার সহযোগিতায় এই কর্মসূচিতে আটটি যুব সংগঠনের সংহতি প্রকাশ করা হয়। এতে শতাধিক তরুণ জলবায়ু কর্মী ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা জ্বালানি খাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করে একটি সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
জলবায়ু কর্মী নিপা সাহা বলেন, "জীবাশ্ম জ্বালানির নি:সরণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। বাংলাদেশকে জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি থেকে রক্ষা করতে কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমিয়ে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে।"
কর্মসূচিতে রবিউল ইসলাম, সুমিত ভট্টাচার্য, অমিত শীল, আব্দুল্লাহ আল ইমরান, সাজ্জাদুল ইসলাম রাকিব, সুমাইয়া ইসলাম মিম, মিম ঈশিতা দেবনাথ, মেহেদী হাসান ফাহিম, অর্পিতা বিশ্বাস, সামিয়া ইসলাম রাফা, অর্ণব মিস্ত্রি, আবিদা ইসরাত জয়া, সাব্বির শেখ ও শেখ মো. রোমানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন