০৮:৪৫ পি.এম
ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ‘২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬’ আগামী সোমবার রাঙ্গামাটির কাপ্তাই লেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসছেন ১০ জন পুরুষ এবং ১০ জন মহিলা সাঁতারু। পুরুষদের জন্য ১০ কিলোমিটার এবং মহিলাদের জন্য ৮ কিলোমিটার সাঁতার অনুষ্ঠিত হবে। কাপ্তাইয়ের মগবান টিলা থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা পর্যটন সুবিধা অবতরণ ঘাটে গিয়ে শেষ হবে।
প্রতিযোগিতার জন্য গত ৩০ সেপ্টেম্বর উন্মুক্ত বাছাইয়ের মাধ্যমে ৯ জন পুরুষ এবং ৯ জন মহিলা সাঁতারুকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া, স্বাগতিক হিসেবে ১ জন করে পুরুষ ও মহিলা সাঁতারু অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়া ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্ত: পচেত্তিনো
সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌবাহিনী প্রধান এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য দীপেন দেওয়ান। সভাপতিত্ব করবেন রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক নাজমা আশরাফী।
প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী সাঁতারুকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। প্রথম স্থান অর্জনকারী সাঁতারুকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান ১৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী সাঁতারুকে ১০ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে। এছাড়া, সফলভাবে প্রতিযোগিতা শেষ করা প্রত্যেক সাঁতারুকে ৫ হাজার টাকা এবং সার্টিফিকেট প্রদান করা হবে।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন