১২:৫২ পি.এম
এক নারী চিকিৎসক প্রতিদিনের মতো রোগী দেখছিলেন। হঠাৎ করে, মাস্ক পরা এক নতুন রোগী চেম্বারে ঢুকে কিছু কাগজপত্র চিকিৎসকের দিকে এগিয়ে দেন। চিকিৎসক প্রথমে কিছুই বোঝেননি। পরে পাসপোর্ট, বিমানের টিকিট এবং বোর্ডিং পাস দেখে তিনি ভীষণভাবে চমকে যান। কারণ বোর্ডিং পাসে লেখা নামটি ছিল তার প্রবাসী স্বামীর।
এই ঘটনার পর, সেই যুবক মুখের মাস্ক খুলতেই চিকিৎসক ছয় বছর পর স্বামীকে সামনে দেখতে পান। আনন্দে চেয়ার ছেড়ে উঠে তিনি তার স্বামীকে জড়িয়ে ধরেন। দুজনেই আবেগে কেঁদে ফেলেন। তাদের পুনর্মিলনের এই দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ভারতের রাজস্থানে ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে প্রায় ৩০ সেকেন্ডের সময়ায় দেখা যায়, রোগীর ছদ্মবেশে চেম্বারে প্রবেশ করে স্ত্রীকে চমকে দেন প্রবাসী স্বামী।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ওই নারী চিকিৎসক চেম্বারে বসে রোগী দেখছিলেন। ঠিক তখনই মাস্ক পরা যুবক তার সামনে এসে চিকিৎসার কাগজপত্রের পরিবর্তে পাসপোর্ট, বিমানের টিকিট এবং বোর্ডিং পাস দেখান।
প্রথমে বিষয়টি না বুঝে চিকিৎসক কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন। পরে বোর্ডিং পাসে তার স্বামীর নাম দেখতে পেয়ে তিনি বিমোহিত হন। মুহূর্তের মধ্যে যুবক মুখের মাস্ক খুলে ফেললে, চিকিৎসক তার স্বামীকে দেখেই আনন্দে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরেন।
ভিডিওতে ওই যুবক এবং নারীকে স্বামী-স্ত্রী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
জানা গেছে, এই ভিডিওটি ‘রাহুল_বাবু_১এম_’ নামের একটি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ইতিমধ্যে ভিডিওটি লাখ লাখবার দেখা হয়েছে। আবেগঘন এই পুনর্মিলনের দৃশ্য দেখে অনেকে মন্তব্য করেছেন।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
একজন লিখেন, এত বছর পর স্বামীর সঙ্গে দেখা হওয়ার আনন্দ সবার পক্ষে অনুভব করা সম্ভব নয়। আরেকজন জানিয়েছেন ভিডিওটি দেখে তার চোখে জল চলে এসেছে। অন্য একজন এই ঘটনার জন্য অসাধারণ এবং হৃদয়ছোঁয়া মুহূর্ত বলেছেন।
প্রবাসজীবনের দীর্ঘ বিচ্ছেদ, অপেক্ষা এবং কষ্টের মধ্যে ছয় বছর পর স্বামীর এরকম চমকপ্রদ ফিরে আসার দৃশ্য বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের আবেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন