ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চলবে ‘অভিযাত্রী’ কমিউটার ট্রেন


১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চলবে ‘অভিযাত্রী’ কমিউটার ট্রেন

যাত্রীদের দীর্ঘকাল ধরে যে প্রত্যাশা ছিল, তা এবার পূরণ হতে যাচ্ছে। আগামী ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে নতুন আন্তঃনগরধর্মী কমিউটার ট্রেন ‘অভিযাত্রী কমিউটার’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

নতুন এই ট্রেন চালুর ফলে গোপালগঞ্জ সহ ওই রুটের বিভিন্ন এলাকার যাত্রীদের যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম), রাজশাহীর কার্যালয় থেকে গতকাল (মঙ্গলবার) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ আগস্ট ১৩৬ নম্বর ট্রেনের মাধ্যমে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে নতুন এই কমিউটার ট্রেন। ট্রেনটি ঢাকা থেকে দুপুর ২টা ৩০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ পৌঁছাবে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ফিরতি ১৩৫ নম্বর ট্রেন গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ঢাকা থেকে গোপালগঞ্জগামী ট্রেনটি কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিকারপুর, ভাঙ্গা জংশন ও নগরকান্দা স্টেশনে যাত্রাবিরতি করবে। অন্যদিকে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনটি মহেশপুর, কাশিয়ানী জংশনসহ নির্ধারিত স্টেশনগুলোতে থামবে।

রেলওয়ের তথ্যমতে, ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেনটির মোট চলাচলের দূরত্ব ১৮৮ কিলোমিটার। ট্রেনটি প্রতি শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। জয়দেবপুর কমিউটারের আট কোচবিশিষ্ট রেক দিয়ে ট্রেনটি পরিচালিত হবে এবং রেকের বেইজ, ওয়াটারিং ও ক্লিনিংয়ের কাজ ঢাকায় সম্পন্ন করা হবে।

নতুন ট্রেনটি নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে রয়েছে টিকিট বিক্রির ব্যবস্থা, লোকোমোটিভ ও ক্রু সরবরাহ, নিরাপত্তা নিশ্চিত করা এবং স্টেশন মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের সময়সূচি জানানো।

রেলওয়ে কর্তৃপক্ষের আশা, নতুন ‘অভিযাত্রী কমিউটার’ চালুর ফলে গোপালগঞ্জ ও ফরিদপুরসহ এ রুটের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে এবং রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫৪ লাখ টাকার ভারতীয় শাড়িসহ ব্রাহ্মণবাড়িয়ায় জব্দ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


৫৪ লাখ টাকার ভারতীয় শাড়িসহ ব্রাহ্মণবাড়িয়ায় জব্দ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একটি যাত্রীবাহী বাসে বরফের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৪২২টি ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৬৮ হাজার টাকা।

বুধবার (৮ জুলাই) সকালে সাড়ে ৬টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব শাড়ি জব্দ করে।

বিজিবি জানায়, সিলেট থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় বাসের লাগেজ বক্সে একটি ড্রামের ওপরে বরফ দিয়ে খুব কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪২২টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, এবং সেগুলো পরে জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা শাড়িগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বাধিক সতর্ক রয়েছে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান আরও শক্তিশালী করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান দমনে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশজুড়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়তে সরকারের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


দেশজুড়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়তে সরকারের পরিকল্পনা

উপজেলা শহর থেকে শুরু করে মহানগর পর্যন্ত সারা দেশে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগের পাশাপাশি, বর্জ্য থেকে সার উৎপাদনসহ পরিবেশ রক্ষায় নানা কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে সঠিক উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে না। তিনি স্বীকার করেন যে, জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়ন ও উন্নত পরিবেশ নিশ্চিত করতে এই খাতের আধুনিকায়ন জরুরি। তিনি উল্লেখ করেন, বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে সরকার সারের মতো প্রয়োজনীয় উপাদান তৈরির ওপর জোর দিচ্ছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী জানান, দেশের মোট ব্যবহৃত বিদ্যুতের ২০ শতাংশ সোলার বা সৌরশক্তি থেকে উৎপাদন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, গ্রিন এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এটি সরকারের একটি বড় পদক্ষেপ।

এদিকে, বায়ু দূষণ রোধে অবৈধ ইটভাটা বন্ধের বিষয়ে মন্ত্রী বলেন, একসঙ্গে সব অবৈধ ইটভাটা বন্ধ করা সম্ভব নয়। তিনি বলেন, এর আগে ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্লক উৎপাদনের সক্ষমতা তৈরি করতে হবে। অর্থাৎ, বাজারে পর্যাপ্ত ব্লকের জোগান নিশ্চিত হলে ইটভাটার ওপর নির্ভরশীলতা এমনিতেই কমে আসবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষমেলা। ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ মেলা এবং এই বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করবেন।

রাজধানীর মূল মেলার পাশাপাশি, দেশের পরিবেশ সচেতনতা বাড়াতে তৃণমূল পর্যায়েও মেলার আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে দেশের সাতটি বিভাগীয় সদরে ১৫ দিনব্যাপী, ৫৬টি জেলা সদরে ৭ দিনব্যাপী এবং ২৯টি উপজেলা পর্যায়ে ৩ দিনব্যাপী বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড় ধস, পাঁচ শিক্ষার্থীর প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড় ধস, পাঁচ শিক্ষার্থীর প্রাণহানি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আটকা পড়েছে আরও প্রায় ৩০ শিশু।

আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। 

বুধবার (৮ জুলাই) দুপুরে উখিয়ার ৫নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধানের শীষ হাতে দায়িত্ব পালন করা সেই নিরাপত্তাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর উপহার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


ধানের শীষ হাতে দায়িত্ব পালন করা সেই নিরাপত্তাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর উপহার

রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি ব্যাংকের এটিএম বুথ রয়েছে। প্রতিদিনের ন্যায় সেখানেই দায়িত্ব পালন করেন এক সাধারণ সিকিউরিটি গার্ড আব্দুস সালাম। তবে দায়িত্ব পালনের পাশাপাশি, তিনি একটি নীরব অভ্যাসও গড়ে তুলেছিলেন; প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ওই রাস্তায় আসার সময় হাতে ধানের শীষ নিয়ে সম্মান জানিয়ে দাঁড়িয়ে থাকতেন। এই দৃশ্যটি নীরবে লক্ষ্য করেছেন প্রধানমন্ত্রীও। শেষ পর্যন্ত, সেই আব্দুস সালামকে তিনি বিশেষ উপহার পাঠিয়েছেন।

বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রাজধানীর রমনা এলাকায় গিয়ে ওই সিকিউরিটি গার্ডের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রী তার পক্ষ থেকে কিছু উপহার তার হাতে তুলে দেন। এ সময় তিনি আব্দুস সালামের শারীরিক অবস্থা ও তার পরিবারের খোঁজখবরও নেন।

আব্দুস সালামের জন্মস্থান পাবনার নগরবাড়ি ঘাট এলাকায়। অর্থাভাবে গত আট মাস ধরে তিনি রাজধানীর পুরাতন রমনা থানার সামনের একটি ব্যাংকের বুথে সিকিউরিটি গার্ডের কাজ করছেন। এর আগে তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন। কিন্তু স্ট্রোক করার কারণে তিনি আর গাড়ি চালাতে পারেননি। এরপর থেকে তিনি গাড়ির স্টিয়ারিং ছেড়ে সিকিউরিটি গার্ডের কাজে নিযুক্ত হন। অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা কাজ করেন।

প্রধানমন্ত্রী যখন তার সচিবালয়ের কার্যালয়ে যাওয়ার সময় রমনা পুরাতন থানার কাছে বুথের সামনে দাঁড়িয়ে থাকা আব্দুস সালামকে সালাম দেন, তখন তিনি অধিকাংশ দিনই ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকেন। তার এই নীরব শুভেচ্ছা ও ভালোবাসার প্রকাশ জেনে প্রধানমন্ত্রী তার অতিরিক্ত প্রেস সেক্রেটারির মাধ্যমে ওই ব্যক্তির খোঁজ খবর নেওয়ার জন্য উপহার পাঠান।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন আব্দুস সালাম। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি কখনো কল্পনাও করিনি, এটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবে আর প্রধানমন্ত্রী আমার জন্য উপহার পাঠাবেন।’

তিনি আরো বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, প্রধানমন্ত্রীকে ভালোবাসি। তিনি এই পথে চলার সময় আমি সব দিনই প্রধানমন্ত্রীকে সালাম দিই, তিনিও আমাকে গাড়ির ভিতর থেকে হেসে সালামের উত্তর দেন। হাত নেড়ে শুভেচ্ছা জানান। আজ আমার জীবনের সেরা দিন। সবচেয়ে আনন্দের দিন। প্রধানমন্ত্রী আমার মত ক্ষুদ্র মানুষকে উপহার পাঠিয়েছেন, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।’

একজন সাধারণ মানুষের নীরব ভালোবাসা ও শ্রদ্ধার প্রতি প্রধানমন্ত্রীর এই মানবিক সাড়া স্থানীয়দের মধ্যে প্রশংসার জন্ম দিয়েছে। তারা বলছেন, দায়িত্ব পালনের পাশাপাশি একজন সাধারণ মানুষের আন্তরিক অনুভূতির এভাবে মূল্যায়ন নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%