প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজারের উখিয়ায় বনভূমি দখল করে রোহিঙ্গাদের ভাড়া দেওয়ার উদ্দেশ্যে স্থায়ী ঘর নির্মাণের অভিযোগ স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে উঠেছে। সেখানে দেয়াল নির্মাণের পাশাপাশি ভবনের পিলার স্থাপন করা হয়েছিল, যা একটি বিশাল এলাকা দখল করে নির্মাণ করা হচ্ছিল। তবে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বনবিভাগ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করেছে।
ঘটনাটি ঘটেছে উখিয়া সদর বিটের ফলিয়াপাড়া রোডের অদূরে বরইতলা চেকপোস্ট সংলগ্ন এলাকায়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান জানিয়েছেন, বনবিভাগের জমির একটি বিশাল এলাকা অবৈধভাবে দখল করে স্থানীয় বাদশা নামের এক ব্যক্তি সেখানে স্থায়ী ঘর নির্মাণ করছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, নির্মিত ঘরগুলো রোহিঙ্গাদের কাছে ভাড়া দেওয়ার পরিকল্পনা ছিল। খবর পেয়ে বনবিভাগের সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাটি ভেঙে দেন।
তিনি আরও জানান, বনভূমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও বন আইনে মামলা করা হয়েছিল। কিন্তু মামলা দায়েরের পরও তিনি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন। পরে বনবিভাগের পক্ষ থেকে অভিযান চালিয়ে নির্মাণাধীন স্থাপনাটি উচ্ছেদ করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রেঞ্জ স্টাফ আবদুল কাইয়ুম, মুহিত ও ইলিয়াছ অংশ নেন।
বনবিভাগের জমি দখল করে রোহিঙ্গাদের জন্য ভাড়াভিত্তিক আবাসন নির্মাণের এ ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সচেতন মহল বনভূমি রক্ষা এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন