০৪:৪৫ পি.এম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্রীড়া সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’। আজ সোমবার (২ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে নতুন এই সংগঠনের ঘোষণা প্রদান করা হবে।
এই সংগঠনে যোগদান করছেন ক্রিকেট সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং বিসিবির অর্থ বিভাগের সাবেক প্রধান এম নাজমুল ইসলাম।
আজ বিকেল ৪টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে (কেআইবি) আয়োজিত একটি অনুষ্ঠানে নতুন এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটবে। এনসিপির দলীয় সূত্র জানাচ্ছে, আত্মপ্রকাশ করতে যাওয়া এই সংগঠনে নাজমুল আবেদীন ফাহিমকে আহ্বায়ক এবং এম নাজমুল ইসলামকে সদস্যসচিব হিসেবে নিয়োগ দেয়া হতে পারে।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডেতে নিজেদের ইতিহাসসেরা অবস্থানে আফগানিস্তান
ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে থাকবেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
দেশজুড়ে প্রখ্যাত কোচ ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে নাজমুল আবেদীন ফাহিমের পরিচিতি থাকলেও এম নাজমুল ইসলামের নামটি বিতর্কের সঙ্গে যুক্ত রয়েছে। বিসিবির এই সাবেক কর্মকর্তা ক্রিকেটারদের নিয়ে বেশ কয়েকটি বিতর্কিত মন্তব্যের কারণে সংবাদে উঠে এসেছিলেন। তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলার পাশাপাশি ক্রিকেটারদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার কারণে ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দেয়ার বিষয়ে এম নাজমুল বলেছিলেন, ‘খেলতে গিয়ে ওরা যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে যে আমরা এত কোটি কোটি টাকা খরচ করছি, ওই টাকা ফেরত চাইছি নাকি!’
তিনি আরও বলেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় কতটুকু কী করতে পারছি?’
আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের অবনমনের সম্ভাবনা দেখছেন সাবেক কোচ টেন হ্যাগ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন