ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ জন আটক


মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ জন আটক

কোস্টগার্ড মিয়ানমারের পাচারের সময় নৌকাভর্তি ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে।

রোববার (১ নভেম্বর) রাত ৩টার দিকে কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়, জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আটককৃতদের মধ্যে রয়েছেন: সাতক্ষীরার মো. বাপ্পি (৩১), মো. ওলিউল্লাহ (৪৫), মো. আসাদুজ্জামান (২৬), মো. জাহান আলী (২৩), মো. বায়েজিদ (৩৬), মিরাজুল ইসলাম (৩০), মো. হাসান (৩৪), মিলন (৩১), রবিউল ইসলাম (৪৫), নোয়াখালীর মো. আসিফ (২৩), মো. রাজিব (২৪), মো. বাবুল হোসেন (৩৬)।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ৪০ বছর বয়সী মোটরসাইকেল চালক

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক একটি নৌকাকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে নৌকাটি গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হয়।

তল্লাশি চালানোর পর, অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় তিন লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট এবং পাচার কাজে ব্যবহৃত একটি নৌকাসহ ১২ পাচারকারীকে আটক করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: মোবাইলের ভিডিওতেই মিলল সূত্র: ধর্ষণের পর তরুণী হত্যায় রিফাতের ফাঁসি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলপি গ্যাসের দাম ২২৩ টাকা বেড়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


এলপি গ্যাসের দাম ২২৩ টাকা বেড়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বৃদ্ধি করা হয়েছে। নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার (২ নভেম্বর) নতুন দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে।

এদিন রাত ৮টা থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি জানায়, নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বৃদ্ধি করে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পূর্বে, ৪ অক্টোবর এলপি গ্যাসের দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সেই সময়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বৃদ্ধি করে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে, সোমবার নভেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ৭ টাকা ৩৩ পয়সা বৃদ্ধি করে মূসকসহ প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অটোগ্যাসের দাম সর্বশেষ ৪ অক্টোবর সমন্বয় করা হয়েছিল। তখন ভোক্তা পর্যায়ে ১১ টাকা ৫৩ পয়সা বৃদ্ধি করে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ৪০ বছর বয়সী মোটরসাইকেল চালক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ৪০ বছর বয়সী মোটরসাইকেল চালক

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত হয়েছেন ৪০ বছর বয়সী মোটরসাইকেল চালক আমিরুল ইসলাম।

দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে। নিহত আমিরুল টাঙ্গাইল সদর উপজেলার চরপাড়া গ্রামের বাসিন্দা মো. ইউসুফ আলীর পুত্র ছিলেন। তিনি শ্যামপুর ফরিদাবাদ এলাকায় বসবাস করতেন।

পথচারী ইমরান ফকিরের বক্তব্য অনুযায়ী, দুপুরের সময় আমিরুল নামের ওই ব্যক্তি রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচ দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তখন হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, ফলে তিনি ছিটকে পড়ে আহত হন।

ফকির আরও জানান, পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই স্থানীয়রা বাসটি জব্দ করে। তবে বাসের চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার কাছে থাকা জাতিয় পরিচয়পত্র থেকে নাম ও ঠিকানা জানা যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%