০৭:১৯ পি.এম
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত হয়েছেন ৪০ বছর বয়সী মোটরসাইকেল চালক আমিরুল ইসলাম।
দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে। নিহত আমিরুল টাঙ্গাইল সদর উপজেলার চরপাড়া গ্রামের বাসিন্দা মো. ইউসুফ আলীর পুত্র ছিলেন। তিনি শ্যামপুর ফরিদাবাদ এলাকায় বসবাস করতেন।
পথচারী ইমরান ফকিরের বক্তব্য অনুযায়ী, দুপুরের সময় আমিরুল নামের ওই ব্যক্তি রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচ দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তখন হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, ফলে তিনি ছিটকে পড়ে আহত হন।
আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ জন আটক
ফকির আরও জানান, পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই স্থানীয়রা বাসটি জব্দ করে। তবে বাসের চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার কাছে থাকা জাতিয় পরিচয়পত্র থেকে নাম ও ঠিকানা জানা যায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন