০৫:৪৯ পি.এম
বরিশাল, ২ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মন্তব্য করেছেন যে, ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সংঘাত সৃষ্টি ও রাজনৈতিক ফায়দা অর্জন বন্ধ করা প্রয়োজন। তিনি ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন।
আজ বরিশাল বিডিএস মিলনায়তনে অনুষ্ঠিত ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, যখন ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে সংঘাত সৃষ্টি হয়, তখন সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ধর্মকে পুঁজি করে রাজনীতি করা ব্যক্তিরা সেই পরিস্থিতি থেকে বেশি সুবিধা লাভ করে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে একই রাস্তা সকালে জামায়াতের, বিকেলে বিএনপির সাবেক এমপির উদ্বোধন
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা ও সংলাপের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সম্প্রীতির বিকল্প নেই। রাষ্ট্র, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজ এবং ধর্মীয় নেতাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে যাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক দিকগুলো তুলে ধরে তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন গুজব, অপপ্রচার ও ধর্মীয় উসকানি প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে।
বরিশাল জেলার ফোর্ব ফোরামের সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, চার্চ অব ইংল্যান্ডের ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রজেক্ট এবং পলিসি অ্যাডভাইজারের পরিচালক (অপারেশন্স) চার্লস রীড, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রিজভী: শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন