০৫:৪৮ পি.এম
দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য টনি ডি জর্জিকে দলে ফিরিয়ে এনেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ডি জর্জি টেস্ট সিরিজে অংশগ্রহণ করতে পারেননি।
বাংলাদেশের জন্য ডি জর্জি একটি গুরুত্বপূর্ণ নাম। ২০২৪ সালে চট্টগ্রাম টেস্টে এই ওপেনারের ১৭৭ রানের বিশাল ইনিংসের ফলে টাইগাররা ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছিল। তাকে দলে অন্তর্ভুক্ত করার জন্য প্রোটিয়ারা ডেভিড বেডিংহ্যামকে বাদ দিয়েছে। বেডিংহ্যাম অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ৪৯ ও ৪৬ এবং তৃতীয় ম্যাচের দুই ইনিংসে ৫০ ও ১১ রান করেন। দ্বিতীয় ম্যাচে তিনি ডাক মারেন।
এনরিচ নর্কিয়া, যিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে চোট পেয়ে ছিলেন, তিনিও দলে ফিরেছেন। ফলে প্রোটিয়াদের পেস বোলিং অপশন এখন ৬ জনে দাঁড়িয়েছে। অন্য পেসাররা হলেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার, করবিন বোশ ও ডেন প্যাটারসন।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডেতে নিজেদের ইতিহাসসেরা অবস্থানে আফগানিস্তান
দক্ষিণ আফ্রিকা অতিরিক্ত ব্যাটার হিসেবে জুবাইর হামজাকে দলে অন্তর্ভুক্ত করেছে। কাইলে ভেরাইনে বাদ পড়েছেন। দলে দুই স্পিনার হিসেবে কেশভ মহারাজ ও সাইমন হারমার রয়েছেন। মহারাজ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষের দুই টেস্টের একাদশ থেকে বাদ পড়েছিলেন। এই দুই ম্যাচে সাইমন হারমার ১২ উইকেট নিয়েছেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সিরিজটি ১৫ নভেম্বর শুরু হবে। দুই দল জোহানেসবার্গে মুখোমুখি হবে। পরবর্তী ম্যাচটি ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কেস আকারম্যান, ম্যাথিউ ব্রিটজকে, করবিন বোশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবাইর হামজা, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, উইয়ান মুল্ডার, এনরিচ নর্কিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।
আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের অবনমনের সম্ভাবনা দেখছেন সাবেক কোচ টেন হ্যাগ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন