০৭:১৮ পি.এম
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বৃদ্ধি করা হয়েছে। নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার (২ নভেম্বর) নতুন দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে।
এদিন রাত ৮টা থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের
একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি জানায়, নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বৃদ্ধি করে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
পূর্বে, ৪ অক্টোবর এলপি গ্যাসের দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সেই সময়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বৃদ্ধি করে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে, সোমবার নভেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ৭ টাকা ৩৩ পয়সা বৃদ্ধি করে মূসকসহ প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
অটোগ্যাসের দাম সর্বশেষ ৪ অক্টোবর সমন্বয় করা হয়েছিল। তখন ভোক্তা পর্যায়ে ১১ টাকা ৫৩ পয়সা বৃদ্ধি করে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
আরও পড়ুন: চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন