০৪:০৬ পি.এম
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা এবং মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস প্রদান করা হয়েছে। এই আশঙ্কার কারণে, দেশটির বিভিন্ন স্থানে ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।
রোববার (১ নভেম্বর) প্রকাশিত এক সতর্কবার্তায় এনসিএম জানিয়েছে, ঘন কুয়াশার কারণে পূর্বাঞ্চলীয় প্রদেশের কিছু অংশে দুটি রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একইসাথে, ওই অঞ্চলের অন্যান্য অংশে অরেঞ্জ অ্যালার্টও জারি করা হয়েছে।
আবহাওয়ার ক্ষেত্রে রেড অ্যালার্টের মানে হল গুরুতর আবহাওয়াজনিত বিপদের সতর্কতা, যেখানে অরেঞ্জ অ্যালার্টের অর্থ সম্ভাব্য বিপজ্জনক আবহাওয়ার আগাম সতর্কতা।
আরও পড়ুন: দক্ষিণ আমেরিকায় সফরের প্রস্তুতি নিচ্ছেন পোপ লিও
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, নর্দান বর্ডার, হাইল, মক্কা, আসির, আল-বাহা এবং জাজান অঞ্চলের কিছু অংশে মাঝারি বৃষ্টিপাতের জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, জাজান, আসির, আল-বাহা, মক্কা, মদিনা, হাইল এবং নর্দার্ন বর্ডারস অঞ্চলের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বজ্রঝড় হতে পারে। একইসাথে, শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে আকস্মিক বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এসব অঞ্চলের পাশাপাশি, রিয়াদ ও আল-কাসিমের কিছু এলাকায় ধুলো ও বালুঝড় সৃষ্টিকারী প্রবল বায়ু ঝড় বয়ে যেতে পারে বলে আবহাওয়া কেন্দ্র জানিয়েছে।
সূত্র: সৌদি গেজেট
আরও পড়ুন: ক্লাস্টার বোমার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া: কেসিএনএ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন