প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুতে দায়ের করা হত্যা মামলায় তার ‘বান্ধবী’ দিশাকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিশাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
গত ২৮ অক্টোবর বিকেলে ঢাকার উত্তরখানের তুরাগ নদের রাজাঘাট এলাকা থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তাহসিফ উত্তরার ১৮ নম্বর সেক্টরে তার পরিবারের সঙ্গে বসবাস করতেন।
এর আগে তাহসিফের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা, যিনি দীপ নামে পরিচিত, তাকে শনিবার চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা, নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানির সময় দাবি করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের ভিডিও প্রকাশের কারণে তাহসিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। অন্যদিকে, ‘মিডিয়া ট্রায়াল’ এবং বিচারকার্য ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার আশঙ্কায় আসামিপক্ষ থেকে এদিন কোনো জামিন আবেদন করা হয়নি। শুনানি শেষে আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, নিহত তাহসিফ তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। ২৭ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে আসামি দীপ তাকে বাসা থেকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর থেকেই তাহসিফ নিখোঁজ ছিলেন।
পরদিন ২৮ অক্টোবর বিকেলে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে খবর পেয়ে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে নিহতের ট্রাউজারের পকেটে থাকা একটি মুঠোফোনের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত করা হয়।
তদন্তকারী কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, ঘটনার দিন নিহত সাউরিকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন আসামি দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ জানিয়েছেন, নিহত সাউরি তার সিনিয়র বড় ভাই ছিলেন।
প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে আসামির সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে আবেদনে দাবি করা হয়েছে। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন ও মূল রহস্য উন্মোচনে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে পুলিশ উল্লেখ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন