০৪:৫৫ পি.এম
ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৪১৭ জনে পৌঁছেছে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ছিল এক হাজার ৩৫৩ জন। ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ২ লাখ ৩০ হাজার ১৩ জন।
আরও পড়ুন: পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৪ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৩৫ জন।
১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৪ হাজার ৭৮৩ জন। একই সময়ে, সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৯৬ হাজার ১৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৪৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: জ্বালানী সংকট মোকাবিলায় পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার: মাহদী আমিন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন