প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক শর্মা একটি নতুন দিগন্ত উন্মোচন করছেন। যেখানে ১৫০ স্ট্রাইকরেটকে খুব ভালো হিসেবে বিবেচনা করা হয়, সেখানে অভিষেক প্রায় ১৮০ স্ট্রাইকরেটে ব্যাটিং করছেন, আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার স্ট্রাইকরেট প্রায় দুশো।
অভিষেকের এই উচ্চ স্ট্রাইকরেটের পেছনে রয়েছে তার বাউন্ডারি মারার অসাধারণ দক্ষতা। তিনি নিয়মিতভাবে চার এবং ছক্কা মারতে সক্ষম। ভারতীয় এই ব্যাটার এবছর স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৮৮টি চার-ছক্কা হাঁকিয়েছেন। চার মারার তালিকায় তিনি দ্বিতীয় স্থানে থাকলেও, ৫৪ ইনিংসে ১২৯টি ছক্কা মেরে শীর্ষস্থান দখল করেছেন।
এছাড়া, এবছর একশর বেশি ছক্কা হাঁকিয়েছেন আরও দুইজন। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ৫৬ ইনিংসে ১১১ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার দেওলাদ ব্রেভিস ৪৫ ইনিংসে ১০১ ছক্কা নিয়ে তৃতীয় স্থানে আছেন। এই দুজন যথাক্রমে ১৩৮ ও ৭৩টি চার মারতে সক্ষম হয়েছেন।
সেরা পাঁচের অন্য দুইজন হলেন নিকোলাস পুরান (৪৯ ইনিংসে ৯৯) এবং রায়ান রিকেলটন (৪২ ইনিংসে ৯৬)। এই তালিকার আশেপাশে কোনো বাংলাদেশির নাম নেই। ৮০-৯০টি ছক্কা মারার কথা বাদ দিলেও, এবছর কোনো বাংলাদেশি ৫০টি ছক্কাও মারতে পারেননি। সর্বোচ্চ ৪১টি ছক্কা মেরেছেন তাওহীদ হৃদয়। তিনি বাংলাদেশ, জাফনা কিংস এবং রংপুর রাইডার্সের হয়ে ২৫ ইনিংসে ৪১টি ছক্কার পাশাপাশি ৬৩টি চার মারতে সক্ষম হয়েছেন।
বাংলাদেশ, লাহোর কালান্দার্স এবং সিলেট টাইটান্সের হয়ে পারভেজ হোসেন ইমন ২৭ ইনিংসে ৩১টি ছক্কা মেরেছেন। এরপর তানজিদ হাসান তামিম রয়েছেন, যিনি বাংলাদেশ ও রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ২০ ইনিংসে ২৬টি ছক্কা হাঁকিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন