০৮:২৪ পি.এম
রাজবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) জুম্মাবাদ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ঈদগাহ মাঠ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে রাজবাড়ী জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তৃতা প্রদান করেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এ্যাড. মোঃ আসলাম মিয়া, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল মালেক খান, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা প্রমুখ। এ সময় রাজবাড়ী জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জুমার নামাজ শেষে কোমলমতি শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
বক্তারা উল্লেখ করেন, জাতীয় জীবনে ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির গুরুত্ব অপরিসীম। বক্তাদের মতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন এবং বাক ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি অর্থনৈতিক মুক্তি ও সামাজিক শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে মুক্ত করেন। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতিকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান এবং সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন