প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কোকেন সেবনের অভিযোগে এক মাসের নিষেধাজ্ঞা কাটানোর পর মাঠে ফেরার জন্য প্রস্তুত রয়েছেন অস্ট্রেলিয়ার মারকুটে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ক্রিস লিন। শুক্রবার ইংল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে, তিনি মাদকাসক্তি নিরাময় কর্মসূচি সম্পন্ন করেছেন।
বিগ ব্যাশ লিগের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে পরিচিত লিন গত ১৮ জুলাই ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ব্লাস্ট ফাইনালস ডে চলাকালীন নিয়মিত ডোপ পরীক্ষায় পজিটিভ হন।
সে সময় তিনি নর্দাম্পটনশায়ারের হয়ে খেলছিলেন। তবে শুক্রবার ইংল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশ করে।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, “নর্দাম্পটনশায়ার স্টিলব্যাকসের সাবেক ক্রিকেটার ক্রিস লিনকে এক মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। নিষেধাজ্ঞার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে।”
লিনের ৩৬ বছর বয়সে নমুনায় কোকেনের বিপাকজাত উপাদান বেনজয়লেকগোনিনের স্বল্পমাত্রার উপস্থিতি পাওয়া যায়। তিনি অভিযোগ স্বীকার করেছেন।
পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন করার কারণে তার নিষেধাজ্ঞার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়। নিয়ন্ত্রক সংস্থা একমত হয় যে, তিনি প্রতিযোগিতার বাইরে কোকেন সেবন করেছেন এবং এর সঙ্গে ম্যাচ প্রভাবিত করার কোনো সম্পর্ক ছিল না।
অস্ট্রেলিয়ার হয়ে লিন ১৮টি টি-টোয়েন্টি ও চারটি ওয়ানডে খেলেছেন।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী মাসে শুরু হতে যাওয়া বিগ ব্যাশ লিগের এবারের আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে তার।
সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন