ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

প্যারাগুয়ের ট্রাম্প-ঘনিষ্ঠ প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ


প্যারাগুয়ের ট্রাম্প-ঘনিষ্ঠ প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ব্যাংক খাতে নজিরবিহীন আর্থিক অনিয়মের অভিযোগ এবং ভয়াবহ আর্থিক সংকটের প্রেক্ষিতে ব্যাপক গণবিক্ষোভের মুখে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তার পদত্যাগের ঘোষণা আসে, যখন দক্ষিণ আমেরিকার দেশটির অন্যতম বৃহৎ ব্যাংক উয়েনো ব্যাংক দেউলিয়া হওয়ার পরিস্থিতিতে ছিল এবং লাখ লাখ গ্রাহকের আমানত আটকে যাওয়ার কারণে সংকট সৃষ্টি হয়েছিল।

পেনার সরকারের সময়ে, মাত্র কয়েক বছরের মধ্যে, একটি অপরিচিত ডিজিটাল ব্যাংক উয়েনো ব্যাংক দেশের অন্যতম বৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠানে পরিণত হয়। ব্যাংকটির দাবি, প্যারাগুয়ের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ তাদের গ্রাহক। সংকটের কেন্দ্রবিন্দুতে থাকা ব্যাংকটি গত সোমবার (২ নভেম্বর) পেরুর কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নিয়ন্ত্রণ ও পুনর্গঠন প্রক্রিয়ার আওতায় আসে, যার ফলে ব্যাংকটির প্রায় ৩০ লাখ গ্রাহকের আমানত আটকে যায়।

ফলে, কয়েক লাখ পরিবার তাদের জমানো টাকা তুলতে পারছে না, যা খাবার এবং নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানোর জন্য প্রয়োজনীয়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ব্যাপক বিক্ষোভে রাস্তায় নেমে আসে। ব্যাংকটির কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। ২০২৩ সালের আগস্টে ক্ষমতা গ্রহণ করা ৪৭ বছর বয়সি অর্থনীতিবিদ পেনার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত ছিল। তবে ব্যাংক কেলেঙ্কারিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর দাবি জোরালো হয়ে ওঠে।

আরও পড়ুন: মার্কিন মধ্যবর্তী নির্বাচন ও ইরান সংকটে বিশ্ববাজারে তেলের দাম বড় পতন

বৃহস্পতিবার, তার পদত্যাগের দাবিতে পার্লামেন্ট ভবনের বাইরে হাজারো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। একই দিনে, ব্যাংক সংকটে অব্যবস্থাপনা ও স্বার্থের সংঘাতের অভিযোগ তুলে আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর পক্ষে ভোট দেন। চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন পেনা। তিনি বলেন, “প্রিয় দেশবাসী, আজ আমি আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটিতে আপনাদের সামনে হাজির হয়েছি। প্যারাগুয়ের প্রতি গভীর ভালোবাসা এবং এই বিশ্বাস থেকে যে প্রজাতন্ত্র সব সময় যেকোনো ব্যক্তি বা পরিস্থিতির ঊর্ধ্বে থাকা উচিত, আমি প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

যেভাবে বড় ব্যাংকে পরিণত হয় উয়েনো

উয়েনো ব্যাংকের যাত্রা শুরু হয় ১৯৭০-এর দশকে একটি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে। ২০২১ সালে প্যারাগুয়ের অন্যতম বৃহৎ ব্যবসায়িক ও শিল্পগোষ্ঠী গ্রুপো ভাসকেজ এটি কিনে নেয়। ২০২৩ সালের শেষ দিকে পেনার সরকারের আমলে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক থেকে ডিজিটাল ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনার অনুমোদন পায়। এরপর দ্রুত ব্যবসা সম্প্রসারণ করে উয়েনো। মুদি পণ্য কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাক সুবিধা দিয়ে গ্রাহক বাড়ানোর পাশাপাশি প্যারাগুয়ের জাতীয় ফুটবল দলের পৃষ্ঠপোষকতাও করে ব্যাংকটি। গত বুধবার (৪ নভেম্বর) দেশটির জাতীয় ফুটবল দলের খেলোয়াড়েরা এক চিঠিতে সরকারের পাশাপাশি বিচার বিভাগের কাছে এ ঘটনায় ‘জোরালো পদক্ষেপ’ নেওয়ার দাবি জানান।

অভিযোগ রয়েছে, ব্যাংকটি সরকারি বিভিন্ন সংস্থা ও পেনশন তহবিলের ৮০ কোটি থেকে ৮৫ কোটি ডলার পর্যন্ত আমানত পরিচালনা করত। এর মধ্যে অবসরভাতা তহবিলও ছিল। প্রেসিডেন্ট পেনার সঙ্গে ব্যাংকটির মালিকানাধীন প্রতিষ্ঠান উয়েনো হোল্ডিংয়ের পূর্ববর্তী শেয়ার সম্পর্ক থাকায় সরকারি অর্থ বেসরকারি ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে। পেনা দাবি করেন, অর্থনীতিবিদ হিসেবে তিনি কেবল একটি বিনিয়োগ করেছিলেন এবং ইতোমধ্যে তার সব শেয়ার বিক্রি করে দিয়েছেন। তবে সরকারি ও পেনশন তহবিলের অর্থ ব্যাংকটিতে জমা রাখার ক্ষেত্রে অনিয়ম ও বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ সামনে এলে তিনি এটাকে তার সরকারকে দুর্বল করার উদ্দেশ্যে পরিচালিত ‘মিথ্যা সংবাদমাধ্যম প্রচারণা’ বলে অভিহিত করেন।

আরও পড়ুন: অমাবস্যার অন্ধকারে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের

নিজ দলের নেতারাও চান অভিশংসন

গত বুধবার বিরোধী দলের আইনপ্রণেতাদের পাশাপাশি পেনার নিজ দল কলোরাডো পার্টির কয়েকজন সদস্যও তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনেন। ব্যাংকটির পরিচালনাকারী ব্যবসায়িক গোষ্ঠীর শেয়ারহোল্ডার ছিলেন পেনা। গত বছরের শুরুর দিক পর্যন্ত ওই গোষ্ঠীতে তার শেয়ার ছিল বলে জানা গেছে। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে ব্যাংকটির কার্যক্রম নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও সংবাদমাধ্যমের পক্ষ থেকে দেওয়া সতর্কবার্তাগুলো তিনি উপেক্ষা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার সকালে রাজনৈতিক চাপ আরও বাড়ে। পেনার সাবেক মিত্র ও দেশটির সাবেক প্রেসিডেন্ট হোরাসিও কার্তেস সামাজিক যোগাযোগমাধ্যমে তার অভিশংসনের পক্ষে অবস্থান জানান।

কার্তেস লেখেন, “সরকারি, বেসরকারি ও অবসরভোগীদের অর্থ চুরির পক্ষে আমরা দাঁড়াব না। আমাদের জনগণের কথা ভাবতে হবে এবং কলোরাডো পার্টির যে মূল্যবোধ আমরা ধারণ করি, তা রক্ষা করতে হবে। প্রজাতন্ত্রের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য আমরা প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার অভিশংসনকে সমর্থন করছি।” এরপর দলের আরও কয়েকজন আইনপ্রণেতা অভিশংসনের পক্ষে অবস্থান নেন। এ পরিস্থিতিতে পেনা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, “দেশের স্থিতিশীলতা, সামাজিক শান্তি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সুরক্ষার কথা বিবেচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “কোনো সময়ে আমি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে থাকলে তাদের কাছে ক্ষমা চাইছি। তবে এই মুহূর্তে আমার একমাত্র অগ্রাধিকার হলো সেই প্যারাগুয়েবাসীর মানসিক স্বস্তি নিশ্চিত করা, যারা আমাদের আর্থিক ব্যবস্থার ওপর আস্থা রেখে নিজেদের সঞ্চয় জমা রেখেছিলেন। আমার সবচেয়ে বড় প্রত্যাশা, তাদের অর্থ ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করা।”

আরও পড়ুন: ডেমোক্র্যাটদের জয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে যেসব বড় পরিবর্তন আসতে পারে

কেলেঙ্কারির ঘটনা সামনে আসার পর থেকে বিভিন্ন সাক্ষাৎকার ও বিবৃতিতে নিজের বিরুদ্ধে ওঠা সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন পেনা। তবে বিরোধী দলের সিনেটর রাফায়েল ফিলিজোলা ঘটনাটিকে দেশটির গণতান্ত্রিক যুগের সবচেয়ে বড় আর্থিক জালিয়াতি হিসেবে অভিহিত করেছেন। তিনি ১০২০ এএম রেডিওকে বলেন, “রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে তৈরি করা একটি ব্যাংক এটি। রাজনৈতিক ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিগত ব্যবসায় সরকারি অর্থ ব্যবহারের উদ্দেশ্যেই ব্যাংকটি গড়ে তোলা হয়েছিল। আর এর নেতৃত্বে ছিলেন স্বয়ং প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট।”

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র পেনা

সাবেক অর্থমন্ত্রী পেনা ‘সমৃদ্ধ প্যারাগুয়ে’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। লাতিন আমেরিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে তিনি অন্যতম। ট্রাম্পের দ্বিতীয় অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়া লাতিন আমেরিকার অল্প কয়েকজন প্রেসিডেন্টের একজন ছিলেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ ওয়াশিংটনের একাধিক শীর্ষ কর্মকর্তা পেনাকে বারবার ‘কৌশলগত অংশীদার’ হিসেবে অভিহিত করেছেন। সম্প্রতি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন সফরও করেন তিনি। তবে পেনার পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত ট্রাম্প বা রুবিওর পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।

কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট?

আরও পড়ুন: নির্বাচনে ভরাডুবির পর রুবিওর পদত্যাগের গুঞ্জন, হোয়াইট হাউস নাকচ করেছে

পেনার পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো নিশ্চিত নয়। নিয়ম অনুযায়ী, তার পদত্যাগপত্র প্রথমে কংগ্রেসে গৃহীত হতে হবে। সেটি অনুমোদিত হলে ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। তবে উয়েনো ব্যাংক কেলেঙ্কারিতে আলিয়ানারও সম্পৃক্ততার সন্দেহ রয়েছে। যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।

পেনার পদত্যাগের ঘোষণার প্রায় এক ঘণ্টা পর দেশটির নিম্নকক্ষ সর্বসম্মতিক্রমে তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব অনুমোদন করে। এখন প্রস্তাবটি সিনেটে পাঠানো হবে। অভিশংসন প্রস্তাব সিনেটে অনুমোদিত হলে পদত্যাগের পরও পেনা তার সিনেট সদস্যপদ হারাতে পারেন। এর ফলে সংসদ সদস্য হিসেবে পাওয়া আইনি দায়মুক্তিও আর থাকবে না। তখন সাধারণ আদালতে তার বিরুদ্ধে যেকোনো ফৌজদারি মামলার বিচার পরিচালনার সুযোগ তৈরি হবে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

আরও পড়ুন: ট্রাম্প-সমর্থিত জনতাবাদী জোয়ারে আমেরিকা-ব্রাজিলে বড় ভাটা, ইউরোপেও পরিণতি অনিশ্চিত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমোক্র্যাটদের ইমপিচমেন্ট উদ্যোগ ধোপে টিকবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুংকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


ডেমোক্র্যাটদের ইমপিচমেন্ট উদ্যোগ ধোপে টিকবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুংকার

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ (Pete Hegseth) ডেমোক্র্যাটদের নতুন ইমপিচমেন্ট বা অভিশংসন প্রস্তাবকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ডেমোক্র্যাটদের এই চক্রান্ত কোনোভাবেই সফল হবে না।

আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পেন্টাগনে কাঠামোগত সংস্কার এবং বৈচিত্র্য নীতি (diversity programs) বাতিলের মতো কঠোর পদক্ষেপ গ্রহণের ফলে ডেমোক্র্যাটরা তার ওপর ক্ষুব্ধ। এই ক্ষোভের কারণেই তারা এই ইমপিচমেন্টের উদ্যোগ নিয়েছে বলে তিনি দাবি করেছেন।

একটি ভিডিও বার্তায় পিট হেগসেথ বলেছেন, এটি মূলত ব্যক্তিগত চরিত্রহননের জন্য একটি রাজনৈতিক অপচেষ্টা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও অতীতে এ ধরনের ব্যর্থ অপচেষ্টা চালানো হয়েছিল, তিনি উল্লেখ করেন, “ট্রাম্পের বিরুদ্ধে যেমন এগুলো কাজ করেনি, আমার ক্ষেত্রেও তা টিকবে না। এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন।”

বিশ্লেষকদের মতে, মার্কিন কংগ্রেসে আগামী সপ্তাহে এই ইমপিচমেন্ট প্রস্তাবের ওপর ভোটাভুটির প্রস্তুতি চলছে। তবে বর্তমান রাজনৈতিক সমীকরণে এই প্রস্তাব পাস করানো এবং প্রতিরক্ষামন্ত্রীর পদচ্যুতি নিশ্চিত করা ডেমোক্র্যাটদের জন্য অত্যন্ত কঠিন হবে বলেই ধারণা করা হচ্ছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ (Pete Hegseth) ডেমোক্র্যাটদের আনা নতুন ইমপিচমেন্ট বা অভিশংসন প্রস্তাবকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন যে, ডেমোক্র্যাটদের এই চক্রান্ত কোনোভাবেই সফল হবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক বিরতির আগে মাইকেল ক্যারিকের ভবিষ্যত অনিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


আন্তর্জাতিক বিরতির আগে মাইকেল ক্যারিকের ভবিষ্যত অনিশ্চিত

আগামী সপ্তাহে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকের জন্য একটি চূড়ান্ত সুযোগ হয়ে উঠতে পারে। রোমার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে একটি মনোবল বৃদ্ধিকারী জয় পেলেও, ক্যারিককে তাঁর চাকরি রক্ষার জন্য কঠিন সংগ্রাম করতে হচ্ছে।

চ্যাম্পিয়ন্স লিগে নাটকীয় জয় পাওয়ার পর ক্যারিক কিছুটা স্বস্তি অনুভব করেছেন। কিন্তু আন্তর্জাতিক বিরতির পূর্বে তিনি এখনো তীব্র চাপের মধ্যে রয়েছেন।

এদিকে, প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে রাখার উদ্দেশ্যে নটিংহাম ফরেস্টের বিরুদ্ধে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। পাশাপাশি, তারা টানা তৃতীয় লিগ ম্যাচে পরাজয়ের বিরল রেকর্ড এড়াতে চাইবে।

আগামী সপ্তাহের ম্যাচগুলোর প্রেক্ষাপটে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে এএফপি স্পোর্ট।

ক্যারিকের শেষ সুযোগ?

মঙ্গলবার রোমার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়েরা। তখন দলের পারফরম্যান্সে উন্নতির কোনো লক্ষণ দেখা না যাওয়ায় ক্যারিকের বিদায় প্রায় নিশ্চিত বলে মনে হচ্ছিল।

কিন্তু শেষ পর্যন্ত তাঁর ছন্দহীন দলটি ঘুরে দাঁড়ায়। ওল্ড ট্রাফোর্ডের উত্তেজনাপূর্ণ পরিবেশে মাতেয়াস কুনহার শেষ মুহূর্তে করা দুটি গোলে ৩-২ ব্যবধানে জয় লাভ করে ইউনাইটেড।

এই জয়ের মাধ্যমে তারা টানা নয় ম্যাচ জয়হীন থাকার হতাশা কাটাতে সক্ষম হয়েছে। ১৯৮৮-৮৯ মৌসুমের পর এটি ছিল ক্লাবটির দীর্ঘতম জয়হীন যাত্রা।

ইউনাইটেডের ডিফেন্ডার দিয়োগো দালোত আশা করছেন, রোমার বিরুদ্ধে এই জয় দলের মৌসুমে নতুন গতি আনবে। তিনি বলেন, “এ ধরনের রাত দলের গতিপথ বদলে দিতে পারে, একটি মৌসুমের চেহারাও পাল্টে দিতে পারে। আমার মনে হয়, এই জয় আগামী ম্যাচগুলোর জন্য আমাদের আত্মবিশ্বাস জোগাবে।”

তবে কঠিন বাস্তবতা হলো, রোববার মাঠে নামার আগে অন্যান্য ম্যাচগুলোর ফল অনুকূল না থাকলে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তলানিতে নেমে যেতে পারে ইউনাইটেড।

ফলাফল যাই হোক, আন্তর্জাতিক বিরতি ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ভাবার সুযোগ করে দেবে।

অ্যাস্টন ভিলার স্প্যানিশ কোচ উনাই এমেরিকে ওল্ড ট্রাফোর্ডের সম্ভাব্য কোচ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বার্মিংহামের ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন তিনি।

শিরোপার লড়াই কি দুই দলের মধ্যে সীমাবদ্ধ?

ম্যানচেস্টার সিটি বেশ ভালভাবেই উপলব্ধি করছে যে, মিকেল আর্তেতার আর্সেনালের সঙ্গে তাল মিলিয়ে চলা সম্ভব হলেও শেষ পর্যন্ত তাদের সেই চেষ্টা ব্যর্থ হতে পারে।

প্রিমিয়ার লিগের ১০০টিরও বেশি আর্থিক বিধি লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর এখনো শাস্তির অপেক্ষায় রয়েছে ইত্তিহাদের ক্লাবটি। সম্ভাব্য শাস্তির মধ্যে বড় অঙ্কের পয়েন্ট কেটে নেওয়ার বিষয়টিও রয়েছে।

শিরোপার দৌড়ে আর্সেনালকেই সিটির একমাত্র শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। খারাপ খেললেও জয় তুলে নেওয়ার দক্ষতা রয়েছে দলটির।

কাগজে-কলমে দুই দলের জন্য আগামী সপ্তাহে সহজ ম্যাচ অপেক্ষা করছে। কিন্তু নটিংহাম ফরেস্টের মাঠে সিটির ম্যাচটি ধারণার চেয়ে কঠিন হতে পারে।

প্রিমিয়ার লিগে গোল করা ও গোল হজমের সম্ভাব্য পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি অপ্টার ‘প্রত্যাশিত পয়েন্ট’ তালিকায় অলিভার গ্লাসনারের দল নটিংহাম ফরেস্ট রয়েছে তৃতীয় স্থানে। প্রকৃত পয়েন্ট তালিকায় তাদের অবস্থানের চেয়ে এটি ১৬ ধাপ ওপরে।

অন্যদিকে, নিজেদের মাঠে ধুঁকতে থাকা হালের মুখোমুখি হবে আর্সেনাল। প্রিমিয়ার লিগে সদ্য উন্নীত দলগুলোর বিরুদ্ধে নিজেদের সর্বশেষ ১৯ ম্যাচের ১৮টিতেই জয় পেয়েছে তারা।

টটেনহ্যামের সুদিন ফিরছে

রবার্তো দি জারবির অধীনে প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জয় লাভের পর টটেনহ্যামের চারপাশের হতাশা অনেকটাই কেটে গেছে।

তিন সপ্তাহেরও কম সময় আগে একটি ম্যাচেও জয় না পাওয়া টটেনহ্যাম পয়েন্ট তালিকার তলানিতে ছিল। এখন তারা মাঝামাঝি অবস্থানে বেশ স্বস্তিতেই রয়েছে।

দলের এই ঘুরে দাঁড়ানোর পেছনে খেলোয়াড়দের পারস্পরিক বোঝাপড়া ও দলীয় মনোভাবকে কৃতিত্ব দিয়েছেন ডিফেন্ডার আর্চি গ্রে। চতুর্থ স্থানে থাকা চেলসির চেয়ে এখন মাত্র চার পয়েন্ট পিছিয়ে রয়েছে টটেনহ্যাম।

অন্যদিকে, ড্যানিয়েল ফার্কের লিডস ইউনাইটেড প্রিমিয়ার লিগে নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে জয় পায়নি। এই সময়ে মাত্র দুটি গোল করেছে দলটি। ফলে পয়েন্ট তালিকায় ১২তম স্থানে নেমে গেছে তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


চট্টগ্রামে ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন গ্রেফতার

চট্টগ্রাম নগরীর হালিশহরে ১১ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রীকে দফায় দফায় ধর্ষণের অভিযোগে জাকির হোসেন নামের এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন এসআরবি কর্তৃক।

ভুক্তভোগী শিশুটি অভিযুক্তের চাচাতো বোন। অভিযোগ রয়েছে যে, পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার বিষয়ে কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হত।

পরিবারের অভিযোগ অনুযায়ী, বিষয়টি জানাজানি হওয়ার পরেও অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রাখেন। এমনকি শিশুটির মাদ্রাসায় যাতায়াতের পথেও অবস্থান নিয়ে কাউকে কিছু না বলার জন্য পুনরায় হুমকি দেন। পরবর্তীকালে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা প্রকাশ পেলে আত্মীয়স্বজনের উদ্যোগে একটি সামাজিক বৈঠক আয়োজন করা হয়। কিন্তু বৈঠক চলাকালে অভিযুক্তের ছোট ভাই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়লে সেই পরিস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

অবশেষে, ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে হালিশহর থানায় মামলা দায়ের করেন। এরপর বৃহস্পতিবার (৫ নভেম্বর) এসআরবি অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেফতার করে।

সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, এসআরবি-৭-এর একটি আভিযানিক দল হালিশহর থানাধীন কবির ম্যানশন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। পরে ১১ বছর বয়সি শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি মো. জাকিরকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আল্ট্রাসনোগ্রামে যমজ, সিজারের পর নবজাতক এক জনের হদিস নেই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


আল্ট্রাসনোগ্রামে যমজ, সিজারের পর নবজাতক এক জনের হদিস নেই

নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর যমজ নবজাতকের মধ্যে একজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অপর শিশুর whereabouts সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না। এ ঘটনায় অভিযোগ উঠেছে যে, ভুক্তভোগী পরিবারকে ঘটনাটি ধামাচাপা দিতে মোটা অঙ্কের টাকার প্রস্তাব দেওয়া হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে সুবিচারের দাবিতে প্রসূতির স্বামী শান্ত ইসলাম নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রসূতি শান্তনা আক্তারের গর্ভাবস্থায় গত ১২ ও ২১ অক্টোবর দুটি আলাদা ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করানো হয়েছিল। উভয় পরীক্ষায় প্রসূতির গর্ভে যমজ জীবিত ভ্রূণের উপস্থিতির তথ্য উঠে আসে।

প্রসূতির স্বামী শান্ত ইসলাম অভিযোগ করেন, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চিকিৎসক ডা. মাহফুজা খাতুনের পরামর্শে তার স্ত্রীকে শহরের ‘বলাকা ক্লিনিকে’ ভর্তি করা হয়। ওই চিকিৎসকের তত্ত্বাবধানেই সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হয়। অপারেশনের পর একটি কন্যাসন্তান তাদের হাতে তুলে দেওয়া হলেও দ্বিতীয় সন্তানের whereabouts সম্পর্কে ক্লিনিক কর্তৃপক্ষ স্পষ্ট কোনো তথ্য দেয়নি। বরং বিষয়টি ধামাচাপা দিতে টাকার লোভ দেখানো হয়। বাধ্য হয়ে তিনি থানার পুলিশকে বিষয়টি জানাতে বাধ্য হন।

কান্নাজড়িত কণ্ঠে প্রসূতি শান্তনা আক্তার বলেন, ‘ডা. মাহফুজা খাতুনের পরামর্শেই আমি ক্লিনিকে ভর্তি হই। আল্ট্রাসনোগ্রাম অনুযায়ী আমি দুটি সন্তানের মা হওয়ার কথা জানতাম। কিন্তু সিজারের পর আমাকে কেবল একটি মেয়েসন্তান দেখানো হয়।’

অস্ত্রোপচার কক্ষে নিগ্রহের ভয়াবহ বর্ণনা দিয়ে তিনি আরও জানান, ‘পরিবারের সদস্যরা দ্বিতীয় সন্তানের বিষয়ে জানতে চাইলে আমার পেটের কাটা অংশ সেলাই না করেই ৩০ থেকে ৪৫ মিনিট ফেলে রাখা হয়। এ সময় ফোনে ভিডিও ধারণ করে হুমকি দেয়া হয় যে, তাদের কথা না মানলে এ অবস্থাতেই ফেলে রাখা হবে। পরবর্তী সময়ে শরীরে তীব্র কাঁপুনি শুরু হলে বাধ্য হয়ে আমি তাদের কথা মেনে নেয়ার কথা বলি। এরপর চিকিৎসক রাগারাগি করে সেলাই সম্পন্ন করেন।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বলাকা ক্লিনিকের মালিক এনামুল হক বলেন, ‘প্রসূতি নারী ডা. মাহফুজা খাতুনের রোগী ছিলেন এবং তার পরামর্শেই ভর্তি হয়েছিলেন। ওই চিকিৎসকই নিজে অপারেশন করেছেন। গর্ভে সন্তান একটি ছিল না দুটি ছিল, তা চিকিৎসকের জানার কথা; আমরা এ বিষয়ে কিছু জানি না।’

ঘটনার সত্যতা ও অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত চিকিৎসক ডা. মাহফুজা খাতুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি গণমাধ্যমের সামনে কোনো কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, নবজাতকের বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%