০৮:৪০ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান জুমার নামাজ শেষে কোমলমতি শিশুদের সঙ্গে কিছুটা সময় হাসি-আড্ডা ও আন্তরিকতায় কাটান। তিনি শিশুদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং কুশল বিনিময় করেন।
এ সময় প্রধানমন্ত্রী শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহের বিষয়ে জানতে চান। ফুটবল, ক্রিকেট ও বাস্কেটবল নিয়ে তাদের সঙ্গে আলোচনা করার পাশাপাশি তিনি শিশুদের ফুটবল উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে এ কথোপকথন হয় তারেক রহমানের।
আরও পড়ুন: মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা ও লাইসেন্সের প্রয়োজনীয়তা
শিশুদের সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী জানতে চান, ‘তোমাদের ফুটবল আছে?’ শিশুরা জানায়, তাদের ফুটবল রয়েছে। কয়টি ফুটবল আছে জানতে চাইলে শিশুরা জানায়, চার-পাঁচটি ফুটবল রয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত কর্মকর্তাদের কাছে জানতে চান, তার গাড়িতে কোনো ফুটবল আছে কি না। কর্মকর্তারা জানান, গাড়িতে ফুটবল নেই। তখন প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে বলেন, ‘নেক্সট জুম্মাবার ফুটবল দেবো, ইনশাআল্লাহ।’
শুধু ফুটবল নয়, প্রধানমন্ত্রী শিশুদের কাছে ক্রিকেট সম্পর্কেও জানতে চান। শিশুরা তাকে জানায়, সেখানে ক্রিকেট খেলার পিস নেই। এ সময় বাস্কেটবল সম্পর্কেও জানতে চান তিনি। শিশুরা জানায়, তাদের বাস্কেটবল রয়েছে।
শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহের কথা শুনে প্রধানমন্ত্রী বলেন, ফুটবল, বাস্কেটবল, টেবিল টেনিসসহ কী কী আনা যায়, তা তিনি দেখবেন।
আরও পড়ুন: সরকার সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে: সমাজকল্যাণ মন্ত্রী
আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে ভালো থাকার কথা বলেন। বিদায় নেওয়ার আগে তিনি শিশুদের সঙ্গে হ্যান্ডশেক করেন এবং সালাম বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর এই সহজ ও আন্তরিক কথোপকথনে উঠে আসে শিশুদের খেলাধুলার চাহিদা এবং আনন্দের বিষয়টি। ফুটবল দেওয়ার আশ্বাস দিয়ে আগামী শুক্রবার আবারও শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন