ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

সিলেট নগরীতে নিষিদ্ধ আ‘লীগের ঝটিকা মিছিল: ১২ জনকে গ্রেপ্তার করলো এসএমপি পুলিশ


সিলেট নগরীতে নিষিদ্ধ আ‘লীগের ঝটিকা মিছিল: ১২ জনকে গ্রেপ্তার করলো এসএমপি পুলিশ

সিলেট নগরীতে আজ (শুক্রবার) সকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের প্রচেষ্টার সময় ১২ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে নগরীর জেলরোড ও ধোপাদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, সিলেট জকিগঞ্জের হাতিডহর গ্রামের শামসুল ইসলামের পুত্র মো. শাহেক আহমেদ (৩২); একই গ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র সেলিম আহমেদ (৩৭), মৌলভীরচক গ্রামের আবুল কালামের পুত্র মুন্না আহমেদ (২৯); কানাইঘাট থানার মেছা গ্রামের ফরিদ আলীর পুত্র দেলোয়ার হোসেন (৩৫), বীরদল আগফুদ গ্রামের মেজবাহ উদ্দিনের পুত্র তানিম ইকবাল (১৯), একই গ্রামের নুরুল হকের পুত্র সালেহ আহমেদ (১৮); নগরীর দক্ষিণ সুরমা উপজেলার ১০নং রোডের বর হইকান্দি গ্রামের লিমন আহমেদের পুত্র ফাহিম হাসান রবি (১৮), গোপশহর গ্রামের আব্দুল মালিক খানের পুত্র জাকের খান (২৯); সিলেট কানাইঘাটের মহেশপুর গ্রামের নসির আহমেদের পুত্র কিবরিয়া আহমেদ (৩০), দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের রেহান উল্লাহর পুত্র জুনায়েদ আহমেদ (৩৮), কানাইঘাটের জয়পুর পূর্ণখলা গ্রামের মৃত মকবুল আলীর পুত্র আলী আহমদ (৪৫) এবং কানাইঘাট থানার বীরদল ছোটফৌদ গ্রামের মৃত মমিন উদ্দিনের পুত্র এন এম নাদিম (২০)।

আরও পড়ুন: হৃীলার গহীন পাহাড়ে টেকনাফে যৌথবাহিনীর অভিযান চলছে

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, মহানগরীর জেলরোড থেকে ধোপাদিঘীর পার পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের জেলা এবং মহানগর পর্যায়ের নেতাকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করছিল। পরে কোতোয়ালি মডেল থানার ৫টি টিম যৌথভাবে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি বড় ব্যানার, ৫টি ফেস্টুন এবং ১৫টি লাল ক্যাপ উদ্ধার ও জব্দ করা হয়।

এসএমপির কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হবে তাদের।

আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেনের মৃত্যু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%