০৮:৪২ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা নিয়ে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন।
ফক্স নিউজের সূত্রে জানা গেছে, মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আগামী ৯ নভেম্বর নতুন চাঁদের প্রভাবে মধ্যপ্রাচ্যে চাঁদের আলো কম থাকার সুযোগকে সামরিক অভিযান শুরু করার জন্য একটি সুবিধাজনক সময় হিসেবে বিবেচনা করছেন।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প গত বুধবার ও বৃহস্পতিবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: মার্কিন মধ্যবর্তী নির্বাচন ও ইরান সংকটে বিশ্ববাজারে তেলের দাম বড় পতন
কর্মকর্তাদের মতে, ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে অমাবস্যা শুরু হবে, ফলে রাতের আকাশে চাঁদের আলো খুবই কম থাকবে, এমনকি কিছু স্থানে একেবারেই থাকবে না। এই অন্ধকার পরিস্থিতি সামরিক অভিযান পরিচালনার জন্য বিশেষভাবে সুবিধাজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধ আবার শুরু হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন।
তিনি বলেন, “সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না, তবে হয়তো আমাকে তা করতে হতে পারে। আপনারা খুব দ্রুতই তা জানতে পারবেন।”
এই বিকল্পকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে তুলে ধরে ট্রাম্প বলেন, “আমরা একটি সিদ্ধান্ত নেব যে, আমরা কি আরও এগিয়ে গিয়ে বিষয়টিকে এমনভাবে নিশ্চিত (সার্টিফাই) করতে চাই, যাতে এটি আর কখনোই না ঘটে?”
আরও পড়ুন: ডেমোক্র্যাটদের জয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে যেসব বড় পরিবর্তন আসতে পারে
ট্রাম্প আরও বলেন, “আমার মনে হয়, দেশটি পুনর্নির্মাণ করতে তাদের (ইরান) ২৫ বছর সময় লাগবে।”
সূত্র: গালফ নিউজ, টাইমস অব ইসরাইল
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন