ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ডেমোক্র্যাটদের জয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে যেসব বড় পরিবর্তন আসতে পারে


ডেমোক্র্যাটদের জয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে যেসব বড় পরিবর্তন আসতে পারে

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির অভাবনীয় বিজয়ের পর দেশটির পররাষ্ট্রনীতিতে পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বা মোড় আসার সম্ভাবনা দেখা দিয়েছে।

ডেমোক্র্যাটরা সেনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভস—দুই কক্ষের নিয়ন্ত্রণ লাভের পর ট্রাম্প প্রশাসনের যুদ্ধ ঘোষণা ও বাজেট সংক্রান্ত ক্ষমতাকে সীমিত করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। নির্বাচনী প্রচারাভিযানে ডেমোক্র্যাটরা অভিযোগ করেছিলেন যে, বর্তমান রিপাবলিকান নেতৃত্ব সংবিধান প্রদত্ত যুদ্ধ ঘোষণা এবং কেন্দ্রীয় তহবিল বরাদ্দের বিশেষ অধিকার ট্রাম্প প্রশাসনের হাতে ছেড়ে দিয়েছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রনীতির যে পাঁচটি ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে তা নিম্নরূপ:

আরও পড়ুন: মার্কিন মধ্যবর্তী নির্বাচন ও ইরান সংকটে বিশ্ববাজারে তেলের দাম বড় পতন

১. ইরান যুদ্ধের রাশ টানা: নতুন কংগ্রেস ইরান কেন্দ্রিক সামরিক সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির রাশ টানতে পারে। ডেমোক্র্যাটরা সামরিক বাজেট কাটছাঁট করতে পারে অথবা নতুন নিয়োগ বা পদায়নে বাধা দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে যেকোনো সামরিক অভিযান চালানোর আগে কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নিতে বাধ্য করতে পারে।

২. ইউক্রেনে সহায়তা বৃদ্ধি: মার্কিন সমর্থন ইউক্রেনের জন্য আরও জোরদার হতে পারে। কিভের জন্য একটি নতুন সামরিক ও আর্থিক সহায়তার প্যাকেজ দ্রুত ভোটাভুটির জন্য কংগ্রেসে উত্থাপন করতে পারে ডেমোক্র্যাটরা।

৩. ইসরায়েলে সামরিক সহায়তায় রাশ: ইসরায়েলে চলমান মার্কিন সামরিক সহায়তা সীমিত বা সাময়িকভাবে স্থগিত করার উদ্যোগ নেওয়া হতে পারে। একই সঙ্গে, বাজেট বরাদ্দের ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প প্রশাসনের বন্ধ করা বেশ কিছু আন্তর্জাতিক বৈদেশিক সাহায্য পুনরায় চালু করতে পারে কংগ্রেস।

৪. লাতিন আমেরিকা নীতি পুনর্বিবেচনা: ভেনেজুয়েলায় ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপ এবং কিউবার ওপর আরোপিত বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা পর্যালোচনা সহ সমগ্র লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের নীতির ওপর কঠোর নজরদারি বাড়াবে কংগ্রেস।

আরও পড়ুন: অমাবস্যার অন্ধকারে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের

৫. যুদ্ধ ও ব্যয় ক্ষমতার ওপর আইনসভার নিয়ন্ত্রণ: ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী ক্ষমতার ওপর লাগাম টেনে ধরে যেকোনো আন্তর্জাতিক সামরিক পদক্ষেপ ও বাজেটের চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করার অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চাচ্ছে ডেমোক্র্যাটরা।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে এই মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সেনেটের ৩৫টি আসন এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসের মোট ৪৩৫টি আসনের সবকটিতেই ভোটগ্রহণ করা হয়। একই সাথে ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়। মার্কিন গণমাধ্যমগুলোর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, উভয় কক্ষেই ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে, যা রিপাবলিকানদের একক নিয়ন্ত্রণের অবসান ঘটাচ্ছে। সূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অমাবস্যার অন্ধকারে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


অমাবস্যার অন্ধকারে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা নিয়ে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন।

ফক্স নিউজের সূত্রে জানা গেছে, মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আগামী ৯ নভেম্বর নতুন চাঁদের প্রভাবে মধ্যপ্রাচ্যে চাঁদের আলো কম থাকার সুযোগকে সামরিক অভিযান শুরু করার জন্য একটি সুবিধাজনক সময় হিসেবে বিবেচনা করছেন।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প গত বুধবার ও বৃহস্পতিবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

কর্মকর্তাদের মতে, ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে অমাবস্যা শুরু হবে, ফলে রাতের আকাশে চাঁদের আলো খুবই কম থাকবে, এমনকি কিছু স্থানে একেবারেই থাকবে না। এই অন্ধকার পরিস্থিতি সামরিক অভিযান পরিচালনার জন্য বিশেষভাবে সুবিধাজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধ আবার শুরু হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন।

তিনি বলেন, “সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না, তবে হয়তো আমাকে তা করতে হতে পারে। আপনারা খুব দ্রুতই তা জানতে পারবেন।”

এই বিকল্পকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে তুলে ধরে ট্রাম্প বলেন, “আমরা একটি সিদ্ধান্ত নেব যে, আমরা কি আরও এগিয়ে গিয়ে বিষয়টিকে এমনভাবে নিশ্চিত (সার্টিফাই) করতে চাই, যাতে এটি আর কখনোই না ঘটে?”

ট্রাম্প আরও বলেন, “আমার মনে হয়, দেশটি পুনর্নির্মাণ করতে তাদের (ইরান) ২৫ বছর সময় লাগবে।”

সূত্র: গালফ নিউজ, টাইমস অব ইসরাইল

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন মধ্যবর্তী নির্বাচন ও ইরান সংকটে বিশ্ববাজারে তেলের দাম বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


মার্কিন মধ্যবর্তী নির্বাচন ও ইরান সংকটে বিশ্ববাজারে তেলের দাম বড় পতন

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন (Midterm Elections) শেষ হওয়ার পর নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। বাজার বিশ্লেষকরা কূটনৈতিক সমাধানের সম্ভাবনার বিষয়টিও পর্যবেক্ষণ করছেন। এই দুই টানাপোড়েনের মাঝে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে।

শুক্রবার লেনদেনের শুরুতে তেলের দাম কিছুটা বাড়লেও, পরবর্তীতে তা নিম্নমুখী হয়ে সপ্তাহের সবচেয়ে বড় দরপতনের দিকে এগোচ্ছে।

বাজারের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের (Brent Crude) ফিউচার দর ১.৩৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৬.৯৩ ডলারে নেমে এসেছে। দিনের শুরুর দিকে এর দাম লাফিয়ে প্রায় ১০০ ডলার স্পর্শ করেছিল। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের ফিউচার দর ১.৪৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৯.১৭ ডলারে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহের সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১১০ ডলার এবং ডব্লিউটিআই তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। সপ্তাহের ব্যবধানে দুই বেঞ্চমার্কেই এখন উল্লেখযোগ্য পতন দেখা যাচ্ছে।

বিনিয়োগকারীরা ধারণা করছেন, মার্কিন মধ্যবর্তী নির্বাচন পার হওয়ার পর ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে যেতে পারে। এতে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটার ঝুঁকি রয়েছে।

জ্বালানি বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান 'র্যাপিডান এনার্জি গ্রুপ'-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি বব ম্যাকন্যালি সিএনবিসি-কে (CNBC) দেওয়া সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় সামরিক সংঘর্ষ শুরু হওয়ার সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ। আর এমনটি ঘটলে তেলের উভয় বেঞ্চমার্কের দাম আবারও প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। সূত্র: সিএনবিসি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেনের মৃত্যু

সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলা ট্রিবিউনের প্রাক্তন প্রতিনিধি নাদিম হোসেন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স ছিল ৪০ বছর। মৃত্যুর সময় তিনি বাবা-মা, দুই বোন এবং অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

শুক্রবার সন্ধ্যায় সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর নাদিম হোসেন ডেঙ্গু আক্রান্ত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থা খারাপ হলে বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন নাদিম হোসেন। তিনি সাভার প্রেসক্লাবের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তরুণ ও প্রতিশ্রুতিশীল এই সাংবাদিকের অকাল প্রয়াণে সাভার প্রেস ক্লাবসহ স্থানীয় সাংবাদিকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, "নাদিম হাসান একজন তরুণ, প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক ছিলেন। তিনি একাধারে একজন গুণী সাংগঠনিক ব্যক্তিত্বও ছিলেন। তাঁর এই অকাল মৃত্যু সাভারের সাংবাদিকতার জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।"

সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় সাভার প্রেসক্লাবের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইরে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হৃীলার গহীন পাহাড়ে টেকনাফে যৌথবাহিনীর অভিযান চলছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


হৃীলার গহীন পাহাড়ে টেকনাফে যৌথবাহিনীর অভিযান চলছে

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের গহিন পাহাড়ে দ্বিতীয় দিনেও মাদক ও মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারের অভিযানে এক সেনাসদস্য নিহত হওয়ার পর শুক্রবার দুপুর ও বিকেলে যৌথবাহিনী আরও শক্তিশালী অভিযান পরিচালনা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হ্নীলার গহিন পাহাড়ে তিনটি অজ্ঞাতনামা লাশ পড়ে রয়েছে। তবে লাশ উদ্ধারের বিষয়ে পুলিশ কিংবা যৌথবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে লাশগুলোর পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে টেকনাফে যৌথবাহিনীর চলমান অভিযান পরিদর্শনে গিয়ে কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান সাংবাদিকদের বলেন, "টেকনাফে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। মাদক পাচার, মানব পাচার ও সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।"

বৃহষ্পতিবার অভিয়ানে সন্ত্রাসীদের গুলিতে শহীদ সেনাসদস্য মোহাম্মদ তিতাস শেখের রামু সেনানিবাসে একদফা জানায়া শেষে দেশের বাড়ি ফরিদপুর নগরকান্দায় পাঠানো হয়েছে। এদিকে মাদক ও মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানের সমর্থনে শুক্রবারেও উখিয়া-টেকনাফের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ হয়েছে। এতে বক্তারা বীর সেনাসদস্য তিতাসের জন্য শোক ও পরিবার সদস্যদের সমবেদনা জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%