ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

কপ-৩১ সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরল বাংলাদেশ


কপ-৩১ সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরল বাংলাদেশ

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বর্জ্য হ্রাস এবং স্বল্প খরচে অভিযোজনের কার্যকর উপায় হিসেবে পাট ও প্রাকৃতিক তন্তুর ব্যবহার বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ, যা তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে, সেখানে ‘প্রাকৃতিক তন্তু, শূন্য বর্জ্য ও স্বল্প ব্যয়ে অভিযোজন: কপ-৩১ কর্মপরিকল্পনায় বাংলাদেশের পাটের ভূমিকা’ শীর্ষক একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) সম্মেলনের ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আরও পড়ুন: কক্সবাজারে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধের হুঁশিয়ারি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে যাত্রী কিশোরী হলেই ‘ছক কষা’ শুরু করতেন সাবেক বাসচালক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


যুক্তরাজ্যে যাত্রী কিশোরী হলেই ‘ছক কষা’ শুরু করতেন সাবেক বাসচালক

যুক্তরাজ্যের গার্নসিতে এক সাবেক বাসচালককে ১৫ বছর ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত। তিনি কিশোরীদের সঙ্গে পরিচয় গড়ে তুলে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে দণ্ডিত হয়েছেন।

দণ্ডিত জেমস রবার্ট এডওয়ার্ড গিলবার্টের বয়স ২৬ বছর। তিনি ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ এবং ১৫ বছর বয়সী দুই কিশোরীকে যৌন নিপীড়নের দায় স্বীকার করেছেন। এছাড়া, কর্মস্থলে এক নারীকে যৌন হয়রানির অভিযোগও তিনি স্বীকার করেন।

আদালতে জানানো হয়, ২০২৫ সালের এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে এসব অপরাধ সংঘটিত হয়। গিলবার্ট বাসচালক হিসেবে দায়িত্ব পালনকালে নিজের রুটে চলাচলকারী কিশোরীদের সঙ্গে পরিচিত হন। এরপর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ বাড়ান। একপর্যায়ে, ১৬ বছর বয়সী এক কিশোরীর বিশ্বাস অর্জন করে তাকে নিজের বাড়িতে নিয়ে তিন দফায় ধর্ষণ করেন গিলবার্ট। অন্যদিকে, ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাস থেকে নামিয়ে জারবুর্গ এলাকায় নিয়ে যৌন নিপীড়ন করেন। তৃতীয় কিশোরীকে বাস থেকে নামানোর পর জোর করে আলিঙ্গন করতে বাধ্য করেন এবং যৌন নিপীড়ন চালান।

এছাড়া, কর্মস্থলে এক নারীর নিতম্বে চড় মারার অভিযোগও তিনি স্বীকার করেন।

রায় ঘোষণার সময় বিচারক ক্যাথরিন ফুকস মন্তব্য করেন, গিলবার্ট বাসচালক হিসেবে নিজের অবস্থান ও যাত্রীদের আস্থার অপব্যবহার করে কিশোরীদের লক্ষ্যবস্তু বানিয়েছিলেন। তার অপরাধের ফলে ভুক্তভোগীরা ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ধর্ষণের দায়ে ১৫ বছর ৬ মাসের কারাদণ্ডের পাশাপাশি গিলবার্টকে ১০ বছরের বর্ধিত সাজা দিয়েছেন আদালত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামপালে চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগে বিএনপি নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


রামপালে চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগে বিএনপি নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ

স্থানীয় হাজার মানুষ বাগেরহাটের রামপালের ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আল-আমিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ভোজপাতিয়ার বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আল-আমিন ও তার অনুসারীরা এলাকায় চাঁদাবাজি, ঘের দখল, লুটপাট, মারধর এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে চলেছেন। এসব কর্মকাণ্ডের ফলে অনেক মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এমনকি স্থানীয় হিন্দু নারীদেরও তাঁর নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাদের দাবি, এলাকায় মাছের ঘের পরিচালনা কিংবা দখল নিতে হলে আল-আমিনকে চাঁদা দিতে হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় নির্যাতন ও হয়রানি। এই অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, দখল করা ঘের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে আল-আমিনের পদত্যাগ দাবি করেন তারা।

বিক্ষোভকারীরা এ বিষয়ে স্থানীয় প্রতিমন্ত্রী লায়ন ড. ফরিদুল ইসলামের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যদিকে, স্থানীয় বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, আল-আমিনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কেউ বিএনপির নেতৃত্বে থাকতে পারেন না বলেও মন্তব্য করেন তারা। আল-আমিনের পদত্যাগ দাবি করে তারা জানান, তাঁর একটি অনুসারী বাহিনী রয়েছে, যারা এলাকায় চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীরা জানান, এনামুল হক প্রিন্স, ফরিদ সরদার, আল আমিন ফকির, খোকন শেখ, মতি সরদার, সাইফুল শেখসহ যাদের বিরুদ্ধে ঘের দখল ও মাছ লুটের অভিযোগ করেছেন আল আমিন, তা আদৌ সত্য নয়। বরং আল আমিন তার বিগত দিনের অপকর্ম ঢাকতে সাংবাদিকদের নিকট উল্টো অভিযোগ করেছেন। বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। অভিযোগের বিষয়ে আল আমিনের সাথে কথা বলার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ বছর পর বিনা বেতনে মুয়াজ্জিন সৈয়দ আলীকে আবেগঘন বিদায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


১৬ বছর পর বিনা বেতনে মুয়াজ্জিন সৈয়দ আলীকে আবেগঘন বিদায়

ঝালকাঠি পৌর শহরের পূর্ব চাঁদকাটি বাইতুস সালাম জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন সৈয়দ আলীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিদের পক্ষ থেকে।

শুক্রবার (১৪ নভেম্বর) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে একটি আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ইমাম, মুয়াজ্জিন এবং মুসল্লিদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে মসজিদ কমিটি ও মুসল্লিদের পক্ষ থেকে সৈয়দ আলীকে বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। বক্তারা তার দীর্ঘদিনের দায়িত্ব পালন ও মসজিদের প্রতি আন্তরিকতার কথা স্মরণ করে তার অবদানের প্রশংসা করেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব জানান, সৈয়দ আলী ২০১১ সালে এলজিইডি অধিদপ্তর থেকে অবসরে যাওয়ার পর থেকে বিনা পারিশ্রমিকে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। ১৬ বছর ধরে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার পর বার্ধক্যজনিত কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মসজিদ কমিটির কাছে আবেদন করেন। তার দীর্ঘদিনের অবদান স্মরণীয় করে রাখতে কমিটির পক্ষ থেকে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি আরও জানান, সৈয়দ আলীর স্থলাভিষিক্ত হিসেবে নতুন একজনকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সম্মান ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে শারীরিকভাবে সুস্থ থাকা সাপেক্ষে তাকে আজীবন এ মসজিদে আজান দেওয়ার অনুরোধ জানিয়েছে কমিটি।

আলোচনা সভায় বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, মিয়া বাড়ির দারুল কায়েম মাদ্রাসার সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, মসজিদের জমিদাতা ও কমিটির উপদেষ্টা মো. চান মিয়া, সাবেক উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মসজিদের সাবেক সভাপতি মো. সোবহান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা মুন্সী এবং মিলন হোসেন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের শেষে সৈয়দ আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা জাতির উন্নয়নের মূল ভিত্তি: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


শিক্ষা জাতির উন্নয়নের মূল ভিত্তি: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নতকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক সমস্যা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি।

সভাটি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি মন্তব্য করেন, "শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি।" তিনি উল্লেখ করেন যে, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানে আন্তরিকতা বৃদ্ধি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে তাদের সমাধানের উদ্যোগ নিতে হবে।

সভায় শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%