প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্থানীয় হাজার মানুষ বাগেরহাটের রামপালের ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আল-আমিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ভোজপাতিয়ার বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আল-আমিন ও তার অনুসারীরা এলাকায় চাঁদাবাজি, ঘের দখল, লুটপাট, মারধর এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে চলেছেন। এসব কর্মকাণ্ডের ফলে অনেক মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এমনকি স্থানীয় হিন্দু নারীদেরও তাঁর নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
তাদের দাবি, এলাকায় মাছের ঘের পরিচালনা কিংবা দখল নিতে হলে আল-আমিনকে চাঁদা দিতে হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় নির্যাতন ও হয়রানি। এই অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, দখল করা ঘের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে আল-আমিনের পদত্যাগ দাবি করেন তারা।
বিক্ষোভকারীরা এ বিষয়ে স্থানীয় প্রতিমন্ত্রী লায়ন ড. ফরিদুল ইসলামের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যদিকে, স্থানীয় বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, আল-আমিনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কেউ বিএনপির নেতৃত্বে থাকতে পারেন না বলেও মন্তব্য করেন তারা। আল-আমিনের পদত্যাগ দাবি করে তারা জানান, তাঁর একটি অনুসারী বাহিনী রয়েছে, যারা এলাকায় চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীরা জানান, এনামুল হক প্রিন্স, ফরিদ সরদার, আল আমিন ফকির, খোকন শেখ, মতি সরদার, সাইফুল শেখসহ যাদের বিরুদ্ধে ঘের দখল ও মাছ লুটের অভিযোগ করেছেন আল আমিন, তা আদৌ সত্য নয়। বরং আল আমিন তার বিগত দিনের অপকর্ম ঢাকতে সাংবাদিকদের নিকট উল্টো অভিযোগ করেছেন। বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। অভিযোগের বিষয়ে আল আমিনের সাথে কথা বলার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন