০৫:৫৭ পি.এম
রাজধানীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ সাবেক সহ-সভাপতি মো. ওমর ছানিকে (২৭) গ্রেপ্তার করেছে। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ছিলেন।
উত্তরা পশ্চিম থানার সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উত্তরা ৭ নং সেক্টরের উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালানোর সময় ওমর ছানিকে আটক করা হয়।
থানা পুলিশের উদ্ধৃতি দিয়ে ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া যুবক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গসংগঠনের রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন