ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

পোকেমন কার্ড কিনতে ৬ বছরের মেয়েকে একা রেখে বাবার গ্রেপ্তার


পোকেমন কার্ড কিনতে ৬ বছরের মেয়েকে একা রেখে বাবার গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় নতুন পোকেমন কার্ড কেনার উদ্দেশ্যে লাইনে জায়গা ধরে রাখতে ঘুমন্ত ছয় বছরের মেয়েকে একা ফেলে যাওয়ার অভিযোগে পুলিশ এক বাবাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৬ নভেম্বর) এই ঘটনা ঘটে চার্লসটন শহরের একটি দোকানের সামনে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জন-মাইকেল ডুলি (৩৫)। পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে দোকানের সামনে এক শিশুকে একা পড়ে থাকতে দেখে ক্রেতারা খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার পর ডুলি তার মেয়েকে বালিশ ও কম্বল দিয়ে লাইনে ঘুম পাড়িয়ে রেখে চলে যান। প্রায় এক ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও তিনি ফিরে না আসায় উদ্বিগ্ন ক্রেতারা পুলিশকে খবর দেন। পরে ডুলি দোকানে ফিরে এলে প্রত্যক্ষদর্শীরা তাকে শনাক্ত করেন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: ভারত সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের সেফ হারবার সুবিধা বাতিলের কথা ভাবছে

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ডুলি স্বীকার করেছেন, তিনি কার্ড কেনার সুযোগ হারাতে চাননি বলেই মেয়েকে একা রেখে বাড়িতে চলে গিয়েছিলেন। তবে তিনি কার্ডগুলো নিজের জন্য কিনতে চেয়েছিলেন নাকি মেয়ের জন্য, তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ আরও জানায়, শিশুটি অক্ষত রয়েছে এবং পরে তাকে দক্ষিণ ক্যারোলাইনার শিশু ও পরিবারকল্যাণ বিভাগের জরুরি সুরক্ষায় নেওয়া হয়।

এ ঘটনায় ডুলির বিরুদ্ধে শিশুর প্রতি বেআইনি আচরণের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তাকে আল ক্যানন আটককেন্দ্রে রাখা হয়েছে।

সূত্র: এনবিসি নিউজ

আরও পড়ুন: পাকিস্তান ভেঙে ১২টি প্রদেশ হচ্ছে?

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ রবিন। এছাড়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে নিয়োগ পেয়েছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

রোববার (৮ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনম সাইফুল ইসলাম। চার সদস্যের এই কমিটিতে আহ্বায়ক আবদুস সালাম বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যও।

অন্যদিকে, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৫তম কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের অক্টোবর পর্যন্ত সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।

পদ লাভের পর, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল একটি ফেসবুক পোস্টে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস

‘করব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবসটি র‍্যালি, আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং র‍্যালির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এর পর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে ফিরে আসে।

আলোচনা সভাটি সদরপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান এবং সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা আলোচনা সভায় উল্লেখ করেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত পুঁজি, শ্রম ও মেধার সঠিক ব্যবহারের মাধ্যমে সমবায়ের সদস্যরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানোর পাশাপাশি সামাজিক কল্যাণেও অবদান রাখতে সক্ষম। যদিও দেশে কৃষিভিত্তিক সমবায় সংগঠনের সংখ্যা বেশি, তবে অন্যান্য খাতে কার্যকর সমবায় প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে।

বক্তারা আরও বলেন, সমবায় প্রতিষ্ঠানগুলোকে টেকসই ও কার্যকর করার জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা আবশ্যক। যদি এসব প্রতিষ্ঠানের কার্যক্রম আধুনিকায়ন করা যায়, তবে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সমবায় আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

আলোচনা সভার শেষে সদরপুর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার কয়েকজন: ডিএমপি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার কয়েকজন: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে একটি গ্রুপ কাজ করছে।

রোববার (৮ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এই তথ্য প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, এসব ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারি চালিয়ে অপরাধীদের শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ এসব ঘটনার পেছনে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে।

আকতার হোসেন বলেন, "জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা এই কাজগুলো করছে।" তিনি আরও জানান, দেশজুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি না হয়, সে ব্যাপারে পুলিশ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমির হামজার অডিও কথোপকথন নিয়ে অনড় রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


আমির হামজার অডিও কথোপকথন নিয়ে অনড় রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, দ্য ডিসেন্ট, রিউমার স্ক্যানারসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো কি এখনও রিপোর্ট প্রকাশ করেছে যে, আমির হামজার অডিও কথোপকথন এআই প্রযুক্তি দ্বারা তৈরি? তিনি জানান, "আমি কোনো তথ্য শেয়ার করার আগে তথ্যের সত্যতা নিশ্চিত করে নিই।"

রোববার (৮ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এই কথা বলেন।

পোস্টে রাশেদ খাঁন আরও উল্লেখ করেন যে, জামায়াতের মুখপাত্র নাসিরুদ্দিন পাটোয়ারীর গাড়ি কাণ্ড, ল্যাপটপ চুরি কাণ্ড এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকসহ জামায়াত এমপি আমির হামজার নারীঘটিত তথ্য ভেরিফাই করার পরে তিনি সেগুলো শেয়ার করেছেন। তিনি দাবি করেন, "এই তথ্যগুলোর মধ্যে ন্যূনতম ভেজাল নাই এবং তাদের কারোরই এই তথ্যগুলো মিথ্যা প্রমাণ করার জন্য আমার বিরুদ্ধে মানহানির মামলা করা কিংবা চ্যালেঞ্জ করার মতো ন্যূনতম নৈতিকতাও নাই।"

জামায়াতের নেতৃত্বের বিষয়েও সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, "আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই" স্লোগান দিয়ে বর্তমানে কোন শ্রেণির লোক জামায়াতের নেতৃত্ব দিচ্ছে, তিনি শুধুমাত্র সেই মুখোশগুলো উন্মোচন করতে চেয়েছেন। তিনি দাবি করেন, "এটি এখন প্রমাণিত সত্য হয়ে গেছে যে, বর্তমান জামায়াত মানেই গাজী নজরুল ইসলাম ও আমির হামজার মতো লম্পটদের আধিক্য।"

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, "আওয়ামী ফ্যাসিবাদী জামানায় কে জামায়াত করে আর কে জামায়াত করে না, তা বোঝা মুশকিল ছিলো। কিন্তু গণঅভ্যুত্থানের পরে দেখা গেলো, সুন্নতি লেবাসধারী যাদের বিরুদ্ধে অতীতে নারীঘটিতসহ অন্যান্য অপকর্মের পাহাড়সম অভিযোগ, তাদের অধিকাংশই জামায়াতরূপে আবির্ভূত হয়েছে। অর্থাৎ গাজী নজরুল ও আমির হামজারা জামায়াতে অভিশাপ রূপে নাযিল হয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%