০৯:০৭ পি.এম
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছেন শিক্ষার্থীরা এবং উপস্থিত লোকজন। আটককৃতদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন ককটেল বিস্ফোরণের বিষয়ে মন্তব্য করে বলেন, "সংঘবদ্ধভাবে আট থেকে নয়টা ককটেল ফোটানো হয়েছে।" বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, নীলক্ষেত, সিনেট ভবনের গেটে, বাংলাদেশ কুয়েত–মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মাঝের রাস্তায়। সন্ধ্যা সোয়া ছয়টা থেকে পৌনে সাতটার মধ্যে এসব ককটেল বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় টিএসসি এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পর দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। মেট্রোরেল-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় তাদের আটক করা হয়। এ সময় উপস্থিত লোকজন তাদের মারধর করেন। পরে আরও একজনকে আটক করা হয়, যিনি এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ধরা পড়েন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী: রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়
আটককৃতদের মধ্যে রয়েছেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) এবং নাজমুস সাদ (৩৩)। রেজাউলের বাড়ি নাটোর জেলায়, সোহেলের বাড়ি রাজশাহীতে এবং নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন