ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

আমির হামজার অডিও কথোপকথন নিয়ে অনড় রাশেদ খাঁন


আমির হামজার অডিও কথোপকথন নিয়ে অনড় রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, দ্য ডিসেন্ট, রিউমার স্ক্যানারসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো কি এখনও রিপোর্ট প্রকাশ করেছে যে, আমির হামজার অডিও কথোপকথন এআই প্রযুক্তি দ্বারা তৈরি? তিনি জানান, "আমি কোনো তথ্য শেয়ার করার আগে তথ্যের সত্যতা নিশ্চিত করে নিই।"

রোববার (৮ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এই কথা বলেন।

পোস্টে রাশেদ খাঁন আরও উল্লেখ করেন যে, জামায়াতের মুখপাত্র নাসিরুদ্দিন পাটোয়ারীর গাড়ি কাণ্ড, ল্যাপটপ চুরি কাণ্ড এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকসহ জামায়াত এমপি আমির হামজার নারীঘটিত তথ্য ভেরিফাই করার পরে তিনি সেগুলো শেয়ার করেছেন। তিনি দাবি করেন, "এই তথ্যগুলোর মধ্যে ন্যূনতম ভেজাল নাই এবং তাদের কারোরই এই তথ্যগুলো মিথ্যা প্রমাণ করার জন্য আমার বিরুদ্ধে মানহানির মামলা করা কিংবা চ্যালেঞ্জ করার মতো ন্যূনতম নৈতিকতাও নাই।"

আরও পড়ুন: তারেক রহমানের নেতৃত্বে রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: টুকু

জামায়াতের নেতৃত্বের বিষয়েও সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, "আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই" স্লোগান দিয়ে বর্তমানে কোন শ্রেণির লোক জামায়াতের নেতৃত্ব দিচ্ছে, তিনি শুধুমাত্র সেই মুখোশগুলো উন্মোচন করতে চেয়েছেন। তিনি দাবি করেন, "এটি এখন প্রমাণিত সত্য হয়ে গেছে যে, বর্তমান জামায়াত মানেই গাজী নজরুল ইসলাম ও আমির হামজার মতো লম্পটদের আধিক্য।"

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, "আওয়ামী ফ্যাসিবাদী জামানায় কে জামায়াত করে আর কে জামায়াত করে না, তা বোঝা মুশকিল ছিলো। কিন্তু গণঅভ্যুত্থানের পরে দেখা গেলো, সুন্নতি লেবাসধারী যাদের বিরুদ্ধে অতীতে নারীঘটিতসহ অন্যান্য অপকর্মের পাহাড়সম অভিযোগ, তাদের অধিকাংশই জামায়াতরূপে আবির্ভূত হয়েছে। অর্থাৎ গাজী নজরুল ও আমির হামজারা জামায়াতে অভিশাপ রূপে নাযিল হয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষায় ২ হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


সিলেটে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষায় ২ হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ

সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) প্রাথমিক স্তর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে একযোগে দুটি কেন্দ্রে এই পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষার কেন্দ্র দুটি হলো-আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ।

বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পরীক্ষা চলাকালে কেন্দ্র দুটি পরিদর্শন করেন। তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

এই মেধাবৃত্তি পরীক্ষাটি শিক্ষার্থীদের অন্তর্নিহিত মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত হয়েছিল। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেতা হিসেবে শেষ দশক ঘোষণা করলেন রণবীর কাপুর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


অভিনেতা হিসেবে শেষ দশক ঘোষণা করলেন রণবীর কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ ছবিটি নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। পর্দায় রামের চরিত্রে তার অভিনয় সকলের মন জয় করেছে। পরিবার থেকে সাধারণ দর্শক—সকলেই তাকে রাম হিসেবে সানন্দে গ্রহণ করেছেন। ছবির দ্বিতীয় পর্বও আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তবে এত সাফল্যের মাঝেই হঠাৎ করে রণবীর একটি বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, অভিনেতা হিসেবে এটিই নাকি তার জীবনের শেষ দশক!

কিন্তু কেন এমন সিদ্ধান্তের কথা জানালেন রণবীর? কি তিনি চিরতরে অভিনয়কে বিদায় জানাতে চলেছেন?

সত্যি বলতে, ব্যাপারটি তেমন নয়। মূলত ক্যামেরার সামনে অভিনয়ের পাশাপাশি এবার ক্যামেরার পেছনের কারিগর হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেতা। খুব শিগগিরই তাকে পরিচালক হিসেবে দেখা যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দুই বা তিন বছরের মধ্যে রণবীর পরিচালিত প্রথম ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে পাবেন দর্শকরা।

পরিচালনার অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে গিয়ে রণবীর জানান, কয়েক মাস আগে তিনি চিত্রনাট্যের কাজ শুরু করেছেন। তবে যেটা সহজ মনে হয়েছিল, বাস্তবে অভিজ্ঞতা তার চেয়ে অনেক বেশি কঠিন।

পরিচালক হিসেবে কাজ করতে গিয়ে পর্দার পেছনের মানুষগুলো—যারা চরিত্রগুলোকে জীবন্ত করে তোলেন—তাদের প্রতি তার শ্রদ্ধা আরও বেড়ে গেছে। শুধু তাই নয়, সংগীতশিল্পীদের কাজের প্রতিও তার সম্মান বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

পরিচালক হিসেবে তার প্রথম সিনেমাটি কেমন হবে, তা এখনো চূড়ান্ত না হলেও, কী ধরনের গল্প বলতে চান সে বিষয়ে তার পরিষ্কার ধারণা রয়েছে। তিনি এমন একটি পারিবারিক ড্রামা বানাতে চান, যা দর্শকদের মনে উষ্ণ ও আনন্দদায়ক অনুভূতি জাগাবে।

নিজের ব্যস্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রণবীর বলেন, ‘আমি বছরে মাত্র ১০০-১২৫ দিন কাজ করি। গল্প লেখার জন্য আমার হাতে যথেষ্ট সময় থাকে। আগে কখনো আমি এত ব্যস্ত বা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম না। তবে আমার মনে হয়, অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক। আমি পরিচালনার দিকে কিছুটা ঝুঁকতে চাই। তবে এটা নিশ্চিত যে, আমি নিজে নিজের পরিচালনায় অভিনয় করব না। আমি আমার বর্তমান প্রজেক্টগুলো শেষ করে আগামী ২ বা ৩ বছরের মধ্যে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চাই।’

উল্লেখ্য, ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর পর এই সুপারস্টারকে সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে তার সঙ্গে রয়েছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল, যা ২০২৭ সালের ২১ জানুয়ারি মুক্তির কথা রয়েছে। এ ছাড়াও সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় ‘অ্যানিমেল পার্ক’ এবং ‘রামায়ণ: পার্ট টু’-এর কাজ রয়েছে এই জনপ্রিয় তারকার হাতে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরনদীতে নানা কর্মসূচিতে উদযাপিত জাতীয় সমবায় দিবস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


গৌরনদীতে নানা কর্মসূচিতে উদযাপিত জাতীয় সমবায় দিবস

বরিশালের গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে। এ উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র‍্যালি, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা লতিফা আকতার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরিফ এবং সদস্য সচিব শফিকুর রহমান শরিফ স্বপন।

সভায় আরও উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মো. হালিম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মো. মাইনুল হোসেন খান, নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি শাহ আলম, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি জামাল খান এবং বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভার পর সফল ও শ্রেষ্ঠ সমবায়ীদের কাজের স্বীকৃতিস্বরূপ তাঁদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


কলাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

‘করবো সমবায়, গাড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা সমবায় কার্যলয় ও সমবায়ীদের উদ্যোগে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলী বের করা হয়। রেলীটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করার পর উপজেলা দরবার হলে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান টুলু বিশ্বাস, পৌর বিএনপির ফারুক গাজী, সাধারণ সম্পাদক মুসা তাওহীন নান্নু মুন্সী, এবং কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাস-উল-আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট, মো ফোরকান তালুকদারসহ সমবায় বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সদস্য ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান অতিথি সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%