ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ঢাকা মেডিকেলের রোগীদের জন্য নার্সরা দিলো ১০টি হুইল চেয়ার


ঢাকা মেডিকেলের রোগীদের জন্য নার্সরা দিলো ১০টি হুইল চেয়ার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের জন্য ট্রলি ও হুইল চেয়ার সংকট একটি দীর্ঘদিনের সমস্যা। এই অব্যবস্থাপনার কারণে জরুরি রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে নার্সরা এবার একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন।

রোববার (৮ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ম বর্ষপূর্তি উপলক্ষে হাসপাতালের ২০১৮ সালের নার্সিং ব্যাচ-২ রোগীদের জন্য ১০টি হুইল চেয়ার উপহার দিয়েছেন এবং বৃক্ষরোপণ করেছেন। উপহারের হুইল চেয়ারগুলো হাসপাতালের পরিচালকের হাতে তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে সিনিয়র স্টাফ নার্স মো. ফারুক হোসাইন বলেন, "নার্সিং পেশার মর্যাদা, মানবিক সেবার গুরুত্ব এবং দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবায় নার্সিং কর্মকর্তাদের নিরলস অবদানকে সবার সামনে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। রোগীদের সেবায় হুইল চেয়ার উপহার ও বৃক্ষরোপণের মতো মানবিক ও সামাজিক উদ্যোগগুলোর মাধ্যমে এই উদযাপনকে আমরা আরও প্রাণবন্ত করার চেষ্টা করেছি মাত্র।"

আরও পড়ুন: মোংলায় পশুর নদীতে গোসল করতে গিয়ে যুবক সাবিত খান নিখোঁজ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম ফরহাদ হোসেন অনুষ্ঠানে বলেন, "সেবামূলক পেশায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের মূল দায়িত্ব কেবল শারীরিক চিকিৎসা প্রদানই নয়। ভালো সেবা, মিষ্টি কথা, সুন্দর আচরণ এবং আন্তরিক হাসির মাধ্যমে রোগীদেরকে সুস্থ করে তোলা। স্বাস্থ্যসেবা একটি অনন্য দায়িত্ব, যা সবসময় পালন করার চেষ্টা করতে হয়। মানুষের সাথে সদ্ব্যবহার একটি অমূল্য মানবিক গুণ, যার কোনো বিকল্প নেই।"

অনুষ্ঠানে পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন উপপরিচালক ডা. মো. আশরাফুল আলম, ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট অনিতা বাড়ই, নার্সিং ২০১৮ সালের ব্যাচ-২ এবং বিপুল সংখ্যক নার্সিং কর্মকর্তা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরব ৯ হাজার ৫৮৯ প্রবাসীকে দেশে ফেরত পাঠালো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


সৌদি আরব ৯ হাজার ৫৮৯ প্রবাসীকে দেশে ফেরত পাঠালো

সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে গত এক সপ্তাহের মধ্যে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে, দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা নথিভুক্ত করেছে।

রোববার (৮ নভেম্বর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) উদ্ধৃতি দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজে এই তথ্য প্রকাশিত হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নথিভুক্ত ১১ হাজার ৫৮৭টি অপরাধের মধ্যে ৬ হাজার ৪৩টি আবাসন আইন ভঙ্গের ঘটনা, ৩ হাজার ১৯১টি অবৈধ সীমান্ত অতিক্রম বা নিরাপত্তা লঙ্ঘন এবং ২ হাজার ৩৫৩টি শ্রম আইন লঙ্ঘনের ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।

অভিযান চলাকালে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৭৮ জন এবং বেআইনি উপায়ে দেশ ত্যাগের চেষ্টা করার সময় আরও ১৮ জনকে সীমান্ত রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে। এছাড়া, আইন লঙ্ঘনকারী প্রবাসীদের যাতায়াতে পরিবহন সেবা দেওয়া, আশ্রয় প্রদান বা অবৈধভাবে কাজে নিয়োজিত রাখার অভিযোগে ২৯ জন সহযোগীকে আটক করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সৌদি আরবে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ ও ২ হাজার ২৯৩ জন নারীসহ মোট ৪১ হাজার ১০৬ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে ট্রাভেল পারমিট বা প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে বলা হয়েছে। একইসাথে, ৯ হাজার ১৩৯ জনকে দ্রুত সৌদি ত্যাগের চূড়ান্ত প্রস্তুতি নিতে পরামর্শ দেওয়া হয়েছে এবং ৯ হাজার ৫৮৯ জনকে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ডিপোর্ট বা নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

কঠোর সতর্কবার্তা জারি করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যদি কোনো ব্যক্তি সৌদি আরবে অবৈধ অনুপ্রবেশে সহায়তা করে, যাতায়াতে যানবাহন প্রদান করে বা থাকার জায়গা ও অন্যান্য সুবিধা দেয়, তাহলে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার সম্মুখীন হতে হবে। একইসাথে, অবৈধ ব্যক্তিদের সহায়তায় ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় ৫০০ শিক্ষার্থীর মাঝে খুদ্দামুল কুরআনের কুরআন বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


কুষ্টিয়ায় ৫০০ শিক্ষার্থীর মাঝে খুদ্দামুল কুরআনের কুরআন বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারায় ৫০০ জন মক্তব শিক্ষার্থীর জন্য পবিত্র কুরআনের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোরদের কুরআন শিক্ষায় উৎসাহিত করার উদ্দেশ্যে উপজেলার বিভিন্ন মসজিদভিত্তিক মক্তবের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন মক্তবে অধ্যয়নরত ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের সময় তাদের হাতে পবিত্র কুরআন তুলে দেওয়া হয়।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আবরার জানান, "এখন আমি নিজেই কুরআন পড়তে পারি। প্রতিদিন ভোরে মক্তবে এসে কুরআন শিখতে আমার খুব ভালো লাগে। খুদ্দামুল কুরআনের উদ্যোগে নিয়মিত কুরআন শেখার সুযোগ পাচ্ছি। নিজের একটি কুরআন পেয়ে আমি অনেক খুশি।"

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইমতিয়াজ বলেন, "স্কুলের পড়াশোনার পাশাপাশি কুরআন শিখতে পেরে আমি খুব আনন্দিত। খুদ্দামুল কুরআন আমাদের মতো শিশুদের কুরআন শেখার সুন্দর সুযোগ করে দিয়েছে। আমি বড় হয়ে পুরো কুরআন শিখতে চাই এবং কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়তে চাই।"

অভিভাবক এনামুল হাসান আরিফ মন্তব্য করেন, "সন্তানরা স্কুলের পড়াশোনার পাশাপাশি মক্তবে কুরআন শিখছে, এটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। খুদ্দামুল কুরআন শিশুদের দ্বীনি শিক্ষার প্রসারে যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।"

খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি বখতিয়ার হোসাইন সরদার জানান, শিশুদের মধ্যে কুরআন শিক্ষার আগ্রহ বাড়ানো এবং কুরআনের শিক্ষা ও আদর্শের সঙ্গে পরিচিত করাই এ আয়োজনের উদ্দেশ্য। শৈশব থেকেই দ্বীনি শিক্ষার সুযোগ বাড়ানোর মাধ্যমে শিশুদের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করছেন।

বোর্ডের সূত্রে জানা গেছে, ১৯৯৬ সাল থেকে পরিচালিত ‘সুবাহী মক্তব’ বর্তমানে দেশের ৩৬টি জেলায় প্রায় ছয় হাজার কেন্দ্রে কার্যক্রম চালাচ্ছে। চলতি বছর এসব মক্তবে প্রায় দুই লাখ ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নিয়মিত পরীক্ষায় আম্মাপারা বিভাগে অংশ নেয় ৪৫ হাজার শিক্ষার্থী। নভেম্বর মাসজুড়ে দেশব্যাপী কুরআন সবক কর্মসূচি চলমান রয়েছে। কুষ্টিয়ার এই আয়োজন সেই কর্মসূচির অংশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিএসসি এলাকায় পরপর ৩ ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


টিএসসি এলাকায় পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে, হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠ এবং ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এই বিস্ফোরণগুলো ঘটে।

সিনেট ভবনের গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ করে বিকট শব্দে সিনেট ভবনের সামনে প্রথম ককটেলটি বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর মুহসীন হলের মাঠের দিক থেকে দ্বিতীয় ককটেল বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। মাত্র এক থেকে দুই মিনিট পর টিএসসি এলাকায় তৃতীয় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই দশকের বন্ধন, স্মৃতির টানে মিলনমেলা: চাঁদপুরে বি.এন.ডি. ফোরামের ২০ বছর পূর্তি উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


দুই দশকের বন্ধন, স্মৃতির টানে মিলনমেলা: চাঁদপুরে বি.এন.ডি. ফোরামের ২০ বছর পূর্তি উৎসব

চাঁদপুরের বি.এন.ডি. ফোরামের ২০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে সংগঠনের সদস্য, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিতে কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, বি.এন.ডি. ফোরামের সদস্যবৃন্দ ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি বাচাইয়া-নয়াকান্দি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বি.এন.ডি. ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জীবন কানাই সরকারের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল হক, ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক শচীনাথ চন্দ্র রায়, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন, ভুঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, কচুয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র সেন, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অজিত কুমার কর, আল-বারাকা একাডেমির প্রতিষ্ঠাতা আবুল বারাকাত বাবুল, প্রিন্সিপাল শরীফুল্লাহ পাঠান, কাদলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবদুল কাহার মজুমদার, পালাখাল মডেল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রুবেল হোসেন, ভুঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক সরকার, স্বপ্নবাজ ফাউন্ডেশনের সভাপতি আরিফুর রহমান, আল-ফালাহ ফাউন্ডেশনের সভাপতি সাজেদুল হাসান কামাল, ডাক্তার রমেশ স্মৃতি পাঠাগারের সভাপতি ইঞ্জিনিয়ার রণজিৎ সরকার, দোয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কানাই সরকার, প্রণয় চক্রবর্তী, বাবু সহদেব সরকারসহ বিভিন্ন সংগঠনের সভাপতি ও প্রতিনিধিরা।

এ সময় বি.এন.ডি. ফোরামের সভাপতি দীপক দাস, সাবেক সভাপতি রতন সরকার, সুজন সরকার, সুনীল চন্দ্র বাইন, সুখেন সরকার, দিলীপ কুমার বাইন, নিমাই সরকার, প্রাণতোষ সরকার, রবীন্দ্র বিশ্বাস, মিলন সরকার, পলাশ সরকার, শ্যামল শীল, নয়ন সরকার, পিন্টু সরকার, রুবেল সরকার, সজল শীল, নারায়ণ বাইন, বিকাশ দাস, সমীর, হারাধন, শীতলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দুই দশকের বন্ধুত্ব ও স্মৃতিকে ধারণ করে আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে সদস্যদের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস এবং সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হয়। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বি.এন.ডি. ফোরামের ২০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%