০৮:১৯ পি.এম
বান্দরবানের বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতের মিজোরাম সীমান্তের ত্রিদেশীয় পিলার এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটজন বাংলাদেশিকে সন্দেহজনক অবস্থায় আটক করেছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন স্থানীয় ম্রো সম্প্রদায়ের সদস্য রয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে রুমা উপজেলার দোপানীছড়া বিওপি এলাকার ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখা থেকে রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) সদস্যরা তাদের আটক করেন।
বিজিবি জানায়, গত ৫ নভেম্বর স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুই যুবকের সঙ্গে আরও ছয়জন থানচি হয়ে ত্রিদেশীয় সীমান্ত এলাকায় প্রবেশ করেন। পরে তারা বাংলাদেশের সীমানা অতিক্রম করে শূন্যরেখায় চলে আসেন।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৬৩/৬৪-এর কাছ থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ছুরি, তাঁবু, শুকনা খাবারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তবে তাদের ত্রিদেশীয় সীমান্ত এলাকায় যাওয়ার কারণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রুমা ব্যাটালিয়ন ৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার। তিনি বলেন, "তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।"
আরও পড়ুন: কক্সবাজারে বনবিভাগের অভিযানে ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন