০৮:২০ পি.এম
২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজন করবে ভারত। তবে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে ভারত ও বাংলাদেশ থাকবে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অলিম্পিক ক্রিকেটের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে।
দীর্ঘ ১২৮ বছরের বিরতির পর ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরে আসছে। এই ইভেন্টের মূল পর্বে প্রবেশের জন্য যোগ্যতা অর্জন পর্ব আয়োজনের দায়িত্ব বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উপর পড়েছে। গতকাল রোববার বালিতে আইসিসির বোর্ড মিটিংয়ের পর ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের আন্তর্জাতিক টুর্নামেন্টের ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে।
অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্ব
আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পুরুষদের যোগ্যতা অর্জন পর্ব অনুষ্ঠিত হবে বাংলাদেশে (৫-১৩ ফেব্রুয়ারি, ২০২৮)। নারীদের পর্ব অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে (২৬ ফেব্রুয়ারি-৫ মার্চ)। দুই বিভাগেই আটটি করে দল অংশগ্রহণ করবে এবং চ্যাম্পিয়ন দল অলিম্পিকের মূল পর্বের জন্য শেষ টিকিট পাবে।
নারী বিভাগে এশিয়া থেকে ইতিমধ্যে যোগ্যতা অর্জন করেছে ভারত। অপরদিকে, পুরুষদের বিভাগে ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের টি-টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ দলগুলো সরাসরি মূল পর্বে খেলবে, যেখানে ভারতীয় দলের যোগ্যতা অর্জন কার্যত সময়ের অপেক্ষা।
২০৩১ বিশ্বকাপ ও ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে অনুষ্ঠিত হবে। ১৯৮৭, ২০১১ এবং ২০২৩ সালের পর আবার ২০৩১ সালে ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তবে এবার ভারতের সঙ্গে সহ-আয়োজক হিসেবে বাংলাদেশ থাকবে। টুর্নামেন্টটি ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে। এর আগে ২০২৯ সালের ৯ থেকে ২৮ অক্টোবর এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিও আয়োজন করবে ভারত। ২০০৬ সালের পর এটি প্রথমবার ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার ফেরাতে একজোট মাস্কসহ সিলিকন ভ্যালির নেতারা?
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন