ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় জিয়াউল আহসানের বিচার ভার্চুয়ালি


শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় জিয়াউল আহসানের বিচার ভার্চুয়ালি

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার এখন থেকে কারাগারে রেখে ভার্চুয়ালি পরিচালনার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সোমবার (১৬ নভেম্বর) শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করে। আদালত জানিয়েছে, কোনো আসামি অসুস্থ থাকলেও তাকে ভার্চুয়ালি হাজির করতে হবে।

প্রসিকিউশনের আবেদনের বিষয়টি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছে বলে জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম। তিনি বলেন, "প্রসিকিউশনের পক্ষ থেকে শাপলা চত্বর মামলায় জিয়াউল আহসানকে ভার্চুয়ালি হাজির করানোর আবেদন করেছিলাম। শুনানি শেষে ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছে। এখন থেকে শাপলা চত্বর গণহত্যার মামলায় জিয়াউল আহসানকে জেলখানায় রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করা হবে।"

আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা

তিনি আরও বলেন, "এটি শুধু জিয়াউল আহসানের ক্ষেত্রে নয়। আদেশে বলা আছে এ মামলার যে কোনো আসামী যদি দীর্ঘদিন অসুস্থ থাকে বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, তাহলে সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কার্যক্রমে অংশ নিতে পারবে। এখন থেকে শাপলা চত্বর মামলায় জিয়াউল আহসানকে ভার্চুয়ালি হাজির করা হবে। অন্য কোনো আসামি আসতে না চাইলে, দীর্ঘ সময় অনুপস্থিত থাকলে বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে তার ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।"

এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ বিষয়ে ট্রাইব্যুনালে আবেদন করার কথা জানিয়েছিলেন।

আমিনুল ইসলাম তখন বলেছিলেন, "জিয়াউল আহসান যেসব মামলার আসামি, সেসব মামলার কার্যক্রমে তিনি ও তার আইনজীবী বোন বাধার সৃষ্টি করছেন।"

প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, "আজ সকাল থেকে তিনি ট্রাইব্যুনালে আসবেন না। তিনি অভিনয় করছেন। কখনো তিনি অসুস্থ। কখনো কর্তব্যরত পুলিশের সাথে দুর্ব্যবহার করছেন। অবশেষে ওই প্রিজন ভ্যানে করেই জেল কর্তৃপক্ষ তাকে এনেছে। নিরাপত্তার স্বার্থে সব আসামিকে হ্যান্ডকাপ পড়িয়ে এনেছে। কিন্তু এসব নাটকীয়তার কারণে আজ আদালতের কার্যক্রম বিলম্বিত হয়েছে।"

আরও পড়ুন: কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার ফেরাতে একজোট মাস্কসহ সিলিকন ভ্যালির নেতারা?

প্রসঙ্গত, শাপলা চত্বর হত্যা মামলায় অন্তর্বর্তী সরকারের সময়ে বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ১১ আসামিকে আজ ট্রাইব্যুনালে আনা হয়। গুম ও হত্যার অভিযোগে বিচার চলছে সাবেক এই সেনা কর্মকর্তার। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে এসে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, "তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে উঠতে হবে।" তিনি জানান, "আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।"

খেলাধুলার প্রসঙ্গে তিনি বলেন, "নতুন কুঁড়ি স্পোর্টসেও তোমাদের অংশগ্রহণ থাকতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।"

শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "মাতৃভাষার পাশাপাশি প্রত্যেককে আরও একটি ভাষা শিখতে হবে।" তিনি উল্লেখ করেন, "এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। এর মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।"

এ সময় ঢাকাকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, খেলাধুলা এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, "তোমাদের আপনজনদের জন্মদিনে তাদের গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ ও ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


যাত্রাবাড়ীতে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ ও ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ৪০০ পিস ইয়াবাসহ মো. আতিকুর রহমান (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সোমবার (১৬ নভেম্বর) যাত্রাবাড়ী থানার দক্ষিণ কাজলা এলাকার নয়ানগরে একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

এই অভিযানের তত্ত্বাবধানে ছিলেন ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন এবং নেতৃত্বে ছিলেন মতিঝিল সার্কেলের পরিদর্শক মুহম্মদ সাজেদুল আলম।

অভিযান চলাকালে দুইজন নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে ওই বাসার একটি কাঠের আলমারির ড্রয়ার থেকে চারটি স্বচ্ছ জিপারে রাখা ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ এবং দুটি নীল জিপারে রাখা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে গোপন সংবাদের ভিত্তিতে আতিকুর রহমানের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। তিনি আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে আইস ও ইয়াবা এনে ঢাকায় বিভিন্ন মাদক কারবারির কাছে সরবরাহের কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিভক্ত ইউরোপ, ন্যাটো ভাঙনের পথে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিভক্ত ইউরোপ, ন্যাটো ভাঙনের পথে?

বর্তমান বাস্তবতায় ইউক্রেন যুদ্ধের পঞ্চম বর্ষে রাশিয়ার হামলা এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, এটি শুধুমাত্র যুদ্ধের কৌশল নয়, বরং রাশিয়ার বৃহত্তর কূটনৈতিক কৌশলেরও প্রতিফলন। একদিকে ইউক্রেনকে কোণঠাসা করা হচ্ছে, অন্যদিকে কিয়েভের প্রধান দুই ভরসাস্থল ন্যাটো এবং ইউরোপের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে।

মস্কো বাহ্যিকভাবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনায় অংশগ্রহণ করছে। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে রুশ কূটনীতিকরা শান্তি চুক্তির পরিবর্তে এমন সব শর্ত জুড়ে দিয়েছেন, যা মেনে নিলে স্নায়ুযুদ্ধ-পরবর্তী ইউরোপের নিরাপত্তা ব্যবস্থার সম্পূর্ণ ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অভাবে ইউক্রেন চাপের মধ্যে রয়েছে, ফলে কিয়েভ সম্মুখসারি বরাবর যুদ্ধ স্থগিত রাখার যে প্রস্তাব দিয়েছিল, মস্কো তা প্রত্যাখ্যান করেছে। ফাঁস হওয়া নথির তথ্য অনুযায়ী, রাশিয়া চায় মধ্য ও পূর্ব ইউরোপ থেকে ন্যাটো তাদের সৈন্য প্রত্যাহার করুক এবং জোটটির সম্প্রসারণ চিরতরে বন্ধ হোক। পাশাপাশি, এস্তোনিয়া বা ফিনল্যান্ডের মতো প্রতিবেশী ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলাদাভাবে ‘অনাক্রমণ চুক্তি’ করতে চায় মস্কো।

আবুধাবি বৈঠক শেষে রুশ আলোচক আলেক্সেই দ্রোবিনিন জানান, ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে আলাদাভাবে এ ধরনের চুক্তি হলে মস্কোর পক্ষ থেকে তাদের বাড়তি নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হতে পারে। তবে কূটনীতিকদের মতে, এমন দ্বিপাক্ষিক চুক্তি হলে ন্যাটোর মূল ভিত্তি—অর্থাৎ ‘এক সদস্যের ওপর হামলা মানে ৩২টি সদস্য দেশের ওপরই হামলা’—এই যৌথ প্রতিরক্ষা নীতি অকার্যকর হয়ে পড়বে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রতিবাদে পদত্যাগ করা সাবেক রুশ কূটনীতিক বরিস বন্দারেভ সতর্ক করে বলেন, এমন চুক্তি বাস্তবায়িত হলে ন্যাটো ভেঙে পড়বে এবং ইউরোপীয় দেশগুলো এককভাবে রাশিয়ার মুখোমুখি হতে বাধ্য হবে। ফলে একটি গুলি না ছুড়েই বা কোনো সৈন্য না হারিয়েই ইউরোপ রাশিয়ার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। তিনি আরও জানান, এসব চুক্তিতে এমন শর্ত থাকবে যাতে রাশিয়ার সঙ্গে অন্য কোনো ইউরোপীয় দেশের যুদ্ধ বাধলে চুক্তিবদ্ধ দেশটি তাতে অংশ নিতে না পারে।

এমন পরিস্থিতিতে, রাশিয়া তাদের এই দাবিগুলো ইউরোপীয় নেতাদের না জানিয়ে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের কাছে উপস্থাপন করেছে। কিয়েভভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স ইনস্টিটিউট’-এর নির্বাহী পরিচালক মারিয়া কুচেরেনকো জানান, মস্কো ইউরোপকে পাশ কাটিয়ে কেবল আমেরিকার সঙ্গে কথা বলতে চায় এবং নিরাপত্তার চেয়ে রাজনীতিকে প্রাধান্য দিয়ে সর্বোচ্চ সুবিধা আদায়ের পুরোনো কৌশল নিয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার আলোচনা জটিলতা স্বীকার করে বলেন, এই চুক্তিগুলো অত্যন্ত কঠিন ও স্পর্শকাতর, কারণ এটি একটি চলমান রক্তক্ষয়ী যুদ্ধ। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এসব দাবিকে ‘অবাস্তব’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিন্ন এক জগতে বাস করছেন। ইউক্রেনের শীর্ষ আলোচক দাভিদ আরাখামিয়াও আবুধাবির এই বৈঠককে ২০২২ সালের পর সবচেয়ে কঠিন আলোচনা হিসেবে অভিহিত করেছেন।

বিশ্লেষকদের ধারণা, শান্তি আলোচনা ঝুলিয়ে রেখে রাশিয়া মূলত সময় ক্ষেপণ করছে, যাতে ইউরোপের প্রধান দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের অনুকূল পরিস্থিতি তৈরি হয়। আগামী এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্রান্সের কট্টর ডানপন্থী নেত্রী মেরিন লে পেন জয়ী হলে ছয় মাসের মধ্যে ইউক্রেনে সব ধরনের সামরিক ও আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন। জনমত জরিপে তিনি বর্তমানে এগিয়ে আছেন।

অন্যদিকে, জার্মানিতে বাজেট ও অর্থনৈতিক স্থবিরতা নিয়ে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে পড়লে আগাম নির্বাচনে জয়ের পথে রয়েছে কট্টর ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)। দলটি ইউক্রেনে সহায়তা বন্ধ করে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং পুনরায় রুশ তেল ও গ্যাস কেনার পক্ষে অবস্থান নিয়েছে।

ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় দিতে কিয়েভের ওপর চাপ সৃষ্টি করছে। এর মধ্যে ফ্রান্স ও জার্মানিতে ইউক্রেন-বিরোধী শক্তি ক্ষমতায় এলে কিয়েভ চরম বিপাকে পড়বে। কিয়েভভিত্তিক বিশ্লেষক আলেক্সেই কুশ আশঙ্কা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যদি একজোট হয়ে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করে, তবে ওয়াশিংটন ও ব্রাসেলসের মধ্যে কূটনৈতিক ভারসাম্য রক্ষার আর কোনো সুযোগ কিয়েভের হাতে থাকবে না। সূত্র: আল জাজিরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় জেলা পরিষদের ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারে অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


কুমিল্লায় জেলা পরিষদের ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারে অভিযান শুরু

কুমিল্লা নগরীর শাসনগাছা স্টেশন রোড এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন প্রায় ৫০ কোটি টাকা মূল্যের বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারের কার্যক্রম শুরু হয়েছে। এটি একটি ব্যস্ততম এবং বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা।

সোমবার ( ১৬ নভেম্বর) থেকে জেলা পরিষদ প্রশাসন দীর্ঘদিনের দখল সংক্রান্ত জটিলতা সমাধান এবং সরকারি সম্পত্তির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের লক্ষ্যে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম জাকারিয়ার নেতৃত্বে সম্পত্তি উদ্ধার কার্যক্রমের প্রথম দিন শাসনগাছার বাণিজ্যিক এলাকায় অবৈধ দখলদারদের স্থাপনা গুঁড়িয়ে দিয়ে জেলা পরিষদের জায়গা উদ্ধারের কাজ শুরু হয়।

গোলাম জাকারিয়া জানান, শাসনগাছা স্টেশন রোড এলাকায় জেলা পরিষদের মূল্যবান ভূমি দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে দখল করে রেখেছিল। বারবার নোটিশ প্রদান ও সতর্ক করার পরও দখলদাররা জায়গা ছেড়ে না দেওয়ায় অবশেষে উচ্ছেদ ও উদ্ধারের চূড়ান্ত প্রক্রিয়া হাতে নেওয়া হয়।

এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া বলেন, "সরকারি সম্পত্তি জনগণের আমানত।" শাসনগাছার মতো গুরুত্বপূর্ণ এলাকায় জেলা পরিষদের প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরও জানান, "আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে এবং প্রশাসনের পূর্ণ সহায়তায় এই সম্পত্তি উদ্ধারে কাজ শুরু করেছি।" দখলদার যতই প্রভাবশালী হোক না কেন, সরকারি জায়গা পুনরুদ্ধারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এদিকে স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা জেলা পরিষদের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%