০৮:৩০ পি.এম
উপকূলীয় জনজীবন বর্তমানে তীব্র লবণাক্ততা ও সুপেয় পানির সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলবাসীরা ঋণের পরিবর্তে শর্তহীন অনুদান এবং ন্যায্য অর্থায়নের দাবি জানিয়েছেন।
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) থেকে উন্নত দেশগুলোর সুনির্দিষ্ট অর্থায়নের প্রতিশ্রুতি না আসায় ক্ষোভ প্রকাশ করে বাগেরহাটের মোংলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছেন উপকূলীয় নারী, জেলে ও তরুণ পরিবেশকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মোংলার দক্ষিণ কাইনমারিতে পশুর নদীর পাড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
‘সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা, জেলে জীবন এবং মৎস্যসম্পদ ও কৃষি প্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করো’ এই মূল প্রতিপাদ্যে যৌথভাবে কর্মসূচির আয়োজন করে মোংলা নাগরিক সমাজ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), বিডব্লিউজিইডি, ক্লিন এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ)। কর্মসূচিতে কয়েকশ নারী, জেলে ও তরুণ পানিশূন্য কলস, মাছ ধরার জাল এবং দাবি-দাওয়াসংবলিত ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
মোংলা নাগরিক সমাজের সভাপতি ও পরিবেশকর্মী মো. নূর আলম শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তারা কপ-৩১ সম্মেলনের বর্তমান পরিস্থিতির সমালোচনা করেন। বক্তারা বলেন, আন্তালিয়ায় চলমান সম্মেলনে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতির শিকার কৃষক ও উপকূলের মানুষ এখনও কার্যকর সহায়তা পাচ্ছেন না।
নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে তীব্র লবণাক্ততা এখন উপকূলের অন্যতম প্রধান দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে। চারদিকে পানি থইথই করলেও এক ফোঁটা সুপেয় পানি নেই। বাংলাদেশ বিশ্বের মোট কার্বন নিঃসরণের শূন্য দশমিক ৫ শতাংশেরও কম নিঃসরণ করে, অথচ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের শিকার হচ্ছেন এ দেশের কৃষক, জেলে ও উপকূলীয় নারীরা।
আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন