ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

প্রধানমন্ত্রীর হাত থেকে বিকেএসপির ভর্তির অফার লেটার পেল প্রান্তিকা


প্রধানমন্ত্রীর হাত থেকে বিকেএসপির ভর্তির অফার লেটার পেল প্রান্তিকা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার উশু খেলোয়াড় প্রান্তিকা দাশ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকে এস পি)-তে ভর্তির সুযোগ পেয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ভর্তির অফার লেটার গ্রহণ করেছে সে। এই অর্জন কর্ণফুলীর ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে।

প্রান্তিকা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর প্রথম আসরে জাতীয় পর্যায়ে উশুর ৪৫ কেজির বেশি ওজন শ্রেণিতে স্বর্ণপদক অর্জন করে। পরে সে বিকেএসপির ৪০ দিনের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করে। ৩০৬ জন প্রশিক্ষণার্থীর মধ্যে থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ৪০ জনের তালিকায় স্থান করে নেয় প্রান্তিকা।

কোচ জাবেদুল ইসলামের আয়োজিত বিনামূল্যের প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে আবদুল জলিল চৌধুরী স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ার সময় তার উশুতে হাতেখড়ি হয়। ছয় মাসের নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে।

আরও পড়ুন: রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের লজ্জার বিদায়

কোচ জাবেদুল ইসলাম মন্তব্য করেন, "প্রান্তিকার এই অর্জন আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। আমি শুধু তাকে পথ দেখিয়েছি, সাফল্যের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছে সে নিজেই। আমার স্বপ্ন, কর্ণফুলী থেকে আরও অনেক খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে।"

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. কামরুদ্দিন সবুজ বলেন, "প্রান্তিকার এই অর্জন কর্ণফুলীর ক্রীড়াঙ্গনের জন্য গর্বের। সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে।"

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম জানান, "প্রান্তিকার এ অর্জন উপজেলার জন্য অত্যন্ত গর্বের।" তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি তরুণ প্রতিভাদের উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

প্রান্তিকার এ সাফল্যে পরিবার, শিক্ষক, কোচ ও ক্রীড়াপ্রেমীরা আনন্দ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, বিকেএসপির প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সুনাম বয়ে আনবে সে।

আরও পড়ুন: আন্তর্জাতিক বিরতির আগে মাইকেল ক্যারিকের ভবিষ্যত অনিশ্চিত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে গৃহবধূ রুমা আক্তারকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


কক্সবাজারে গৃহবধূ রুমা আক্তারকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের কারণে রুমা আক্তার (২৭) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার স্বামী মানিককে পুলিশ গ্রেফতার করেছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রুমা আক্তার ওই এলাকার বাহাদুরের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে সেই বিরোধের জেরে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে মানিক রুমা আক্তারকে বেধড়ক মারধর করে, যার ফলে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মানিককে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে, পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


রাজবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাজবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) জুম্মাবাদ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ঈদগাহ মাঠ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে রাজবাড়ী জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তৃতা প্রদান করেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এ্যাড. মোঃ আসলাম মিয়া, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল মালেক খান, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা প্রমুখ। এ সময় রাজবাড়ী জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা উল্লেখ করেন, জাতীয় জীবনে ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির গুরুত্ব অপরিসীম। বক্তাদের মতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন এবং বাক ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি অর্থনৈতিক মুক্তি ও সামাজিক শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে মুক্ত করেন। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতিকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান এবং সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোকেন সেবনের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ক্রিস লিন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


কোকেন সেবনের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ক্রিস লিন

কোকেন সেবনের অভিযোগে এক মাসের নিষেধাজ্ঞা কাটানোর পর মাঠে ফেরার জন্য প্রস্তুত রয়েছেন অস্ট্রেলিয়ার মারকুটে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ক্রিস লিন। শুক্রবার ইংল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে, তিনি মাদকাসক্তি নিরাময় কর্মসূচি সম্পন্ন করেছেন।

বিগ ব্যাশ লিগের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে পরিচিত লিন গত ১৮ জুলাই ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ব্লাস্ট ফাইনালস ডে চলাকালীন নিয়মিত ডোপ পরীক্ষায় পজিটিভ হন।

সে সময় তিনি নর্দাম্পটনশায়ারের হয়ে খেলছিলেন। তবে শুক্রবার ইংল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশ করে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, “নর্দাম্পটনশায়ার স্টিলব্যাকসের সাবেক ক্রিকেটার ক্রিস লিনকে এক মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। নিষেধাজ্ঞার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে।”

লিনের ৩৬ বছর বয়সে নমুনায় কোকেনের বিপাকজাত উপাদান বেনজয়লেকগোনিনের স্বল্পমাত্রার উপস্থিতি পাওয়া যায়। তিনি অভিযোগ স্বীকার করেছেন।

পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন করার কারণে তার নিষেধাজ্ঞার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়। নিয়ন্ত্রক সংস্থা একমত হয় যে, তিনি প্রতিযোগিতার বাইরে কোকেন সেবন করেছেন এবং এর সঙ্গে ম্যাচ প্রভাবিত করার কোনো সম্পর্ক ছিল না।

অস্ট্রেলিয়ার হয়ে লিন ১৮টি টি-টোয়েন্টি ও চারটি ওয়ানডে খেলেছেন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী মাসে শুরু হতে যাওয়া বিগ ব্যাশ লিগের এবারের আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে তার।

সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেওবন্দের ফতোয়া: এনএফটি ট্রেজার বিনিয়োগ ও কমিশন নাজায়েজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


দেওবন্দের ফতোয়া: এনএফটি ট্রেজার বিনিয়োগ ও কমিশন নাজায়েজ

এনএফটি ট্রেজার (NFT Treasure) একটি ডিজিটালভিত্তিক প্ল্যাটফর্ম, যা বিনিয়োগ ও আয় করার সুযোগ প্রদান করে। এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা ডলারের মাধ্যমে অর্থ জমা করে প্রতিদিন কার্টুনের মতো ডিজিটাল ছবি কেনাবেচার মাধ্যমে মুনাফা অর্জন করতে পারেন। এর পাশাপাশি, নতুন সদস্য যুক্ত করে একটি নেটওয়ার্ক বা চেইন তৈরি করাও আবশ্যক। নির্দিষ্ট পরিমাণ অর্থ অ্যাকাউন্টে রাখা এবং নির্ধারিত সংখ্যক সদস্য যুক্ত করার শর্ত পূরণ হলে অধীনস্থ সদস্যদের কার্যক্রম থেকে কমিশন পাওয়া যায়।

ভারতের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের দারুল ইফতায় এনএফটি ট্রেজারের বিনিয়োগ ও কমিশন গ্রহণের শরয়ি বিধান সম্পর্কে জানতে চাওয়া হলে, উভয় পদ্ধতিকে নাজায়েজ বলে ফতোয়া প্রদান করা হয়।

দারুল উলুম দেওবন্দের মুফতিরা ফতোয়ায় উল্লেখ করেন যে, কার্টুনের ছবি কেনাবেচা ও সদস্য যুক্ত করার মাধ্যমে আয় করার পদ্ধতিতে শরিয়াহর একাধিক আপত্তি বিদ্যমান।

এনএফটি ট্রেজার (NFT Treasure) নামক ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ করে অর্থ উপার্জন এবং অন্য সদস্যদের যুক্ত করার মাধ্যমে কমিশন গ্রহণ শরিয়াহসম্মত নয়, এমন ফতোয়া দিয়েছেন দারুল উলুম দেওবন্দের মুফতিরা।

এক ব্যক্তি প্রতিষ্ঠানটির দারুল ইফতায় প্রশ্ন করেন, এনএফটি ট্রেজারে ডলারের মাধ্যমে বিনিয়োগ করতে হয় এবং এরপর প্রতিদিন একটি কার্টুনের ছবি দেওয়া হয়, যা কিনে সঙ্গে সঙ্গে বিক্রি করতে হয়। তিনি জানতে চান, এভাবে কিছু মুনাফা পাওয়া বৈধ কি না।

প্রশ্নে আরও উল্লেখ করা হয়, প্ল্যাটফর্মটিতে সদস্য যুক্ত করার মাধ্যমে একটি চেইন তৈরি করতে হয়। নিজের অধীনে পাঁচ থেকে আটজন সদস্য যুক্ত করার পাশাপাশি অ্যাকাউন্টে ৫০০ ডলার থাকতে হয়। এই শর্ত পূরণ হলে অধীনস্থ সদস্যদের কার্যক্রম থেকে কমিশন পাওয়া যায়। ওই ব্যক্তি জানতে চান, এ কমিশন গ্রহণ বৈধ কি না, এবং সদস্য যুক্ত না করে শুধুমাত্র ছবি কেনাবেচার মাধ্যমে আয় করার বিধানও জানতে চান।

দারুল উলুম দেওবন্দের দারুল ইফতা জানায়, এনএফটি ট্রেজারে উল্লিখিত উভয় পদ্ধতিতে শরিয়াহর একাধিক আপত্তি রয়েছে। এর মধ্যে রয়েছে চুক্তির স্বাভাবিক শর্তের পরিপন্থী শর্ত আরোপ, একাধিক লেনদেনকে পরস্পরের সঙ্গে মিশিয়ে ফেলা এবং কার্টুনের ছবি, যা শরিয়াহর বিধান অনুযায়ী নিষিদ্ধ ছবির অন্তর্ভুক্ত, তা কেনাবেচা করা।

ফতোয়ায় বলা হয়, এসব শরিয়াহগত আপত্তির কারণে এনএফটি ট্রেজারের কোনো পদ্ধতিতে যুক্ত হয়ে বিনিয়োগ করা কিংবা এর মাধ্যমে অর্থ উপার্জন করা বৈধ নয়।

গত ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত ফতোয়াটির নম্বর ৬৩৬২৯৮। এতে স্বাক্ষর করেছেন দারুল উলুম দেওবন্দের দারুল ইফতার মুফতিরা। সূত্র: দারুল উলুম দেওবন্দ, ফতোয়া নম্বর ৬৩৬২৯৮।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%