প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের গহিন পাহাড়ে দ্বিতীয় দিনেও মাদক ও মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারের অভিযানে এক সেনাসদস্য নিহত হওয়ার পর শুক্রবার দুপুর ও বিকেলে যৌথবাহিনী আরও শক্তিশালী অভিযান পরিচালনা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হ্নীলার গহিন পাহাড়ে তিনটি অজ্ঞাতনামা লাশ পড়ে রয়েছে। তবে লাশ উদ্ধারের বিষয়ে পুলিশ কিংবা যৌথবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে লাশগুলোর পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে টেকনাফে যৌথবাহিনীর চলমান অভিযান পরিদর্শনে গিয়ে কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান সাংবাদিকদের বলেন, "টেকনাফে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। মাদক পাচার, মানব পাচার ও সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।"
বৃহষ্পতিবার অভিয়ানে সন্ত্রাসীদের গুলিতে শহীদ সেনাসদস্য মোহাম্মদ তিতাস শেখের রামু সেনানিবাসে একদফা জানায়া শেষে দেশের বাড়ি ফরিদপুর নগরকান্দায় পাঠানো হয়েছে। এদিকে মাদক ও মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানের সমর্থনে শুক্রবারেও উখিয়া-টেকনাফের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ হয়েছে। এতে বক্তারা বীর সেনাসদস্য তিতাসের জন্য শোক ও পরিবার সদস্যদের সমবেদনা জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন