প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম নগরীর হালিশহরে ১১ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রীকে দফায় দফায় ধর্ষণের অভিযোগে জাকির হোসেন নামের এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন এসআরবি কর্তৃক।
ভুক্তভোগী শিশুটি অভিযুক্তের চাচাতো বোন। অভিযোগ রয়েছে যে, পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার বিষয়ে কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হত।
পরিবারের অভিযোগ অনুযায়ী, বিষয়টি জানাজানি হওয়ার পরেও অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রাখেন। এমনকি শিশুটির মাদ্রাসায় যাতায়াতের পথেও অবস্থান নিয়ে কাউকে কিছু না বলার জন্য পুনরায় হুমকি দেন। পরবর্তীকালে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা প্রকাশ পেলে আত্মীয়স্বজনের উদ্যোগে একটি সামাজিক বৈঠক আয়োজন করা হয়। কিন্তু বৈঠক চলাকালে অভিযুক্তের ছোট ভাই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়লে সেই পরিস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
অবশেষে, ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে হালিশহর থানায় মামলা দায়ের করেন। এরপর বৃহস্পতিবার (৫ নভেম্বর) এসআরবি অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেফতার করে।
সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, এসআরবি-৭-এর একটি আভিযানিক দল হালিশহর থানাধীন কবির ম্যানশন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। পরে ১১ বছর বয়সি শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি মো. জাকিরকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন