০৮:৪৪ পি.এম
ঢাকা, ৭ নভেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ কর্তৃক বিভিন্ন অপরাধের কারণে ৮২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টার মধ্যে অপরাধ প্রবণ এলাকা সমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে এই গ্রেপ্তারকৃতদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পলাতক হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ১৭ জন, শেরেবাংলা নগর থানায় ৫ জন, মোহাম্মদপুর থানায় ৩৩ জন, আদাবর থানায় ১৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন এবং হাতিরঝিল থানায় ৭ জন রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন