০৯:১৭ পি.এম
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবসের কর্মসূচিতে বিঘ্ন ঘটিয়ে ঝালকাঠির কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু নাছের রায়হানের বদলি ঠেকাতে এক বিতর্কিত মানববন্ধনের আয়োজন করা হয়েছে। অভিযোগ উঠেছে, ওসি নিজের বদলির আদেশ বাতিল করার উদ্দেশ্যে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এবং তার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়া নেহার খানম নামের এক নারীর নেতৃত্বে এই মানববন্ধনের আয়োজন করান। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) কাঠালিয়া থানার সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী ওসি আবু নাছের রায়হানের বদলির আদেশ হলে তিনি ক্ষমতার অপব্যবহার করে এখানে থেকে যাওয়ার অপচেষ্টা শুরু করেন। এরই ধারাবাহিকতায় আজ ঐতিহাসিক ৭ই নভেম্বরের ভাবগাম্ভীর্য নষ্ট করে থানার সামনেই এক মানববন্ধনের আয়োজন করা হয়। গোপন সূত্রে জানা গেছে, এই মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের প্রত্যেককে ওসির পক্ষ থেকে আলাদাভাবে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে।
অভিযোগে প্রকাশ, এই মানববন্ধনের মূল সমন্বয়ক নেহার খানম
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন