প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম, ৭ নভেম্বর, ২০২৬ : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদকসহ বিভিন্ন অপরাধের প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১০৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রতিবেদন অনুসারে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮০ জন, পূর্ববর্তী মামলায় ৬৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৬১ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৬ জন, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৮ জন, পরোয়ানামূলে ১৮৫ জন এবং সাজা পরোয়ানামূলে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, মাদক মামলায় ৭৬ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৫০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট ১২৬ জনকে গ্রেফতার করা হয়।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ জনকে কারাদণ্ড এবং মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় ৩৪টি মাদক মামলা দায়ের করা হয়।
অভিযানে ৩৮ হাজার ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ কেজি ৩৬০ গ্রাম গাঁজা, ১০ লিটার চোলাই মদ এবং নয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
এদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৪২ জনের মধ্যে ৩৩৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলাভিত্তিক কিশোর গ্যাং সদস্য আটকের সংখ্যা হলো- চট্টগ্রামে ৯৫, কক্সবাজারে ২৮, কুমিল্লায় ২২৬, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭, চাঁদপুরে ৩২, নোয়াখালীতে ৩১, ফেনীতে ১৬, লক্ষ্মীপুরে ৫২, রাঙ্গামাটিতে ১৬, খাগড়াছড়িতে আট জন এবং বান্দরবানে ২১ জন।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৪ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৩৪ সদস্যের মধ্যে চট্টগ্রামে সাত জন, কক্সবাজারে দু’জন, কুমিল্লায় নয় জন, ব্রাহ্মণবাড়িয়ায় এক জন, চাঁদপুরে সাত জন এবং নোয়াখালীতে আট জন রয়েছেন।
জনস্বার্থে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন