ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

যুদ্ধের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে ভূগর্ভস্থ স্থাপনা তৈরি করছে ইরান


যুদ্ধের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে ভূগর্ভস্থ স্থাপনা তৈরি করছে ইরান

ইরান যুদ্ধের পরিস্থিতি এবং তীব্র বিমান হামলার মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখার জন্য বড় ধরনের কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে।

দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অ্যারোস্পেস ফোর্স জানিয়েছে, তারা অস্ত্র উৎপাদন ও সংরক্ষণের উদ্দেশ্যে একাধিক বিশাল ভূগর্ভস্থ বা মাটির নিচের স্থাপনা নির্মাণ করেছে।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, শত্রু দেশের তীব্র বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সেজন্য দ্রুত সময়ের মধ্যে ভূপৃষ্ঠ থেকে ড্রেন ও মিসাইল তৈরির কারখানাগুলোকে ভূগর্ভে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন: ভারত সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের সেফ হারবার সুবিধা বাতিলের কথা ভাবছে

মোহেব্বি আরও জানান, এই গোপন ও সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনাগুলোর কারণে শত্রুরা ইরানের অস্ত্রের মজুত বা পরিধি সম্পর্কে সঠিক ধারণা পেতে ব্যর্থ হচ্ছে। তিনি দাবি করেছেন, এর মাধ্যমে যুদ্ধের যেকোনো পরিস্থিতিতে দেশের প্রতিরক্ষা সক্ষমতা অটুট রাখা সম্ভব হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান তীব্র উত্তেজনা এবং আঞ্চলিক সামরিক পদক্ষেপের মাঝে ইরানের পক্ষ থেকে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কংগ্রেস হাতছাড়া হতেই বিপাকে ট্রাম্প, ছেলে-জামাইয়ের দুর্নীতির তদন্ত শুরু করতে যাচ্ছে ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


কংগ্রেস হাতছাড়া হতেই বিপাকে ট্রাম্প, ছেলে-জামাইয়ের দুর্নীতির তদন্ত শুরু করতে যাচ্ছে ডেমোক্র্যাটরা

মার্কিন রাজনীতিতে আবারও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছেন। ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষের উপর আধিপত্য বিস্তার করার পর থেকেই ট্রাম্পের শিবিরের ওপর চাপের মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে।

বিশেষ করে, প্রেসিডেন্ট ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক লেনদেন এবং নীতি নির্ধারণে স্বজনপ্রীতির অভিযোগ তুলে তার পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং জামাই জ্যারেড কুশনারসহ বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করার জন্য বিরোধী শিবির জোরালো প্রস্তুতি নিচ্ছে।

ডেমোক্র্যাটদের দাবি, মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ হাতে আসার ফলে এখন তাদের কাছে শুনানির আয়োজন করা, সমন জারি করা এবং যেকোনো সরকারি নীতির গভীরে গিয়ে তদন্ত চালানোর পূর্ণ ক্ষমতা রয়েছে।

বিরোধী দলীয় আইনপ্রণেতাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্য নীতির ক্ষেত্রে ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যার ফলে সাধারণ আমেরিকানদের চড়া মূল্য দিতে হয়েছে। বিশেষ করে, জ্যারেড কুশনারের মধ্যপ্রাচ্য সংক্রান্ত বিভিন্ন ব্যবসায়িক চুক্তি এবং বারাক ওবামা আমলের ইরান পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্পের সরে আসার পেছনে থাকা প্রভাব নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসের হাতবদল ট্রাম্প প্রশাসনের জন্য আগামী দিনে বড় আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আসবে। হোয়াইট হাউসের নীতি এবং ট্রাম্প পরিবারের আর্থিক লেনদেনের স্বচ্ছতার কাঠগড়ায় দাঁড় করাতে ডেমোক্র্যাটরা কোনো ছাড় দিতে প্রস্তুত নয়, তা স্পষ্ট। সূত্র: ডেইলি বিস্ট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দলের জন্য নেতাকর্মীদের আরও ত্যাগ স্বীকার করতে হবে’: হুইপ আখতারুজ্জামান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


‘দলের জন্য নেতাকর্মীদের আরও ত্যাগ স্বীকার করতে হবে’: হুইপ আখতারুজ্জামান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের খানসামায় বিএনপির র‌্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।

তিনি উল্লেখ করেছেন, “বিশ্রাম নেওয়ার সময় এখনো আসেনি। দলের জন্য নেতাকর্মীদের আরও ত্যাগ স্বীকার করতে হবে। শুধু মিছিলের সামনে হাঁটলে কিংবা আমাকে সালাম দিলেই নেতা হওয়া যাবে না। দলের প্রতি আনুগত্য থাকতে হবে এবং প্রতিটি কর্মসূচিতে আন্তরিকতার সঙ্গে অংশ নিতে হবে।”

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার পাকেরহাটে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পাকেরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়। পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, দলের প্রিয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জন্য যে কাজ করতে চান, তা বাস্তবায়নে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। তাই দলের প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক ও সচেতন থাকতে হবে। যারা আগামী দিনে নেতৃত্ব দিতে চান, তাদের কঠিন সময়েও দলের সঙ্গে থাকতে হবে এবং ত্যাগের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে।

তিনি আরও বলেন, খানসামা-চিরিরবন্দরের মানুষের ভালোবাসা ও সমর্থনের কারণেই তিনি সংসদ সদস্য থেকে জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পেয়েছেন। এই সম্মান ও মর্যাদা রক্ষা করার দায়িত্ব শুধু তাঁর একার নয়, দলের প্রত্যেক নেতাকর্মীর। জনগণের দেওয়া সম্মান ও আস্থা ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, রাজনৈতিক ভূমিকা এবং দেশের গণতান্ত্রিক ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি তরুণ প্রজন্মকে শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি কিংবা ব্যক্তিগত স্বার্থে প্রভাব খাটানো যাবে না।

তিনি বলেন, “কোনো পক্ষ থেকে টাকা তোলার দায়িত্ব কেউ নেবেন না। জমিজমা বা অন্য কোনো বিরোধের ক্ষেত্রে উভয় পক্ষের কথা শুনবেন। কোনো পক্ষের হয়ে অন্যায়ভাবে অবস্থান নেবেন না। মানুষের ভালো কাজ করতে হবে এবং দলের সুনাম রক্ষা করতে হবে।”

এ সময় এলাকার উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, জনগণের প্রতি আন্তরিকতা ও প্রতিশ্রুতি থাকলে উন্নয়ন সম্ভব। খানসামা-চিরিরবন্দর এলাকার অসমাপ্ত উন্নয়নকাজগুলো এগিয়ে নেওয়ার বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, গত ১৬-১৭ বছর যারা দলের সঙ্গে থেকে নির্যাতন ও কষ্ট সহ্য করেছেন, তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র মোকাবিলা করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ সেলিম বুলবুল।

সভায় সভাপতিত্ব করেন খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোসলেম উদ্দিন সরকার। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাফিকুল আলম। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, সাংবাদিক এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এই উপলক্ষে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা ১৯৭৫ সালের ৭ নভেম্বরকে বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সেদিন সিপাহি-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয় এবং জাতীয় সংহতির নতুন ভিত্তি তৈরি হয়।

বক্তব্যে তিনি বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন এবং বাক্‌স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের অবদানের কথা স্মরণ করেন।

রাষ্ট্রদূত আরও বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ‘সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্রে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য বজায় রাখা জরুরি। বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি ফ্রান্সে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেন।

তিনি আরও উল্লেখ করেন, দূতাবাসের সেবাকে আরও জনবান্ধব করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রবাসীদের পারস্পরিক সম্প্রীতি ও সংহতি বজায় রেখে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস ও গৌরবোজ্জ্বল মুক্তিসংগ্রামের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা পর্বে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। তাঁরা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দীর্ঘদিন পর রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদ্‌যাপনের উদ্যোগকে স্বাগত জানান এবং এ উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানান।

বক্তারা বলেন, ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐক্যের চেতনা প্রবাসী বাংলাদেশিদেরও দলমত-নির্বিশেষে দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে অনুপ্রাণিত করে। তাঁরা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা, প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং জাতীয় উন্নয়নে তাঁদের আরও কার্যকর অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে নানা আয়োজনে, যা সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাতের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়ের সঞ্চালনায় মূল আলোচক হিসেবে বক্তব্য দেন ড. আবু সাইদ মুহাম্মদ নুরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীক জাহান, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুস সালাম মিয়া, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

বক্তারা উল্লেখ করেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। বক্তারা বলেন, দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাঁরা দেশের কল্যাণ, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভার পর দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিভিন্ন আয়োজনের মাধ্যমে সাদুল্লাপুরে দিবসটি উদযাপিত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%