ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভূমিমন্ত্রী: আল্লাহর ঘর মসজিদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে


ভূমিমন্ত্রী: আল্লাহর ঘর মসজিদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে

রাজশাহী, ২০ নভেম্বর, ২০২৬ : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু মন্তব্য করেছেন যে, মসজিদ আল্লাহর ঘর, এবং সকল দলের মতামত নির্বিশেষে পবিত্র মসজিদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার প্রয়োজন রয়েছে।

আজ জুমার নামাজের পর রাজশাহী মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচনের সময় প্রধান অতিথি হিসেবে তিনি এই কথা বলেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মসজিদ কমপ্লেক্সটির উন্নয়ন সম্ভব হবে। মুসলমান হিসেবে প্রত্যেকের কর্তব্য হলো আল্লাহর ঘর মসজিদের যত্ন নেওয়া এবং মসজিদের উন্নয়নে দান করা।

আরও পড়ুন: নড়াইলে বিএনপির দুই নেতার হত্যায় মাশরাফির গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন মসজিদ ও মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি আশ্বাস দেন যে, এই মসজিদটির উন্নয়নে সহায়তা প্রদান করা হবে। মসজিদ কমপ্লেক্সটি নির্মিত হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ আদায় এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও উন্নত পরিবেশ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মো. এরশাদ আলী ঈশা।

ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: রিজভী: শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি চাই না

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরিসিও পচেত্তিনোর অনুশীলনে ড্রোন চালিয়ে ফুটেজ সরিয়ে নিলেন অপারেটর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১০ পি.এম


মরিসিও পচেত্তিনোর অনুশীলনে ড্রোন চালিয়ে ফুটেজ সরিয়ে নিলেন অপারেটর

ঢাকা, ২০ নভেম্বর ২০২৬ : ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ মরিসিও পচেত্তিনোর প্রথম অনুশীলন সেশনের কিছু অংশ ড্রোনের মাধ্যমে ধারণ করার পর ওই ভিডিওটি সরিয়ে নিয়েছেন এক ড্রোন অপারেটর। তিনি এই ঘটনায় নিজের ‘সম্পূর্ণ বিচারবুদ্ধিহীন’ সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন।

বৃহস্পতিবার, ক্লাবটির ক্যারিংটন অনুশীলন কমপ্লেক্সের নিকট ড্রোন উড়িয়ে ১২ মিনিটের একটি ভিডিও ধারণ করে তা নিজের ইউটিউব চ্যানেল ‘সিসি ওভারভিউ’-তে প্রকাশ করেন ওই ব্যক্তি।

ভিডিওতে দেখা যায়, এ সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব গ্রহণ করা পচেত্তিনো রোববার লিভারপুলের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের ম্যাচের প্রস্তুতি হিসেবে খেলোয়াড়দের অনুশীলন করাচ্ছেন।

শুক্রবার, নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে ঐ ব্যক্তি উল্লেখ করেন, “আমার সম্পূর্ণ বিচারবুদ্ধিহীন সিদ্ধান্তের কারণেই ক্যারিংটনে ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনের কিছু অংশ ভিডিও করেছি।”

তিনি আরও বলেন, “ড্রোনসংক্রান্ত আইন অনুযায়ী উড্ডয়নটি বৈধ হলেও, আমার কাজটি যে নৈতিকভাবে সঠিক ছিল না, তা আমি পুরোপুরি স্বীকার করছি।”

“সমর্থকদের প্রথমবারের মতো ইউনাইটেডের অনুশীলনের পোশাকে মরিসিও পচেত্তিনোকে দেখানোই ছিল আমার উদ্দেশ্য।”

তিনি জানান, অনুশীলন শুরুর সময় ভিডিও ধারণের ফলে ভুল করে ভেবেছিলেন যে, তখনো গুরুত্বপূর্ণ কোনো অনুশীলন শুরু হয়নি। তাই কেবল ওয়ার্ম-আপের দৃশ্যই ধারণ করা হবে বলে তাঁর ধারণা ছিল।

নিজেকে কলিন পরিচয় দেওয়া ওই ড্রোন অপারেটর বলেন, অনুশীলন সেশনটি বিভিন্ন সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে বলেও তিনি ভুলভাবে ধারণা করেছিলেন।

তিনি বলেন, “আমার এই কাজের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড, মরিসিও পচেত্তিনো ও খেলোয়াড়দের কাছে ক্ষমা চাইছি। আন্তরিকভাবে আশা করছি, আমার এই কর্মকান্ড কোনো ম্যাচের ফলাফলে প্রভাব ফেলবে না।”

ভিডিও ধারণের সিদ্ধান্তের সঙ্গে লিভারপুল বা অন্য কোনো ক্লাবের সংশ্লিষ্টতা ছিল না বলেও তিনি জানিয়েছেন।

এ বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এখনো কোনো মন্তব্য করেনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে দোয়া ও খাবার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১১ পি.এম


চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে দোয়া ও খাবার বিতরণ

চট্টগ্রাম, ২০ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল এবং খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আজ বাদ আসর নগর বিএনপির দলীয় কার্যালয় চত্বরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, কর্মময় জীবনের সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান অব্যাহত রাখার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক মিয়া ভোলা, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া, বাদ জুমা নগরীর শাহ আমানত মাজারসংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিমখানায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এতে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন রাশেদ, জহিরুল হক টুটুল, রাজীব উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল ও হারুনুর রশিদসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, দেশ রক্ষা তারেক মঞ্চের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সহ-সভাপতি ফজলুল হক সুমনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তার বুকে কৃষকদের সোনালি স্বপ্নের চাষাবাদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১১ পি.এম


তিস্তার বুকে কৃষকদের সোনালি স্বপ্নের চাষাবাদ

একসময় তিস্তার ভাঙনে ১০ বিঘারও বেশি আবাদি জমি বিলীন হয়ে গিয়েছিল। নদী তাদের বসতভিটা কেড়ে নিয়েছে। বর্তমানে সমতলে তার কোনো জমি নেই। তবুও ৬০ বছরের বৃদ্ধ কৃষক সেকেন্দার আলী মাটির মায়া ছাড়তে পারেননি।

জীবিকার তাগিদে তিস্তার বুকে জেগে ওঠা চরে অন্যের জমি বর্গা নিয়ে তিনি আবারও শুরু করেছেন চাষাবাদ। এবারে তিনি পাঁচ বিঘা জমিতে আমন ধান লাগিয়েছেন। সেই খেতজুড়ে এখন দুলছে সোনালি ধানের শীষ। ভালো ফলন দেখে তিনি পুরোনো ক্ষতির বেদনা ভুলতে বসেছেন।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চর বিদ্যানন্দে সেকেন্দার আলীর খেতের প্রায় সব ধান পেকে গেছে। তিনি আগামী দুই-তিন দিনের মধ্যে ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন। তার আশা, প্রতি বিঘায় ২৩ থেকে ২৪ মণ ধান পাবেন।

সেকেন্দার আলীর কাছে এই ধান কেবল একটি ফসল নয়, বরং নদীর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকার স্বপ্নও। তিনি বলেন, “প্রতিবছর ধান পাকার সময় বন্যা, অতিবৃষ্টি কিংবা ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকে। এতে চরের ফসল ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় প্রত্যাশা অনুযায়ী ধান ঘরে তোলা যায় না। তবে এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। খেতের দিকে তাকালে মন ভরে যায়। কোনো দুর্যোগ না হলে এবার ভালোভাবেই ধান ঘরে তুলতে পারব।”

এটি সেকেন্দার আলী একমাত্র ঘটনা নয়, তিস্তার বুকে জেগে ওঠা চরজুড়ে এখন কৃষকদের ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। কোথাও চলছে ধান কাটা, কোথাও মাড়াইয়ের প্রস্তুতি। আবার কোথাও সোনালি ধান ঘরে তোলার অপেক্ষায় কৃষকরা। নদীর বুকজুড়ে বিস্তীর্ণ খেতের দিকে তাকালে মনে হয়, স্রোত আর ভাঙনের মাঝেও নতুন করে জীবন সাজিয়েছে তিস্তার চর।

একই চরের কৃষক জয়নাল আবেদীন (৫৮) চার বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। এর মধ্যে তিনি দুই বিঘার ধান কেটে বাড়িতে তুলেছেন। বাকি দুই বিঘার ধান আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে কাটবেন। তার চোখেমুখেও ভালো ফলনের তৃপ্তি দেখা যাচ্ছে।

জয়নাল বলেন, “গত বছরের তুলনায় এবার চরে আমনের আবাদ বেড়েছে। চার-পাঁচ দিন ধরে বিভিন্ন চরে ধান কাটা শুরু হয়েছে। চলতি নভেম্বরের মধ্যেই অধিকাংশ জমির ধান কাটা শেষ হবে। এরপর এসব জমিতে আলু, পেঁয়াজ, কুমড়া, আদা ও ভুট্টাসহ বিভিন্ন ফসলের আবাদ করা হবে।”

লালমনিরহাট সদর উপজেলার রাজপুর চরের কৃষক অনিল চন্দ্র বর্মণ (৬৫) এবার আট বিঘা জমিতে আমন ধানের চাষ করেছেন। রোববার থেকে তার খেতের ধান কাটা শুরু হয়েছে। গত বছর প্রতি বিঘায় ১৯ মণ ধান পেয়েছিলেন। এবার ফলন বেড়ে ২৪ মণ হতে পারে বলে তিনি আশা করছেন।

অনিল চন্দ্র জানান, সমতলের তুলনায় চরের জমিতে ধান চাষে প্রতি বিঘায় প্রায় তিন হাজার টাকা কম খরচ হয়। তবে বীজ, সার, কীটনাশক ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় এবার উৎপাদন খরচ গত বছরের চেয়ে বেশি হয়েছে।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চর বুড়িরহাটের কৃষক যতীন চন্দ্র সরকার (৭০) ২৫ বিঘা আবাদি জমির মালিক। নদীর ভাঙাগড়ার খেলায় তার সব জমিই এখন তিস্তার বুকে জেগে ওঠা চরে। গত বছর পাঁচ বিঘায় আমন ধান চাষ করলেও তিনি এবার করেছেন আট বিঘায়। তার খেতের প্রায় সব ধানই পেকে গেছে। যতীন চন্দ্রের চোখে এবার ভালো ফলনের আনন্দ থাকলেও রয়েছে কিছুটা শঙ্কা।

তিনি বলেন, “এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন খুব ভালো হয়েছে। চারদিকে পাকা ধান দেখে মন ভরে যাচ্ছে। তবে ধানের ন্যায্যমূল্য না পেলে উৎপাদন খরচ তুলে লাভবান হওয়া কঠিন হবে।”

একই এলাকার কৃষক আক্তার হোসেন (৬০) এবার সাত বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। গত বছর করেছিলেন মাত্র তিন বিঘায়। তিনি জানান, গত বছরের তুলনায় এবার তিস্তার চরে প্রায় দ্বিগুণ জমিতে আমন ধানের চাষ হয়েছে। কেউ ধান কেটে বাড়িতে তুলছেন, কেউ কাটছেন। আবার অনেক কৃষক ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন। এবারের বৈরী আবহাওয়া না থাকায় ফলন ভালো হয়েছে। খেতভরা সোনালি ধান দেখে তাদের মনও আনন্দে ভরে গেছে।

কৃষকদের এই আনন্দের প্রতিফলন ঘটেছে আবাদ বৃদ্ধির পরিসংখ্যানেও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের পাঁচ জেলা—লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধার তিস্তা নদীর চরাঞ্চলে এবার প্রায় ২৪ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। গত বছর এ পরিমাণ ছিল প্রায় ১৯ হাজার হেক্টর। এক বছরের ব্যবধানে পাঁচ জেলার চরাঞ্চলে আমনের আবাদ বেড়েছে পাঁচ হাজার হেক্টর।

চরাঞ্চলে প্রতি বিঘায় গড়ে ২২ মণ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অনুকূল আবহাওয়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হতে পারে বলে আশা করছে কৃষি বিভাগ।

রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু বকর সাইফুল ইসলাম বলেন, “এবার তেমন বন্যা না হওয়ায় তিস্তার বুকে জেগে ওঠা অধিকাংশ চরে আমন ধানের আবাদ করা সম্ভব হয়েছে। পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বাম্পার। চরাঞ্চলের কৃষকরা এবার ভালো ফলন পেয়েছেন। তিস্তার বিস্তীর্ণ চরজুড়ে সোনালি ধান দেখে কৃষকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যাচ্ছে।”

নদীভাঙনে জমি হারানো সেকেন্দার আলী থেকে শুরু করে আট বিঘার চাষি অনিল চন্দ্র কিংবা ২৫ বিঘা জমির মালিক যতীন চন্দ্র—সবার গল্পই এক সুতোয় গাঁথা বেঁচে থাকার লড়াই। তিস্তা একদিকে তাদের জমি কেড়ে নিয়েছে, অন্যদিকে আবার জেগে ওঠা চরে নতুন করে চাষাবাদের সুযোগ তৈরি করেছে। তাই চরবাসীর কাছে সোনালি ধান শুধু বাম্পার ফলনের বার্তা নয়, নদীর সঙ্গে লড়াই করে নতুন করে বাঁচার আশাও।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দর্শক-শিল্পী সম্পর্ক অপেরার পরিবেশনাকে জীবন্ত করে তোলে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১২ পি.এম


দর্শক-শিল্পী সম্পর্ক অপেরার পরিবেশনাকে জীবন্ত করে তোলে

মঞ্চে শিল্পী একা নন, দর্শকও তাদের সঙ্গে থাকে। পরিবেশনার সময় দর্শকের প্রতিক্রিয়া শিল্পীকে প্রভাবিত করে, আবার শিল্পীর প্রকাশ দর্শকের মনে নানা অনুভূতি তৈরি করে। ফরাসি অপেরা শিল্পী ভেরোনিক পেইন মনে করেন, এই পারস্পরিক যোগাযোগ ছাড়া পরিবেশনা পূর্ণতা পায় না। তার কাছে অপেরা কেবল কণ্ঠ ও সংগীতের কারুকাজ নয়; এটি মানুষের অনুভূতি প্রকাশের একটি মাধ্যমও। পিয়ানিস্ট ও সংগীত রচয়িতা ফ্যাব্রিস মেইত্রের কাছে সংগীত হচ্ছে নিজের ভেতরের কথা বলার ভাষা।

দুজনের কাজের ধরন আলাদা। একজন মঞ্চে চরিত্রের আবেগকে কণ্ঠে ধারণ করেন, অন্যজন সংগীতের মাধ্যমে অনুভূতির প্রকাশ ঘটান। প্রায় পাঁচ বছর ধরে তারা একসঙ্গে কাজ করছেন। এই সময়ে নিজেদের ভিন্ন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তাদের সৃজনশীল কাজে যেমন প্রভাব ফেলেছে, তেমনি নতুন ভাবনার পথও খুলেছে।

বাংলাদেশে ফরাসি ও বাংলা অপেরার সম্মিলিত পরিবেশনায় অংশ নিতে ঢাকায় এসেছেন এই দুই শিল্পী। তাদের সঙ্গে কথা হয়েছে অপেরার প্রচলিত ধারণা, সংগীতচর্চা, শিল্পীর প্রস্তুতি, দর্শকের ভূমিকা এবং বাংলা গানের বৈশিষ্ট্য নিয়ে।

প্রশ্ন: মঞ্চে পরিবেশনার সময় দর্শকের প্রতিক্রিয়া কী আপনার কাজের ধরন বদলে দেয়?

ভেরোনিক: দর্শক পরিবেশনার অপরিহার্য অংশ। তাদের সঙ্গে শিল্পীর এক ধরনের সরাসরি যোগাযোগ তৈরি হয়। আমরা মঞ্চে যা প্রকাশ করি, দর্শক তা অনুভব করেন। তাদের প্রতিক্রিয়াও আমাদের কাছে ফিরে আসে। এই আদান-প্রদান পরিবেশনাকে জীবন্ত করে তোলে। আমি অডিশন বা প্রতিযোগিতার চেয়ে মানুষের সঙ্গে এই সরাসরি সংযোগকে বেশি গুরুত্ব দিই।

প্রশ্ন: অপেরার গল্প ও সংগীতের জটিলতা নতুন দর্শকের জন্য বাধা হয়ে দাঁড়ায় কী?

ভেরোনিক: অপেরা নিয়ে অনেকের ধারণা, এটি বুঝতে হলে বিশেষ জ্ঞান বা অভিজাত পরিবেশের প্রয়োজন। অথচ এর গল্পগুলো মানুষের খুব পরিচিত জীবন থেকেই আসে। ভালোবাসা, ঈর্ষা, সম্পর্কের সংকট—এসবই অপেরার গল্পে থাকে। পার্থক্য হলো, সাধারণ এসব অনুভূতিকে সংগীতের অসাধারণ প্রকাশভঙ্গিতে তুলে ধরা হয়। অবশ্য আধুনিক দর্শকের কাছে বড় অর্কেস্ট্রা কিংবা অনেক শিল্পীর অংশগ্রহণের পরিবেশনা কিছুটা জটিল মনে হতে পারে। কিন্তু অপেরা উপভোগ করতে হলে আগে থেকে সবকিছু জানা জরুরি নয়। আমি চাই, আরও বেশি মানুষ এর সঙ্গে পরিচিত হোক।

প্রশ্ন: অপেরায় সুরকারের নির্দেশনা মেনে চলতে হয়। সেখানে পরিবেশকের নিজস্ব সৃজনশীলতার জায়গা কোথায়?

ফ্যাব্রিস: অপেরা একটি নির্দিষ্ট সংগীতরচনা। সুরকার যে ছন্দ, সূক্ষ্মতা ও ব্যাখ্যা রেখে গেছেন, সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়। তবে শিল্পী নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি দিয়ে সেই রচনাকে প্রকাশ করেন। ফলে একই সংগীত ভিন্ন শিল্পীর কাছে ভিন্নভাবে ধরা দিতে পারে। গল্পের কাঠামো নির্ধারিত থাকলেও পরিবেশনার অভিজ্ঞতা একেকবার একেক রকম হয়।

প্রশ্ন: চরিত্রের সঙ্গে নিজেকে একাত্ম করার প্রক্রিয়াটি কেমন?

ভেরোনিক: কোনো চরিত্রের কাজ হাতে পেলে প্রথমে সংগীত ও গানের কথাগুলো শেখার চেষ্টা করি। এরপর চরিত্রটির অনুভূতি বোঝার জন্য সময় নিই। তার জায়গায় নিজেকে কল্পনা করি, সুরকার কীভাবে চরিত্রটিকে নির্মাণ করেছেন, সেটিও বুঝতে চাই। বড় কোনো চরিত্রের গান মনে রাখার জন্য অনেক সময় হাঁটতে হাঁটতে অনুশীলন করি। শুধু কণ্ঠের দক্ষতা দিয়ে চরিত্র ফুটিয়ে তোলা যায় না; তার অনুভূতিও ধারণ করতে হয়।

প্রশ্ন: সংগীতের সঙ্গে আপনার পথচলা শুরু হলো কীভাবে?

ভেরোনিক: মানুষের জন্য কিছু করার ইচ্ছা এবং অপেরার কণ্ঠপ্রযুক্তির প্রতি আগ্রহ আমাকে গানের দিকে নিয়ে এসেছে। সংগীতচর্চা করতে গিয়ে নিজের সম্পর্কে অনেক কিছু বুঝতে পেরেছি। ফ্রান্সে গান শেখার পদ্ধতি বেশ আনুষ্ঠানিক ও নিয়মের মধ্যে বাঁধা। লন্ডনে পড়াশোনা করতে গিয়ে তুলনামূলক খোলামেলা পরিবেশ পেয়েছি। সেই অভিজ্ঞতা আমার দৃষ্টিভঙ্গি প্রসারিত করেছে।

ফ্যাব্রিস: আমার কাছে সংগীত সব সময়ই একটি ভাষার মতো। শুরু থেকেই মনে হয়েছে, নিজের গভীর অনুভূতি প্রকাশের জন্য এটি আমার স্বাভাবিক মাধ্যম। জীবনের নানা অভিজ্ঞতা ও আবেগ আমার সংগীত রচনায় প্রভাব ফেলে।

প্রশ্ন: একজন পরিবেশক ও একজন সংগীত রচয়িতা হিসেবে আপনাদের কাজের মধ্যে পার্থক্য কী?

ভেরোনিক: আমি মূলত পরিবেশনার দিকে মনোযোগ দিই। গান রচনা করি না। কণ্ঠের কৌশল ব্যবহার করে চরিত্রের আবেগ প্রকাশ করাই আমার কাজ।

ফ্যাব্রিস: আমি সংগীত রচনা করি। নিজের জীবনের অভিজ্ঞতা ও অনুভূতি থেকে সৃষ্টির উপাদান পাই।

প্রশ্ন: একসঙ্গে কাজের ক্ষেত্রে ভিন্ন রুচি ও অভিজ্ঞতা কি কখনও সমস্যা তৈরি করে?

ভেরোনিক: আমাদের একসঙ্গে কাজের সময় প্রায় পাঁচ বছর। আমাদের অভিজ্ঞতা আলাদা, হাস্যরসের ধরনও এক নয়। তাই সব সময় সবকিছু সহজ হয় না। তবে এই পার্থক্য থেকেই নতুন কিছু তৈরি হওয়ার সুযোগ থাকে। একে অন্যের সঙ্গে কথা বলা, বোঝার চেষ্টা করা এবং পারস্পরিক স্নেহ আমাদের কাজ এগিয়ে নিতে সাহায্য করে।

প্রশ্ন: শিল্পের সঙ্গে ব্যক্তিগত জীবনের সম্পর্ক কতটা গভীর?

ভেরোনিক: আমার পরিবার ও মেয়েরা আমাকে স্থিরতা দেয়। খামারবাড়ি, পশুপাখির সঙ্গে সময় কাটানো এবং ছবি আঁকাও আমার ভালো লাগে। শিল্পচর্চায় গভীর মনোযোগের পাশাপাশি ধীরস্থির সময়ের প্রয়োজন হয়। ব্যক্তিগত জীবনের এসব অভিজ্ঞতা আমাকে সেই অবকাশ দেয়।

প্রশ্ন: জীবনের কঠিন অনুভূতিগুলো কি শিল্পের মধ্য দিয়ে প্রকাশ করা সম্ভব?

ভেরোনিক: আমি অন্যদের মতোই নানা কঠিন অনুভূতির মধ্য দিয়ে যাই। অন্ত্যেষ্টিক্রিয়ায় গান গাওয়ার অভিজ্ঞতা আছে। দেখেছি, শোকের মুহূর্তে সংগীত মানুষকে সান্ত্বনা দিতে পারে। আমার মা মারা যাওয়ার পরদিনই আমাকে দেড় ঘণ্টার একটি একক কমেডি পরিবেশনায় অংশ নিতে হয়েছিল। সেই অভিজ্ঞতা সহজ ছিল না। কিন্তু মঞ্চে পরিবেশনার মধ্য দিয়ে শোকের সঙ্গে অন্যভাবে যুক্ত হতে পেরেছিলাম। মনে হয়েছিল, সেটি মাকে স্মরণ করার পাশাপাশি তাঁর জীবন উদ্যাপনেরও একটি উপায়।

প্রশ্ন: বাংলাদেশে এসে বাংলা সংগীতের সঙ্গে পরিচয়ের অভিজ্ঞতা কেমন?

ভেরোনিক: এখানে এসেছি মাত্র তিন দিন হলো। এর মধ্যে কয়েকটি গান শোনার সুযোগ হয়েছে। তাই এখনই বিস্তারিত মূল্যায়ন করা কঠিন। তবে বাংলা গানের কণ্ঠের অলংকার, একটি স্বরের মধ্যে বিভিন্ন সুরের ব্যবহার এবং দীর্ঘ সময় ধরে স্বর ধরে রাখার বিষয়টি আমার ভালো লেগেছে। এই বৈশিষ্ট্যগুলো আমার শিক্ষার্থীদের শেখানোর ক্ষেত্রেও কাজে লাগতে পারে। বাংলা গানে আবেগের প্রকাশ ও লোকসংগীতের শিকড় আমাকে আকৃষ্ট করেছে। অপেরারও লোকগানের সঙ্গে সম্পর্ক রয়েছে। এ ছাড়া উঁচু স্বরের প্রতি আকর্ষণের বিষয়টিও দুই সংগীতধারায় লক্ষ করেছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%