প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২০ নভেম্বর ২০২৬ : ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ মরিসিও পচেত্তিনোর প্রথম অনুশীলন সেশনের কিছু অংশ ড্রোনের মাধ্যমে ধারণ করার পর ওই ভিডিওটি সরিয়ে নিয়েছেন এক ড্রোন অপারেটর। তিনি এই ঘটনায় নিজের ‘সম্পূর্ণ বিচারবুদ্ধিহীন’ সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন।
বৃহস্পতিবার, ক্লাবটির ক্যারিংটন অনুশীলন কমপ্লেক্সের নিকট ড্রোন উড়িয়ে ১২ মিনিটের একটি ভিডিও ধারণ করে তা নিজের ইউটিউব চ্যানেল ‘সিসি ওভারভিউ’-তে প্রকাশ করেন ওই ব্যক্তি।
ভিডিওতে দেখা যায়, এ সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব গ্রহণ করা পচেত্তিনো রোববার লিভারপুলের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের ম্যাচের প্রস্তুতি হিসেবে খেলোয়াড়দের অনুশীলন করাচ্ছেন।
শুক্রবার, নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে ঐ ব্যক্তি উল্লেখ করেন, “আমার সম্পূর্ণ বিচারবুদ্ধিহীন সিদ্ধান্তের কারণেই ক্যারিংটনে ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনের কিছু অংশ ভিডিও করেছি।”
তিনি আরও বলেন, “ড্রোনসংক্রান্ত আইন অনুযায়ী উড্ডয়নটি বৈধ হলেও, আমার কাজটি যে নৈতিকভাবে সঠিক ছিল না, তা আমি পুরোপুরি স্বীকার করছি।”
“সমর্থকদের প্রথমবারের মতো ইউনাইটেডের অনুশীলনের পোশাকে মরিসিও পচেত্তিনোকে দেখানোই ছিল আমার উদ্দেশ্য।”
তিনি জানান, অনুশীলন শুরুর সময় ভিডিও ধারণের ফলে ভুল করে ভেবেছিলেন যে, তখনো গুরুত্বপূর্ণ কোনো অনুশীলন শুরু হয়নি। তাই কেবল ওয়ার্ম-আপের দৃশ্যই ধারণ করা হবে বলে তাঁর ধারণা ছিল।
নিজেকে কলিন পরিচয় দেওয়া ওই ড্রোন অপারেটর বলেন, অনুশীলন সেশনটি বিভিন্ন সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে বলেও তিনি ভুলভাবে ধারণা করেছিলেন।
তিনি বলেন, “আমার এই কাজের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড, মরিসিও পচেত্তিনো ও খেলোয়াড়দের কাছে ক্ষমা চাইছি। আন্তরিকভাবে আশা করছি, আমার এই কর্মকান্ড কোনো ম্যাচের ফলাফলে প্রভাব ফেলবে না।”
ভিডিও ধারণের সিদ্ধান্তের সঙ্গে লিভারপুল বা অন্য কোনো ক্লাবের সংশ্লিষ্টতা ছিল না বলেও তিনি জানিয়েছেন।
এ বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এখনো কোনো মন্তব্য করেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন