প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহী, ২০ নভেম্বর, ২০২৬ : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু মন্তব্য করেছেন যে, মসজিদ আল্লাহর ঘর, এবং সকল দলের মতামত নির্বিশেষে পবিত্র মসজিদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার প্রয়োজন রয়েছে।
আজ জুমার নামাজের পর রাজশাহী মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচনের সময় প্রধান অতিথি হিসেবে তিনি এই কথা বলেন।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মসজিদ কমপ্লেক্সটির উন্নয়ন সম্ভব হবে। মুসলমান হিসেবে প্রত্যেকের কর্তব্য হলো আল্লাহর ঘর মসজিদের যত্ন নেওয়া এবং মসজিদের উন্নয়নে দান করা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন মসজিদ ও মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি আশ্বাস দেন যে, এই মসজিদটির উন্নয়নে সহায়তা প্রদান করা হবে। মসজিদ কমপ্লেক্সটি নির্মিত হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ আদায় এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও উন্নত পরিবেশ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মো. এরশাদ আলী ঈশা।
ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন