ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কাপাসিয়ায় বিএনপির আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল


কাপাসিয়ায় বিএনপির আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী পতিত ফ্যাসিস্টদের অগ্নি সন্ত্রাস, জ্বালাও পোড়াও, নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০ নভেম্বর শুক্রবার বিকালে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে 'ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এই বিশাল বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ভূমি সচিবের নির্দেশ, এসিল্যান্ডদের জন্য স্বচ্ছ ভূমিসেবা নিশ্চিত করতে হবে

বিক্ষোভ মিছিল শেষে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা এ সময় বলেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামীলীগ নেত্রী পালিয়ে গিয়ে নিরাপদে বসে এদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও পোড়াও করে অশান্তি সৃষ্টি করছে। বক্তারা উল্লেখ করেন, "তাদের সেই আশা গুড়েবালি। এদেশের গণতন্ত্রকামী হাজার হাজার নিরীহ ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করেছে।" বক্তারা আরও বলেন, "শেষপর্যন্ত তাঁর পরিবারের সকল সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়ে তাঁবেদারি রাস্ট্রের সহযোগিতায় পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে।"

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ফ্যাসিবাদীদের মনের আশা কখনো পূর্ণ হবে না। বিগত ফ্যাসিবাদী সরকারের ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের উপর চালানো মামলা-হামলা ও জুলুমের কথা আমরা সহজে ভুলে যাইনি। বক্তারা ডিসেম্বরে ফ্যাসিবাদীদের আগমনের ধোয়া তুলে অপপ্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে সমাজের শান্তির বিঘ্নিত না করার আহ্বান জানান। উপজেলা ব্যাপী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হচ্ছে। বক্তারা বলেন, পাড়া মহল্লায় ঘাপটি মেরে থাকা কোন ফ্যাসিবাদী যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

আরও পড়ুন: তারেক রহমানের জন্মদিনে ঢাবি ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসের রহমানের সতর্ক থাকার নির্দেশ, রাজনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


নাসের রহমানের সতর্ক থাকার নির্দেশ, রাজনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

রাজনগর উপজেলা বিএনপি মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে, যা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি রাজনগর বাজার অতিক্রম করে কলেজ পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান। তিনি বলেন, "দেশের মানুষ বিএনপির সঙ্গে রয়েছে। সারা দেশে ককটেল বোমা বিস্ফোরণ ও নৈরাজ্য সৃষ্টি করে শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না।" তিনি আরও উল্লেখ করেন, "শেখ হাসিনা দেশে ফিরলে এক মাসের মধ্যেই তাঁর ফাঁসির কার্যক্রম বাস্তবায়িত হবে।"

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, বিএনপির কোনো নেতাকর্মী আওয়ামী লীগের কারও সঙ্গে যোগাযোগ রাখলে তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। "এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।" ডিসেম্বর মাসজুড়ে নেতাকর্মীদের সতর্ক থেকে দলীয় কর্মসূচি পালনের নির্দেশ দেন তিনি।

রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূর, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বকশী মিছবাহুর রহমান ও হেলু মিয়া, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী, মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম. এ. মুহিত, রাজনগর উপজেলা বিএনপির সহ সভাপতি কবির আহমদ, এম এ হাকিম বক্স সুন্দর জুবায়ের আহমদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক রুপক দেবসহ রাজনগর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের জন্মদিনে ঢাবি ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


তারেক রহমানের জন্মদিনে ঢাবি ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ৬২টি বৃক্ষরোপণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে।

আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

অধ্যাপক মোর্শেদ হাসান খান কর্মসূচিতে বলেন, "প্রচলিত কেক কাটার আয়োজনের পরিবর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তাধারা ও আদর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে জন্মদিনে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।" তিনি উল্লেখ করেন, ‘সবার আগে বাংলাদেশ’ কেবল বিএনপির রাজনৈতিক স্লোগান নয়, বরং এটি তারেক রহমানের ধারণা করা একটি চেতনা। এ চেতনার মাধ্যমে তিনি দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চান।

তিনি আরও বলেন, "আন্তর্জাতিক পর্যায়ে তারেক রহমান বাংলাদেশের স্বার্থ তুলে ধরছেন।" বিশেষ করে জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে ঋণের পরিবর্তে অনুদানের আহ্বান জানিয়েছেন তিনি। কারণ, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এ দেশকেই বেশি বহন করতে হচ্ছে।

মোর্শেদ হাসান খান বলেন, "দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।" গত ৫০ বছর ধরে পরিবারটি বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় ভূমিকা রেখে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অবদানের জন্য দেশবাসীর কৃতজ্ঞ থাকা উচিত।

ছাত্রদলকে বিএনপির ভ্যানগার্ড উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে দেশ পরিচালনায় সহযোগিতা করতে ছাত্রদলের নেতাকর্মীদের তাঁর পাশে থাকতে হবে। একই সঙ্গে শিক্ষক সমাজও তার পাশে থাকবে। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণত জন্মদিনের আনুষ্ঠানিকতা এড়িয়ে চলেন।" ছাত্রদলের পক্ষ থেকে জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির কথা জানানো হলেও তিনি বিনয়ের সঙ্গে সেগুলো প্রত্যাখ্যান করেছেন। তবে বর্তমান সরকারের সবুজায়ন ও বৃক্ষরোপণে গুরুত্ব দেওয়ার ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণের জন্য প্রশাসনের পূর্বানুমতি প্রয়োজন হয়। প্রশাসনের অনুমতি নিয়েই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ছাত্রদল যে রাজনৈতিক প্রত্যাশা নিয়ে কাজ করেছে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমান জনগণের ভোটে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সেই প্রত্যাশা পূরণ হয়েছে।

নাসির উদ্দীন নাসির বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও মানুষের নিরাপত্তা রক্ষায় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা প্রত্যাশা করেন। তারেক রহমানের নেতৃত্বে দেশের মাটি ও মানুষের স্বার্থ রক্ষার যেকোনো সংগ্রাম ও সংকটে ছাত্রদল পাশে থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, "জন্মদিনকে শুধু আনুষ্ঠানিক উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনকল্যাণমূলক কাজে যুক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।" সরকারের আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে ছাত্রদলও এ কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি বলেন, তারেক রহমান বিভিন্ন সময়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। বাংলাদেশকে সবুজ, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য করে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শুধু গাছ লাগালেই হবে না, চারাগুলো যেন পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হতে পারে, সে জন্য নিয়মিত পরিচর্যা ও দেখভালের দায়িত্বও নিতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখতে ছাত্রদল নিয়মিত বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে প্রতি শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ক্লিনিং ডে’ পালন করা হচ্ছে।

কর্মসূচিতে ঢাবি ছাত্রদলের সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি সচিবের নির্দেশ, এসিল্যান্ডদের জন্য স্বচ্ছ ভূমিসেবা নিশ্চিত করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


ভূমি সচিবের নির্দেশ, এসিল্যান্ডদের জন্য স্বচ্ছ ভূমিসেবা নিশ্চিত করতে হবে

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : ভূমি সচিব মো. এমদাদুল হক চৌধুরী নির্দেশনা দিয়েছেন যে, সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডদের জনগণের জন্য স্বচ্ছ, মানসম্মত এবং হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে হবে।

তিনি উল্লেখ করেন, ভূমি প্রশাসনের কার্যক্রম সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই সেবা নিতে আসা জনগণ যেন কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেই লক্ষ্যে এসিল্যান্ডদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

গতকাল ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সহকারী কমিশনারদের (ভূমি) জন্য আয়োজিত ৫১তম ও ৫২তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এই পাঁচ সপ্তাহের মেয়াদী কোর্স দুটি ১১ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফরমে যুক্ত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আবুল খায়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের ভূমি ব্যবস্থাপনা, ভূমি প্রশাসন এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান সম্পর্কে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%