ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশ-সুইডেনের সাইবার নিরাপত্তা ও এআই সহযোগিতায় গুরুত্ব আরোপ করেছেন আইসিটি মন্ত্রী


বাংলাদেশ-সুইডেনের সাইবার নিরাপত্তা ও এআই সহযোগিতায় গুরুত্ব আরোপ করেছেন আইসিটি মন্ত্রী

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলাদেশ ও সুইডেনের মধ্যে ডিজিটাল রূপান্তর, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

আজ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা, ডিজিটাল রূপান্তর, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল জনপরিকাঠামো এবং প্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন: গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি কাঠামোর গেজেট প্রকাশ করেছে সরকার

আলোচনায় ‘ওয়ান আইডি-ওয়ান ওয়ালেট’ উদ্যোগ, নিরাপদ ডিজিটাল পরিচয়ব্যবস্থা, অনলাইন আর্থিক লেনদেনের নিরাপত্তা এবং নাগরিকবান্ধব ডিজিটাল সেবার সম্প্রসারণ বিশেষ গুরুত্ব পায়।

এসব ক্ষেত্রে নিরাপদ ব্যাংকিং ও পরিচয়প্রযুক্তি, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়।

ফকির মাহবুব আনাম বলেন, ডিজিটাল সেবা ও অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষজ্ঞ, গণমাধ্যম, প্রযুক্তি প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের উদ্দেশ্য মতপ্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়। বরং অনলাইনে হয়রানি, অপপ্রচার, ক্ষতিকর কনটেন্ট এবং প্রযুক্তির অপব্যবহার মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিশ্চিত করাই এর লক্ষ্য।

আরও পড়ুন: শিশুকে ধর্ষণের পর নাক-মুখ থেঁতলে দেওয়া বিপ্লব ১২ ঘণ্টায় গ্রেপ্তার

প্রস্তাবিত আইন ও নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি পূর্ণ সম্মান রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও দায়িত্বশীল ব্যবহার নিয়েও মতবিনিময় হয়।

মন্ত্রী বলেন, এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়ন, তথ্যের নির্ভরযোগ্যতা এবং প্রযুক্তির নৈতিক ব্যবহার বিবেচনায় নিতে হবে। বিশেষ করে দেশের বিপুলসংখ্যক তরুণ ও নতুন স্নাতকদের জন্য ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

সুইডেনের রাষ্ট্রদূত এ ক্ষেত্রে সরকার, বেসরকারি খাত, শিক্ষাপ্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুন: সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানালেন বাসসের প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী

তিনি বলেন, বাংলাদেশ ও সুইডেনের মধ্যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের ব্যাপক সুযোগ রয়েছে।

রাষ্ট্রদূত বাংলাদেশের ডিজিটাল জনপরিকাঠামো উন্নয়ন ও সাইবার নিরাপত্তা জোরদারে সুইডেনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো, টেলিযোগাযোগ, সাইবার নিরাপত্তা ও উচ্চপ্রযুক্তি খাতে সহযোগিতা এবং বিনিয়োগ বাড়াতে পূর্বানুমেয় নিয়ন্ত্রক পরিবেশ, সমান প্রতিযোগিতার সুযোগ ও বহুমুখী প্রযুক্তি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে শিশু-কিশোরদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অভিভাবকদের ভূমিকা এবং ডিজিটাল শিক্ষার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুন: পাইওনিয়ার ব্যাংকের নিলামে বিক্রি হওয়া ২৬৮ শতাংশ জমি হস্তান্তর

অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাষ্ট্র ও প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সমন্বিত ভূমিকার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

সাক্ষাৎকালে সুইডেন দূতাবাসের প্রথম সচিব ওলি লুন্ডিন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে ডিজিটাল প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদ্ভাবনী প্রযুক্তি খাতে বিদ্যমান যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

আরও পড়ুন: পুলিশের ওপর হামলা ও ওসিকে হত্যার হুমকির ঘটনায় প্রিন্সসহ ৭ জন কারাগারে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল ও এক কিশোর আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল ও এক কিশোর আটক

সাতক্ষীরা, ১ নভেম্বর, ২০২৬ : জেলার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর বিশেষ অভিযান চলাকালীন ভারতীয় শাড়ি, বোরকা, ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং মাদক জব্দ করা হয়েছে।

রোববার, সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কাঁকডাঙ্গা এবং মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ অভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার দক্ষীদাড়ি শ্মশানঘাট এলাকা থেকে ভারতীয় শাড়ি উদ্ধার করে। একইভাবে, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকা থেকে ভারতীয় বোরকা এবং মাদরা বিওপির বিশেষ অভিযানিক দল একই উপজেলার ভাদিয়ালি এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া উপজেলার আয়সার মোড় এলাকা থেকে ১০ পিস ভারতীয় ইয়াবাসহ সাব্বির নামের এক কিশোরকে আটক করে। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় মালামালের মোট বাজার মূল্য আনুমানিক দুই লাখ ৪২ হাজার টাকা।

আটককৃত কিশোর সাব্বির কলারোয়া উপজেলার পশ্চিমবাকসা গ্রামের মো. মাবুবারের ছেলে।

বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্মল বায়ু ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


নির্মল বায়ু ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মন্তব্য করেছেন যে, নির্মল বায়ু ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

তিনি উল্লেখ করেন, ব্ল্যাক কার্বন এবং অন্যান্য দূষণ কমানোর জন্য গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্যকে নীতিনির্ধারণ ও বাস্তবায়নের সাথে যুক্ত করা প্রয়োজন। এই লক্ষ্য অর্জনের জন্য সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর সহযোগিতা বৃদ্ধি করা অপরিহার্য।

আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘ব্ল্যাক কার্বন ও অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক’ শীর্ষক সংলাপে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্টকহোম বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই সংলাপের আয়োজন করেছে। ক্লিন এয়ার ফান্ড এই আয়োজনে সহায়তা প্রদান করে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা, নীতি এবং বাস্তব প্রয়োগের মধ্যে সংযোগকে সুদৃঢ় করতে হবে। নির্মল বায়ু এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে বাস্তবসম্মত ও টেকসই সমাধান এগিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে।

তিনি সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতা জোরদারের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। গবেষণালব্ধ প্রমাণের ভিত্তিতে কার্যক্রম গ্রহণ এবং টেকসই সমাধান বাস্তবায়নের মাধ্যমে নির্মল, স্বাস্থ্যকর ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আবদুল আউয়াল এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম সংলাপে সভাপতিত্ব করেন। এতে স্টকহোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওরিয়ান গুস্তাফসনও অংশগ্রহণ করেন।

বায়ুদূষণ, জনস্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তনের পারস্পরিক সম্পর্ক এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে ব্ল্যাক কার্বন ও অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষকের নিঃসরণ হ্রাসের মাধ্যমে বায়ুর মান উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনের বিষয়টি আলোচিত হয়।

আলোচনায় গবেষণালব্ধ প্রমাণের ভিত্তিতে নীতি প্রণয়ন এবং কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সাথে জাতীয় পর্যায়ের উদ্যোগের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং বিজ্ঞানী, নীতিনির্ধারক ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সংলাপে নির্মল বায়ু নিশ্চিত করার উদ্যোগকে জনস্বাস্থ্য ও জলবায়ু সুরক্ষার বৃহত্তর লক্ষ্যের সঙ্গে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের জ্ঞান, সরকারি প্রতিষ্ঠানের নীতিগত ভূমিকা এবং আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতাকে কার্যকরভাবে যুক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়।

সংলাপে নীতিনির্ধারক, বিজ্ঞানী, শিক্ষক, গবেষক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে বিএনপির কোনো প্রভু নেই, তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


বিদেশে বিএনপির কোনো প্রভু নেই, তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, বিদেশে বিএনপির জন্য কোনো প্রভু নেই, যে কারণে তারা দেশ ত্যাগ করে পালিয়ে যাবে। তিনি উল্লেখ করেছেন, দেশের জনগণের সমর্থনে তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কাজ করা হবে।

রোববার (১ নভেম্বর) রাজধানীর কোর্ট হাউজ স্ট্রিটের ঢাকা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক আলোচনা সভায় তিনি এই বক্তব্য প্রদান করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে রিজভী বলেন, ‘একদিকে পরাজিত শক্তি, অন্যদিকে আরেকটি পক্ষ পরাজিতদের সঙ্গে একত্রিত হয়েছে। তবে আমরা দেশের জনগণের সঙ্গে নিয়ে চলব। আমরা পালাতে পারব না। আমাদের বিদেশে কোনো প্রভু নেই, যারা আমাদের আশ্রয় দেবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করব।’

বিগত সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার অন্ধকারাচ্ছন্ন শাসনে আমরা আইন প্রাঙ্গণে কিছুটা আশ্রয় পেয়েছি। ১৭ বছরে আদালতপাড়ার আইনজীবীদের সম্মিলিত প্রতিবাদই ছিল আমাদের সহায়। তবে ম্যাজিস্ট্রেট ও বিচারকরা শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ ছিলেন। পিপি কাজল ম্যাডামের (খালেদা জিয়া) সামনে বেয়াদবের মতো বসে থাকতেন।’

সমমনা দলগুলোর সমালোচনা করে রিজভী বলেন, ‘আজ যারা বিরোধী দলের রাজনীতি করছেন, তাদের ভূমিকা বিস্ময়কর মনে হয়। তারা নানা উসকানি দিয়ে কথা বলছেন। সংস্কারের কথা বলে তারা কী বোঝাতে চাচ্ছেন, আমরা তার হদিস পাচ্ছি না। জামায়াতের আমির বলছেন আরেকটি বিপ্লব নাকি দরজায় টোকা মারছে। আপনারা বিপ্লবের কথা বলছেন, অথচ আপনাদের রাজনীতি হচ্ছে আত্মসমর্পণ আর স্বৈরশক্তির কাছে নতজানু হওয়ার ইতিহাস।’

দাবি আদায়ের কর্মসূচি সম্পর্কে বিএনপির এই নেতা আরও বলেন, ‘সাত দফা না মেনে নিলে এক দফার ভয় কাকে দেখাচ্ছেন? রাজপথ কি কারও মৌরশি পাট্টা (পৈতৃক সম্পত্তি) করে দেয়া হয়েছে? ১৭ বছর ধরে নিরবচ্ছিন্ন সংগ্রাম করেছে বিএনপি, এখন কি হাত গুটিয়ে বসে থাকবে? জুলাই সনদ ও গণভোটের রায় মানতে বিএনপির কোনো অস্বীকৃতি নেই। তবে নোট অব ডিসেন্ট ইস্যুগুলোর সমাধান সংসদীয় আলোচনার মাধ্যমেই হতে হবে, লংমার্চ দিয়ে নয়।’

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘নানা চক্রান্ত আর ষড়যন্ত্রের মধ্য দিয়ে সরকার পরিচালিত হচ্ছে। তারেক রহমান দেশকে নিজের পায়ে দাঁড় করানোর উদ্যোগ নিয়েছেন। অথচ এসব অগ্রাহ্য করে গার্মেন্টস আন্দোলনের নামে যুবলীগ ও ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিক আন্দোলনে ঢুকে আ. লীগ ও বিরোধী দল ভাঙচুর-লুটপাট করেছে: মুজিবুর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


শ্রমিক আন্দোলনে ঢুকে আ. লীগ ও বিরোধী দল ভাঙচুর-লুটপাট করেছে: মুজিবুর

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ঢুকে আওয়ামী লীগ ও বিরোধী দলের সদস্যরা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি দাবি করেন, দেশের অর্থনীতিকে স্থবির করতে একটি পক্ষ এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়েছে।

এছাড়া, শ্রমিকদের আগামীকাল (সোমবার) থেকেই কাজে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এই সংসদ সদস্য।

রোববার (১ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগরীর নাওজোরে শ্রমিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে তিনি এসব মন্তব্য করেন।

মুজিবুর রহমান বলেন, একটি পক্ষ দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করে স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে। শ্রমিক নেতাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আশা করছি শ্রমিকরা আগামীকাল থেকেই কাজে ফিরবেন। যদি কেউ কাজে যোগ না দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আলোচনা সভা শেষে শ্রমিক নেতারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন। তারা শ্রমিকদের গুজবে কান না দিয়ে সরকারের গঠিত মজুরি বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার আহ্বান জানান।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বলেন, মজুরি বোর্ড আগেই গঠন করা উচিত ছিল। তবে এখন যেহেতু বোর্ড গঠন করা হয়েছে, তাই আজ হোক কিংবা কাল, বেতন বাড়বে।

তিনি শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, যদি মজুরি বোর্ডের সিদ্ধান্তে শ্রমিকরা সন্তুষ্ট না হন, তাহলে পরবর্তীতে আবার আলোচনা করা যাবে। তিনি আশা প্রকাশ করেন যে, শ্রমিকরা বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়ে আগামীকাল থেকে কাজে যোগ দেবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%