ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানালেন বাসসের প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী


সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানালেন বাসসের প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : সততা ও সত্যকে সমুন্নত রেখে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার কথা উল্লেখ করে সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী।

তিনি মন্তব্য করেন, সাংবাদিকতায় প্রতিযোগিতা বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গতি বা তাড়াহুড়ার চেয়ে সত্যকে প্রাধান্য দেওয়ার ওপর তিনি জোর দেন।

রোববার বাসস কার্যালয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থার জেলা প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের গনি চৌধুরী এসব কথা বলেন।

আরও পড়ুন: গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি কাঠামোর গেজেট প্রকাশ করেছে সরকার

কাদের গনি চৌধুরী আরও বলেন, তীব্র প্রতিযোগিতার কারণে সাংবাদিকরা অনেক সময় অন্যের আগে সংবাদ প্রকাশ করতে গিয়ে ভুল করে ফেলেন, যা সাংবাদিকতা এবং দেশের স্থিতিশীলতার জন্য অত্যন্ত ক্ষতিকর।

তিনি যে কোনো সংবাদ প্রকাশের আগে একাধিক নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তথ্য যাচাইয়ের (ফ্যাক্ট-চেকিং) গুরুত্ব তুলে ধরে বিশিষ্ট এই সাংবাদিক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রচুর ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। সাধারণ পাঠক বা দর্শকরা যাতে সহজেই বিশ্বাস করেন- এমনভাবে বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি ও প্রচার করা হচ্ছে।

তবে একজন সাংবাদিককে অবশ্যই তথ্যের উৎস যাচাই এবং সত্য অনুসন্ধান করতে হবে উল্লেখ করে তিনি বলেন, একজন সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে এটিই মূল পার্থক্য।

আরও পড়ুন: শিশুকে ধর্ষণের পর নাক-মুখ থেঁতলে দেওয়া বিপ্লব ১২ ঘণ্টায় গ্রেপ্তার

খবর সবার আগে প্রচারের তাড়াহুড়ায় অনেক গণমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে বলেও অভিযোগ করেন কাদের গনি চৌধুরী।

এ প্রসঙ্গে উদাহরণ তুলে ধরে তিনি বলেন, কিংবদন্তি সাংবাদিক আতাউস সামাদ জীবিত থাকা অবস্থাতেই কয়েকটি টেলিভিশন চ্যানেল তার মৃত্যুর খবর প্রচার করেছিল। এ ধরনের ঘটনা সাংবাদিকতার পেশার জন্য অত্যন্ত লজ্জাজনক।

কাদের গনি চৌধুরী সাংবাদিকতাকে সত্যের সাধনা হিসেবে বর্ণনা করে বলেন, মিথ্যার সঙ্গে কখনও আপস না করাই সাংবাদিকতার মূল নীতি।

বাসসের জেলা প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, একসময় মানুষ বাসস সাংবাদিকদের অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখত। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: পাইওনিয়ার ব্যাংকের নিলামে বিক্রি হওয়া ২৬৮ শতাংশ জমি হস্তান্তর

তিনি আরও বলেন, বাসস এখন অনেক তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করছে, যা দেশের বিভিন্ন গণমাধ্যম নিয়মিত প্রকাশ করছে।

জেলা প্রতিনিধিদের নিজ এলাকা থেকে আরও তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরি এবং সংবাদের মাধ্যমে দেশের ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।

জেলা প্রতিনিধিদের দুর্দশার কথা তুলে ধরে কাদের গনি চৌধুরী বলেন, তারা অত্যন্ত স্বল্প বেতনে কাজ করেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে বঞ্চিত হয়ে আসছেন।

তাদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি নিয়ে সম্প্রতি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন জানিয়ে বলেন, বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পুলিশের ওপর হামলা ও ওসিকে হত্যার হুমকির ঘটনায় প্রিন্সসহ ৭ জন কারাগারে

সভাটি সঞ্চালনা করেন বাসসের প্রধান প্রতিবেদক (ইংরেজি) জি এম রাজিব হোসেন। এ ছাড়া সভায় বাসসের ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হক, প্রধান বার্তা সম্পাদক (ইংরেজি) মো. মানিকুল আজাদ, প্রধান বার্তা সম্পাদক (বাংলা) মুরসালিন নোমানী এবং অডিও-ভিজুয়াল ইনচার্জ তাহমিনা নুপুর জেলা প্রতিনিধিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বাসসের সিটি এডিটর হারুন আল নাসিফ, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শারমিন জাহান অজান্তা এবং প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কওমি মাদ্রাসার সুরক্ষায় আলেম-উলামাদের ছয় দফা প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


কওমি মাদ্রাসার সুরক্ষায় আলেম-উলামাদের ছয় দফা প্রস্তাব

কওমি মাদ্রাসার সুরক্ষা নিশ্চিতকরণ এবং অপপ্রচার প্রতিরোধের লক্ষ্যে আলেম-উলামারা ছয় দফা প্রস্তাব উপস্থাপন করেছেন।

রোববার (১ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামি আইন সংরক্ষণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই প্রস্তাবগুলো তুলে ধরা হয়। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতি বশিরুল্লাহ, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, "ঈমান-আকিদা সংরক্ষণ ও ইসলামি আদর্শ প্রচারের পাশাপাশি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষায় শিশু নির্যাতনসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।"

সভায় সংগঠনের মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী একটি ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, "বিচ্ছিন্ন কোনো ব্যক্তির অপরাধের দায় পুরো কওমি শিক্ষাব্যবস্থার ওপর চাপিয়ে দেয়া অন্যায়।" তবে শিশু নির্যাতন ও প্রাতিষ্ঠানিক অনিয়ম ধামাচাপা দেয়ার সুযোগ নেই বলেও সতর্ক করা হয়।

প্রস্তাবিত ছয় দফার মধ্যে রয়েছে-- স্বাধীন তদন্ত সেল গঠন, ভুক্তভোগীদের জন্য ২৪ ঘণ্টার হটলাইন চালু, শিশু সুরক্ষা নীতিমালা ও সিসিটিভি ব্যবস্থা নিশ্চিত করা, শিক্ষক নিয়োগে যোগ্যতা যাচাই, বালিকা মাদ্রাসায় নিরাপত্তা জোরদার এবং মাদ্রাসাগুলোর নিবন্ধন ও জবাবদিহি নিশ্চিত করা।

সভাপতির বক্তব্যে মুফতি বশিরুল্লাহ বলেন, "দ্বীনি প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।"

সভা থেকে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সরকারকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এছাড়া আলেম-উলামাদের অহেতুক হয়রানি বন্ধের দাবিও জানানো হয়। সভায় দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট আলেম-উলামারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুকে ধর্ষণের পর নাক-মুখ থেঁতলে দেওয়া বিপ্লব ১২ ঘণ্টায় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


শিশুকে ধর্ষণের পর নাক-মুখ থেঁতলে দেওয়া বিপ্লব ১২ ঘণ্টায় গ্রেপ্তার

টাঙ্গাইলের সাড়ে ছয় বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মো. বিপ্লব (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে শহরের কলেজপাড়া পার্ক বাজার মোড়ের গৌর ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া বিপ্লব টাঙ্গাইল সদর উপজেলার পূর্বআদালতপাড়া (চৌধুরী বাজার) এলাকার বাসিন্দা।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, ঘটনার পর থেকেই পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিলেন। রোববার বেলা ১২টার দিকে পুলিশের সোর্স প্রথমে আসামিকে শনাক্ত করে আটক করেন। এ সময় বিপ্লব হাত কামড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক রাখা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, মামলার পর পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে ১২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে সদর থানায় আনা হয়েছে।

এদিকে ঘটনার পর থেকেই শিশুটির চিকিৎসা ও অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে সার্বিক খোঁজখবর রাখছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টার দিকে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নির্যাতনের শিকার শিশুটিকে দেখেন প্রতিমন্ত্রী। এ সময় শিশুটির মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

প্রতিমন্ত্রী শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন এবং চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেন।

উল্লেখ্য, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনে শিশুটির ওপর ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, এ সময় শিশুটি বাধা দিলে অভিযুক্ত ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করেন। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শনিবার রাতে অভিযুক্ত বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারাসহ দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩২৫ ও ৩০৭ ধারায় মামলাটি করা হয়েছে। মামলার নম্বর ৬৬।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি কাঠামোর গেজেট প্রকাশ করেছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি কাঠামোর গেজেট প্রকাশ করেছে সরকার

সরকার গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে। রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ-সংক্রান্ত দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। পরে এই প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনের মধ্যে উল্লেখ করা হয়েছে যে, ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ (সংশোধিত ২০২৬) এর ১৩৮ ধারার বিধান অনুযায়ী নিম্নতম মজুরি বোর্ডের সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে।

বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে মনোনীত করা হয়েছে।

অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিন নিয়োগ পেয়েছেন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে মনোনীত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬) এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং ১৩৯ ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে গার্মেন্টস শিল্পের জন্য এ বোর্ড গঠন করা হয়েছে।

এর আগে শনিবার সকালে সচিবালয়ে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পোশাক শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে, যারা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন, তাদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে ফুঁসছে ‘মুরাসু’: নামের অর্থ কী, কোথায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


সাগরে ফুঁসছে ‘মুরাসু’: নামের অর্থ কী, কোথায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি?

বঙ্গোপসাগর থেকে আবারও একটি ঘূর্ণিঝড়ের আগমন ঘটছে। এই ঘূর্ণিঝড় ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মধ্যে উদ্বেগের সৃষ্টি করছে। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ রোববার (১ নভেম্বর) ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। এটি সাগরে ফুঁসছে এবং উপকূলে আছড়ে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।

‘মুরাসু’ শব্দের অর্থ কী?

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র প্রভাব কাটতে না কাটতেই ভারতের অন্ধ্রপ্রদেশে আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। গত সপ্তাহে ঘূর্ণিঝড় অর্ণব অন্ধ্রের উপকূলে আঘাত হেনেছিল। এবার আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’। ‘মুরাসু’ শব্দটির অর্থ সম্পর্কে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এটি একটি তামিল শব্দ, যার অর্থ হলো ড্রাম বা রণঢাক জাতীয় বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্রের মাধ্যমে দুর্যোগ বা অন্য কিছু ঘোষণা করার জন্য সবাইকে সচেতন করা হয়। অনেক সময় এটিকে যুদ্ধের বাদ্য হিসেবেও গণ্য করা হয়। সঙ্গম সাহিত্য ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী, মুরাসু মূলত তিন ধরনের হয়ে থাকে।

এর মধ্যে একটি হলো বীরা মুরাসু, যা যুদ্ধের উদ্দেশ্যে ব্যবহৃত রণদামামা বা সামরিক ড্রাম হিসেবে ব্যবহৃত হয়। দ্বিতীয়টি হলো ত্যাগা মুরাসু, যা উপহার দেয়ার বা দরিদ্র মানুষের জন্য খাদ্য ও সামগ্রী বিতরণের আহ্বানে ব্যবহৃত হয়। তৃতীয়টি, ন্যায় মুরাসু, যা বিচারকার্য পরিচালনা এবং জনগণের অভিযোগ শোনার জন্য ব্যবহৃত হয়।

ঘূর্ণিঝড় ‘মুরাসু’র নামকরণ ভারত কর্তৃক করা হয়েছে।

ঘূর্ণিঝড়টির বিষয়ে যা জানা যাচ্ছে

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) তাদের সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, ১ নভেম্বর বেলা সাড়ে ১১টার সময় ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছিল। আইএমডি জানায়, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং ২ নভেম্বর সকালের মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আরও তীব্র হয়ে একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এরপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২ নভেম্বর রাত এবং ৩ নভেম্বর ভোরের মধ্যে নেল্লোর ও নরসাপুরের মধ্যবর্তী স্থানে একটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, এই ঝড়ের গতিবেগ উপকূলের দিকে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার হবে। পরবর্তীতে দমকা হাওয়ার বেগ ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছাতে পারে। ঝড় মোকাবিলার জন্য ওড়িশায় প্রস্তুতি চলছে। সেখানে এনডিআরএফসহ বিভিন্ন বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়াও অন্ধ্রপ্রদেশও এই ঝড় মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ২ নভেম্বর থেকে ওড়িশায় বৃষ্টি শুরু হবে এবং ৩ ও ৪ নভেম্বর বৃষ্টির তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%